মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১১:২৯ পূর্বাহ্ন
১০০ টাকায় লাখপতি হওয়ার সুযোগ, আজই হচ্ছে প্রাইজবন্ড ড্র!
অনলাইন ডেস্ক
১০০ টাকা মূল্যমানের বাংলাদেশ প্রাইজবন্ডের ১২০তম ড্র অনুষ্ঠিত হতে যাচ্ছে আজ। বৃহস্পতিবার (৩১ জুলাই) সকাল ১১টায় ঢাকা বিভাগীয় কমিশনারের কার্যালয়ে এই ড্র সম্পন্ন হবে।
অর্থ মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ সম্পদ বিভাগ থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে।
প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, প্রাইজবন্ডের ড্র ‘সিঙ্গেল কমন ড্র’ পদ্ধতিতে সম্পন্ন হয়ে থাকে। প্রতিটি সিরিজে ৬,০০,০০০ টাকার ১টি, ৩,২৫,০০০ টাকার ১টি, ১,০০,০০০ টাকার ২টি, ৫০,০০০ টাকার ২টি এবং ১০,০০০ টাকার ৪০টি পুরস্কারসহ মোট ৪৬টি পুরস্কার ঘোষণা করা হয়।
বলা হয়েছে, আগামী রোববার (৩ আগস্ট) ড্রর ফলাফল জাতীয় দৈনিক ‘গণমাধ্যম’-এ প্রকাশিত হবে। জানা গেছে, ড্রয়ের নির্ধারিত দিনের ৬০ দিন আগে (বিক্রির তারিখ বিবেচনায় এবং ড্রয়ের দিন বাদ দিয়ে) বিক্রি হওয়া প্রাইজবন্ডসমূহই সংশ্লিষ্ট ড্রয়ে অন্তর্ভুক্ত হবে। আয়কর আইন ২০২৩-এর ১১৮ ধারা অনুযায়ী, প্রাইজবন্ডের পুরস্কার অর্থের ওপর ২০% হারে উৎসে কর কর্তন করা হবে।
প্রতি বছর ৩১ জানুয়ারি, ৩০ এপ্রিল, ৩১ জুলাই ও ৩১ অক্টোবর ড্র আয়োজনে নির্ধারিত তারিখ। তবে নির্ধারিত তারিখটি সরকারি ছুটির দিনে পড়লে পরবর্তী কার্যদিবসে ড্র অনুষ্ঠিত হয়।