1. akhi@janatarjagoron.com : আখি আক্তার : আখি আক্তার
  2. foreign@janatarjagoron.com : আন্তর্জাতিক ডেস্ক : আন্তর্জাতিক ডেস্ক
  3. atau@janatarjagoron.com : Mohammed Ataullah : Mohammed Ataullah
  4. mosharaf.bbadcc@gmail.com : বিনোদন ডেস্ক : বিনোদন ডেস্ক
  5. jonotarjagoron@gmail.com : Editor :
  6. labony@janatarjagoron.com : ক্যাম্পাস প্রতিনিধি : ক্যাম্পাস প্রতিনিধি
  7. life@janatarjagorn.com : লাইফস্টাইল ডেস্ক : লাইফস্টাইল ডেস্ক
  8. onlinedesk2@janatarjagoron.com : অনলাইন ডেস্ক : অনলাইন ডেস্ক
  9. sohag@janatarjagoron.com : Khan Saiful Sohag : Khan Saiful Sohag
  10. info2@janatarjagoron.com : উপজেলা প্রতিনিধি : উপজেলা প্রতিনিধি
  11. mosharafrobindev@gmail.com : জেলা প্রতিনিধি : জেলা প্রতিনিধি
বিশ্বকাপে গ্রুপ পর্বের দুই ম্যাচে নেইমারকে পাচ্ছে না ব্রাজিল - Janatar Jagoron
  • E-paper
  • English Version
  • মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৫:৪৭ পূর্বাহ্ন

শিরোনাম
জামালপুরে ইউনিয়ন মাল্টি-স্টেকহোল্ডার প্লাটফর্মের পুষ্টি কর্মপরিকল্পনা মূল্যায়ন স্থানীয় সরকার নির্বাচন পাঁচ ধাপে চায় বিএনপি ক্যাডেট এএসআই নিয়োগে ভুয়া পরীক্ষার্থীসহ চারজন গ্রেপ্তার জামালপুর সদর উপজেলা বিএনপির যৌথসভা অনুষ্ঠিত ইরানি সেনাবাহিনীর কঠোর জবাবের অঙ্গীকার, চুক্তিতে নতুন শর্ত সাহাবুদ্দিন চুপ্পুসহ ২০ জনের বিরুদ্ধে ২৫১ কোটি টাকার শেয়ার মামলা বিএনপি নিয়ে জামায়াতের মন্তব্যে মির্জা ফখরুলের প্রতিক্রিয়া সাহাবুদ্দিনকে গ্রেপ্তারের দাবি জানাল এনসিপি রাষ্ট্রপতি অবসর সুবিধা কী পাবেন মো. সাহাবুদ্দিন মশার কয়েল জ্বালাতে বিস্ফোরণে দগ্ধ পোশাকশ্রমিক দম্পতি

বিশ্বকাপে গ্রুপ পর্বের দুই ম্যাচে নেইমারকে পাচ্ছে না ব্রাজিল

  • সর্বশেষ আপডেট: মঙ্গলবার, ১৬ জুন, ২০২৬
  • ১৬৭ বার পঠিত
ব্রাজিল

২০২৬ বিশ্বকাপে ব্রাজিলের জন্য দুঃসংবাদ যেন থামছেই না। মরক্কোর বিপক্ষে উদ্বোধনী ম্যাচে ড্রয়ের পর এবার চোটে থাকা তারকা ফরোয়ার্ড নেইমারকে নিয়ে আরও হতাশার খবর এসেছে। সর্বশেষ শারীরিক অবস্থার মূল্যায়নে জানা গেছে, গ্রুপ পর্বের বাকি দুটি ম্যাচেও মাঠে নামতে পারবেন না ব্রাজিলের এই অভিজ্ঞ ফুটবলার।

আন্তর্জাতিক গণমাধ্যমের তথ্য অনুযায়ী, ৩৪ বছর বয়সী নেইমার এখনো পূর্ণমাত্রার অনুশীলনে ফিরতে পারেননি। গত ১৭ মে ব্রাজিলিয়ান ক্লাব সান্তোসের হয়ে খেলতে গিয়ে কাফ মাংসপেশিতে গ্রেড-২ ইনজুরিতে আক্রান্ত হন তিনি। সেই চোটের পুনর্বাসন প্রক্রিয়া এখনও সম্পূর্ণ শেষ হয়নি।

বিশ্বকাপের চূড়ান্ত দলে জায়গা পেলেও এখন পর্যন্ত একটি ম্যাচেও মাঠে নামা হয়নি নেইমারের। মরক্কোর বিপক্ষে প্রথম ম্যাচে তিনি বদলি বেঞ্চে থাকলেও খেলার সুযোগ পাননি। সোমবারও দলের অনুশীলনে অংশ নিতে পারেননি এই অভিজ্ঞ ফরোয়ার্ড।

নেইমারের বর্তমান শারীরিক অবস্থা পর্যবেক্ষণে ব্রাজিল দলের মেডিকেল বিভাগ নতুন করে পরীক্ষা-নিরীক্ষা সম্পন্ন করেছে। প্রাথমিক মূল্যায়নে ধারণা করা হচ্ছে, হাইতি ও স্কটল্যান্ডের বিপক্ষে গ্রুপ পর্বের দুটি ম্যাচেই তিনি অনুপস্থিত থাকবেন। চিকিৎসকরা তাকে নকআউট পর্বের জন্য পুরোপুরি প্রস্তুত করে তুলতেই কাজ করছেন।

এ প্রসঙ্গে ব্রাজিলের কোচ কার্লো আনচেলত্তি বলেন, ‘নেইমার দ্রুত সুস্থ হয়ে ফেরার জন্য সর্বোচ্চ চেষ্টা করছে। আমরা চাই, সে শতভাগ ফিট অবস্থায় দলে ফিরুক। তার অভিজ্ঞতা ও নেতৃত্ব আমাদের তরুণ ফুটবলারদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।’

বিশ্বকাপ শুরুর আগে নেইমারের ফিটনেস নিয়ে যে উদ্বেগ ছিল, সেটিই এখন বাস্তবে পরিণত হয়েছে। ফলে হাইতি ও স্কটল্যান্ডের বিপক্ষে গুরুত্বপূর্ণ দুই ম্যাচে তাকে ছাড়াই মাঠে নামতে হবে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিলকে।

বিশ্লেষকদের মতে, নেইমারের অনুপস্থিতি ব্রাজিলের আক্রমণভাগে বড় ধরনের প্রভাব ফেলতে পারে। তবে সমর্থকদের বিশ্বাস, দল নকআউট পর্বে উঠলে সুস্থ হয়ে ফিরে আবারও শিরোপা জয়ের লড়াইয়ে নেতৃত্ব দেবেন ব্রাজিলের অন্যতম সেরা এই তারকা।

পোস্টটি শেয়ার করুন

এই বিভাগে আরও খবর..