বুধবার, ০৩ জুন ২০২৬, ০৫:২৬ পূর্বাহ্ন
রমজানের পরও সওয়াবের বন্যা! শাওয়ালের ছয় রোজায় এক বছরের পূর্ণ প্রতিদান!
শাওয়াল মাসের ছয় রোজাকে ইসলাম বিশেষ গুরুত্ব দিয়েছে। পূর্বসূরি আলেমরা অত্যন্ত গুরুত্বের সঙ্গে রমজানের রোজা পালন করতেন এবং শাওয়ালের ছয় রোজাকে অতিরিক্ত নেকি অর্জনের সুযোগ হিসেবে দেখতেন। শরিয়তের দৃষ্টিতে শাওয়াল মাসে ছয় রোজা রাখা মুস্তাহাব।
রাসুলুল্লাহ (সা.) বলেছেন, যে ব্যক্তি রমজানের রোজা রাখল এবং তার সঙ্গে শাওয়ালের ছয়টি রোজা রাখল, সে যেন পুরো বছরই রোজা রাখল! (সহিহ মুসলিম, হাদিস : ১১৬৪)
রাসুলুল্লাহ (সা.) ব্যাখ্যা করেছেন, রমজানের ৩০ রোজা ১০ মাসের সমতুল্য, আর শাওয়ালের ছয় রোজা দুই মাসের সমান। এভাবে রমজান ও শাওয়ালের রোজার সম্মিলিত সওয়াব এক বছরের সমান হয়ে যায়! (সুনানে নাসায়ি : ২/১৬২)
মুহাদ্দিসরা ব্যাখ্যা করেন, আল্লাহ তাআলা বলেন, “যে কোনো সৎকাজ করলে সে তার ১০ গুণ প্রতিদান পাবে” (সুরা আনআম, আয়াত : ১৬)।
এই হিসাবে রমজানের ৩০ রোজায় ৩০০ রোজার সওয়াব হয়, আর শাওয়ালের ছয় রোজায় আরও ৬০ রোজার সওয়াব। ফলে ৩৬০ রোজার সমপরিমাণ নেকি অর্জন করা সম্ভব!
যাদের রমজানের রোজা কাজা আছে বা কোনো কারণে পুরো রমজান রোজা রাখতে পারেননি, তাদের উচিত প্রথমে সেই কাজা রোজা আদায় করা। এরপর শাওয়ালের নফল ছয় রোজা রাখলে পূর্ণ বরকত পাওয়া যাবে!