1. akhi@janatarjagoron.com : আখি আক্তার : আখি আক্তার
  2. foreign@janatarjagoron.com : আন্তর্জাতিক ডেস্ক : আন্তর্জাতিক ডেস্ক
  3. atau@janatarjagoron.com : Mohammed Ataullah : Mohammed Ataullah
  4. mosharaf.bbadcc@gmail.com : বিনোদন ডেস্ক : বিনোদন ডেস্ক
  5. jonotarjagoron@gmail.com : Editor :
  6. labony@janatarjagoron.com : ক্যাম্পাস প্রতিনিধি : ক্যাম্পাস প্রতিনিধি
  7. life@janatarjagorn.com : লাইফস্টাইল ডেস্ক : লাইফস্টাইল ডেস্ক
  8. onlinedesk2@janatarjagoron.com : অনলাইন ডেস্ক : অনলাইন ডেস্ক
  9. sohag@janatarjagoron.com : Khan Saiful Sohag : Khan Saiful Sohag
  10. info2@janatarjagoron.com : উপজেলা প্রতিনিধি : উপজেলা প্রতিনিধি
  11. mosharafrobindev@gmail.com : জেলা প্রতিনিধি : জেলা প্রতিনিধি
যুক্তরাষ্ট্রকে প্যাকেজ প্রস্তাব দেবে বাংলাদেশ: অর্থ উপদেষ্টা - Janatar Jagoron
  • E-paper
  • English Version
  • মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১১:২৯ পূর্বাহ্ন

শিরোনাম

যুক্তরাষ্ট্রকে প্যাকেজ প্রস্তাব দেবে বাংলাদেশ: অর্থ উপদেষ্টা

  • সর্বশেষ আপডেট: মঙ্গলবার, ২৯ জুলাই, ২০২৫
  • ১৬৭ বার পঠিত
যুক্তরাষ্ট্রকে প্যাকেজ প্রস্তাব দেবে বাংলাদেশ

ঘাটতি কমাতে যুক্তরাষ্ট্রে গেল বাংলাদেশের অর্থনৈতিক তুরুপের তাস!
অনলাইন ডেস্ক

যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য ঘাটতির ভারসাম্য রক্ষায় একটি বিশেষ প্যাকেজ প্রস্তাব হাতে নিয়ে ওয়াশিংটন সফরে গেছেন বাণিজ্য উপদেষ্টার নেতৃত্বাধীন সরকারি প্রতিনিধি দল। এমনটাই জানিয়েছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ।

মঙ্গলবার (২৯ জুলাই) দুপুরে সচিবালয়ে সরকারি ক্রয়-সংক্রান্ত উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, “আমরা আশা করছি, দুই দেশের আলোচনার মাধ্যমে ইতিবাচক অগ্রগতি হবে এবং বাণিজ্য ঘাটতির বিষয়টি সমাধানের পথ পাবে।”

তবে প্রস্তাবিত ওই প্যাকেজের ভেতরে কী কী অন্তর্ভুক্ত আছে, তা জানতে চাইলে অর্থ উপদেষ্টা বিনয়ের সঙ্গে এ বিষয়ে মন্তব্য করতে রাজি হননি।

চট্টগ্রামের জলিল টেক্সটাইল মিল লিজ সংক্রান্ত বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, “সরকার এখন থেকে আর প্রতীকী মূল্যে জমি বরাদ্দ দেবে না। যার দরকার, তাকে জমি কিনেই নিতে হবে।” তিনি আরও জানান, সেনাবাহিনীকে জলিল মিলের জমি হস্তান্তরের বিষয়ে নীতিগত সিদ্ধান্ত হয়েছে।

এছাড়াও বৈঠকে সরকারি পর্যায়ে সার ও এলএনজির সরবরাহ স্থিতিশীল রাখতে উদ্যোগ নেওয়ার কথাও জানান উপদেষ্টা। তিনি বলেন, “স্পট মার্কেট থেকে একটি কার্গো এলএনজি আমদানির সিদ্ধান্ত হয়েছে। যাতে করে সরবরাহে কোনো ঘাটতি না হয় এবং মূল্য পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখা যায়।”

পোস্টটি শেয়ার করুন

এই বিভাগে আরও খবর..