1. akhi@janatarjagoron.com : আখি আক্তার : আখি আক্তার
  2. foreign@janatarjagoron.com : আন্তর্জাতিক ডেস্ক : আন্তর্জাতিক ডেস্ক
  3. atau@janatarjagoron.com : Mohammed Ataullah : Mohammed Ataullah
  4. mosharaf.bbadcc@gmail.com : বিনোদন ডেস্ক : বিনোদন ডেস্ক
  5. jonotarjagoron@gmail.com : Editor :
  6. labony@janatarjagoron.com : ক্যাম্পাস প্রতিনিধি : ক্যাম্পাস প্রতিনিধি
  7. life@janatarjagorn.com : লাইফস্টাইল ডেস্ক : লাইফস্টাইল ডেস্ক
  8. onlinedesk2@janatarjagoron.com : অনলাইন ডেস্ক : অনলাইন ডেস্ক
  9. sohag@janatarjagoron.com : Khan Saiful Sohag : Khan Saiful Sohag
  10. info2@janatarjagoron.com : উপজেলা প্রতিনিধি : উপজেলা প্রতিনিধি
  11. mosharafrobindev@gmail.com : জেলা প্রতিনিধি : জেলা প্রতিনিধি
তুষারঝড়ের তাণ্ডবে পিছিয়ে গেলো মেসিদের কনক্যাকাফ ম্যাচ - Janatar Jagoron
শিরোনাম

তুষারঝড়ের তাণ্ডবে পিছিয়ে গেলো মেসিদের কনক্যাকাফ ম্যাচ

  • সর্বশেষ আপডেট: মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারী, ২০২৫
  • ২৬৫ বার পঠিত
তুষারঝড়ের তাণ্ডবে পিছিয়ে গেলো মেসিদের কনক্যাকাফ ম্যাচ

তুষারঝড়ে পিছিয়ে গেলো ইন্টার মায়ামির ম্যাচ, মেসি খেলবেন তো?

শেষ পর্যন্ত পিছিয়ে দেওয়া হলো লিওনেল মেসিদের কনক্যাকাফ চ্যাম্পিয়নস কাপের ম্যাচ! বাংলাদেশ সময় বুধবার সকালে কানসাস সিটিতে ইন্টার মায়ামি ও স্পোর্টিং কানসাস সিটির মুখোমুখি হওয়ার কথা ছিল। তবে ভয়ংকর তুষারঝড়ের কারণে ম্যাচটি একদিন পিছিয়ে গেছে।

কনক্যাকাফ এক বিবৃতিতে জানিয়েছে, চিলড্রেন মার্সি পার্কে ম্যাচটি এখন শুরু হবে স্থানীয় সময় বুধবার সন্ধ্যা ৭টায়, যা বাংলাদেশ সময় বৃহস্পতিবার সকাল ৭টায়।

কেন এই সিদ্ধান্ত? কনক্যাকাফ ব্যাখ্যা দিয়েছে, ‘কনক্যাকাফ চ্যাম্পিয়নস কাপের রাউন্ড ওয়ান সিরিজের স্পোর্টিং কানসাস সিটি ও ইন্টার মায়ামি সিএফের প্রথম লেগের ম্যাচের সূচি পরিবর্তন করা হয়েছে সম্ভাব্য দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে। আবহাওয়া পূর্বাভাস বলছে, কানসাস সিটি মেট্রোপলিটন এলাকায় ভয়ানক তুষারঝড় আসছে, তুষারপাত হতে পারে ১০ ইঞ্চি পর্যন্ত।’

সংস্থাটি আরও জানায়, খেলোয়াড় ও দর্শকদের নিরাপত্তা মাথায় রেখেই দুই ক্লাব ও স্থানীয় কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে ম্যাচের নতুন সময় নির্ধারণ করা হয়েছে।

তবে সমস্যা এখানেই শেষ নয়! আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী, ম্যাচের ভেন্যুতে তাপমাত্রা নেমে যেতে পারে মাইনাস ১৪ ডিগ্রি সেলসিয়াসে। এমন শীতে খেলতে কতটা স্বস্তিবোধ করবেন মেসি?

এক মার্কিন সাংবাদিক ফ্রাঙ্কো পানিজো দাবি করেছেন, মেসি এমন ভয়ানক ঠান্ডায় খেলতে চান না। তার সূত্র বলছে, স্থানীয় সময় মঙ্গলবার স্পোর্টিং কানসাস সিটির বিপক্ষে খেলতে চাননি মেসি। যদিও এখনও নিশ্চিতভাবে কিছু জানা যায়নি, তবে কনক্যাকাফ চ্যাম্পিয়নস কাপের প্রথম ম্যাচে মেসির না খেলার সম্ভাবনা প্রবল।

ম্যাচ একদিন পিছিয়েছে ঠিকই, কিন্তু ঠান্ডার প্রকোপ কমার সম্ভাবনা কম। এখন প্রশ্ন একটাই—মেসি কি আদৌ খেলবেন?

পোস্টটি শেয়ার করুন

এই বিভাগে আরও খবর..