1. akhi@janatarjagoron.com : আখি আক্তার : আখি আক্তার
  2. foreign@janatarjagoron.com : আন্তর্জাতিক ডেস্ক : আন্তর্জাতিক ডেস্ক
  3. atau@janatarjagoron.com : Mohammed Ataullah : Mohammed Ataullah
  4. mosharaf.bbadcc@gmail.com : বিনোদন ডেস্ক : বিনোদন ডেস্ক
  5. jonotarjagoron@gmail.com : Editor :
  6. labony@janatarjagoron.com : ক্যাম্পাস প্রতিনিধি : ক্যাম্পাস প্রতিনিধি
  7. life@janatarjagorn.com : লাইফস্টাইল ডেস্ক : লাইফস্টাইল ডেস্ক
  8. onlinedesk2@janatarjagoron.com : অনলাইন ডেস্ক : অনলাইন ডেস্ক
  9. sohag@janatarjagoron.com : Khan Saiful Sohag : Khan Saiful Sohag
  10. info2@janatarjagoron.com : উপজেলা প্রতিনিধি : উপজেলা প্রতিনিধি
  11. mosharafrobindev@gmail.com : জেলা প্রতিনিধি : জেলা প্রতিনিধি
ছোট বাসার জন্য আধুনিক খাবার টেবিলের সেরা সাজ - Janatar Jagoron
শিরোনাম
পশ্চিমবঙ্গের সব মাদ্রাসায় বন্দে মাতরম গাওয়া বাধ্যতামূলক শৈশব অভিজ্ঞতা তুলে প্রিয়ন্তি উর্বীর আবেগঘন ফেসবুক পোস্ট জাস্টিস কার্ড দাবিতে কঠোর বার্তা দিলেন হাসনাত পল্লবীর রামিসা হত্যাকাণ্ডে দ্রুত তদন্ত নির্দেশ আছিয়া ধর্ষণ-হত্যা মামলায় মৃত্যুদণ্ডের এক বছর পরও কার্যকর হয়নি রায় গৃহবধূকে গলাকেটে হত্যা, ঘরে ছিল পাঁচ লাখ টাকা তানজিম সারোয়ার হত্যা মামলায় চারজনের মৃত্যুদণ্ড ঘোষণা গরমে জনপ্রিয় আখের রস কতটা নিরাপদ, জানুন বিস্তারিত কুমিল্লায় পথসভায় তারেক রহমান উপস্থিত চাঁদপুরে উন্নয়ন কর্মসূচি ঘোষণা যুক্তরাষ্ট্র-বাণিজ্য চুক্তি নিয়ে জামায়াতের সঙ্গে আলোচনা হয়নি: জামায়াত আমির

ছোট বাসার জন্য আধুনিক খাবার টেবিলের সেরা সাজ

  • সর্বশেষ আপডেট: বৃহস্পতিবার, ২৬ জুন, ২০২৫
  • ১৭৩ বার পঠিত
আধুনিক খাবার টেবিলের সাজ

নবদম্পতির খাবার ঘরেও থাকতে পারে ডিজাইনের বিপ্লব
অনলাইন ডেস্ক

নতুন সংসারের অন্দরসজ্জায় খাবার টেবিল সাজানো মানে শুধু খাবার রাখার জায়গা নয়—এটা হয়ে উঠতে পারে দাম্পত্য জীবনের রঙিন ছোঁয়া। নতুন দম্পতিরা কেউ আধুনিক ধাঁচে মজে থাকেন, কেউ আবার হারানো দিনের রেট্রো ঘরানায়। মজার ব্যাপার হলো, দুটি স্টাইলই মিলিয়ে আনা যায় একটি চমৎকার খাবার ঘরে—শুধু চাই একটু সৃজনশীলতা আর বাস্তবতা।

খাবার ঘর সাজানোর আগে সবার আগে মাথায় রাখতে হবে ঘরের আয়তন। ছোট ঘরে বিশাল টেবিল-চেয়ার মানাবে না, আবার বড় ঘরে ছোট টেবিলও বেমানান দেখাবে। আসবাবের সংখ্যা যেন ঘরে হালকা বিশৃঙ্খলা তৈরি না করে, সেটিও নজরে রাখতে হবে। আর অবশ্যই পরিবারে কতজন সদস্য আছে কিংবা অতিথি আসার প্রবণতা অনুযায়ী পরিকল্পনা করতে হবে।

বর্তমানে কাপড়, রেক্সিন কিংবা কৃত্রিম চামড়ায় মোড়ানো চেয়ার বেশ জনপ্রিয়। বিশেষ করে চাপা সাদা, ধূসর, বেজ, বাদামি, কফিরঙা চেয়ারগুলো এখনকার আধুনিক দম্পতিদের প্রথম পছন্দ। তবে অনেকেই রঙের খেলা পছন্দ করেন। সে ক্ষেত্রে চেয়ারের রং নিরপেক্ষ রাখলেও দুটি চেয়ারে উজ্জ্বল রঙের ছোঁয়া দিলে ভিন্নধর্মী স্টাইল তৈরি হয়। টেবিলের দুই পাশে রঙিন চেয়ার রাখলে তৈরি হয় আকর্ষণীয় সামঞ্জস্য। স্থপতি তাসনিম তূর্যির মতে, এমন বৈচিত্র্যই বাড়ায় অন্দরসজ্জার রুচি।

চেয়ারের রং যদি পুরোপুরি বদলাতে চান, তাহলে হালকা জলপাই, গাঢ় সবুজ, কমলা, ল্যাভেন্ডার, টিয়া কিংবা ফিরোজা রঙের চাপা শেড বেছে নিতে পারেন। চাইলে সব ক’টি চেয়ারই এমন রঙে তৈরি করতে পারেন, কিন্তু অবশ্যই সেই রঙ যেন ঘরের বাকি সজ্জার সঙ্গে মানিয়ে যায়। চেয়ার হতে পারে পুরোপুরি মোড়ানো, আবার কিছু চেয়ারের কেবল পিঠ ও আসন অংশ মোড়ানো হতে পারে। পায়া হিসেবে কাঠ, বোর্ড বা ধাতব উপাদান ব্যবহার করা হয়।

আকার-আকৃতির দিকেও রয়েছে চমক। নিচের দিকে চওড়া, ওপরে সরু এমন নকশা এখন ট্রেন্ডি। আবার ঢেউখেলানো কাঠামোও পছন্দ করছেন অনেকে। কাপড়ের মোড়ানোয় চারকোনা চেয়ারও পায় গোলাকার আবেশ। কোনো চেয়ারে হাতল থাকবে, কোনোটি হাতলবিহীন। আর কিছু চেয়ারের হাতল এমনভাবে তৈরি যাতে মনে হয়, সেটি পিঠের অংশের ধারাবাহিকতা। এত রকম বৈচিত্র্যের ভেতর থেকে আপনি বেছে নিতে পারবেন নিজের পছন্দ ও বাজেট অনুযায়ী উপযুক্ত সেটটি। তবে দামে ছাড় পেলেও গুণগত মানে যেন আপস না হয়, সেদিকে অবশ্যই খেয়াল রাখতে হবে।

খাবার টেবিলের এক পাশে কাঠের বেঞ্চ রাখতে পারেন। ছোট ঘরের জন্য এটি বেশ কার্যকরী। বিশেষ করে তরুণেরা বা ছোটরা বেশ স্বাচ্ছন্দ্য বোধ করে এমন বেঞ্চে। চাইলে বেতের চেয়ারেও চমৎকার নকশা করা যায়। সাদা গদি বসিয়ে বেতের চেয়ারে ক্লাসি লুক আনা যায়। আর বেতের টেবিলে কাচ বসিয়ে, তার ওপর পাটের রানার ও ম্যাট দিলে অন্দরে চলে আসে মাটির ঘ্রাণ।

নতুন দম্পতিরা সাধারণত ছোট বাসা থেকেই সংসার শুরু করেন। সেখানে আটটা চেয়ার আর বিশাল টেবিল মানায় না। এমন ঘরে কমসংখ্যক আসবাবই শান্তির। তবে মাঝেমধ্যে অতিথি এলে যেন খাবার ঘরে বিশৃঙ্খলা না হয়, সে জন্য যদি জায়গা থাকে, তবে মাঝারি আকারের একটি টেবিল ও ছয়টি চেয়ারের সেট ভালো পছন্দ হতে পারে। পরিবারের সদস্যসংখ্যা, অতিথি সামলানোর প্রয়োজন এবং ঘরের মাপ অনুযায়ী সঠিক সমন্বয়টাই হচ্ছে নতুন সংসারের স্টাইলিশ অন্দরসজ্জার মূলমন্ত্র।

পোস্টটি শেয়ার করুন

এই বিভাগে আরও খবর..