1. akhi@janatarjagoron.com : আখি আক্তার : আখি আক্তার
  2. foreign@janatarjagoron.com : আন্তর্জাতিক ডেস্ক : আন্তর্জাতিক ডেস্ক
  3. atau@janatarjagoron.com : Mohammed Ataullah : Mohammed Ataullah
  4. mosharaf.bbadcc@gmail.com : বিনোদন ডেস্ক : বিনোদন ডেস্ক
  5. jonotarjagoron@gmail.com : Editor :
  6. labony@janatarjagoron.com : ক্যাম্পাস প্রতিনিধি : ক্যাম্পাস প্রতিনিধি
  7. life@janatarjagorn.com : লাইফস্টাইল ডেস্ক : লাইফস্টাইল ডেস্ক
  8. onlinedesk2@janatarjagoron.com : অনলাইন ডেস্ক : অনলাইন ডেস্ক
  9. sohag@janatarjagoron.com : Khan Saiful Sohag : Khan Saiful Sohag
  10. info2@janatarjagoron.com : উপজেলা প্রতিনিধি : উপজেলা প্রতিনিধি
  11. mosharafrobindev@gmail.com : জেলা প্রতিনিধি : জেলা প্রতিনিধি
বাম চোখ লাফালে কি বিপদ আসে? কী বলছে ইসলাম - Janatar Jagoron
শিরোনাম

বাম চোখ লাফালে কি বিপদ আসে? কী বলছে ইসলাম

  • সর্বশেষ আপডেট: বুধবার, ১৬ জুলাই, ২০২৫
  • ৩৪০ বার পঠিত
বাম চোখ লাফালে কি বিপদ আসে

চোখ কাঁপলেই বিপদ? ইসলাম বলে একেবারেই নয়!
অনলাইন ডেস্ক

বাম চোখ কাঁপা—এই সাধারণ শারীরিক ঘটনাকে ঘিরে বহু মানুষের মনে গেঁথে আছে নানা রকম কৌতূহল ও কুসংস্কার। অনেকেই বিশ্বাস করেন, চোখ কাঁপা মানেই অশুভ কিছু ঘটতে যাচ্ছে। তবে সত্যিই কি তা–ই? এই বিষয়টি নিয়ে ইসলাম কী বলে?

চলুন ইসলামী ব্যাখ্যায় চোখ রাখি—

গণমাধ্যম জানায়, জনপ্রিয় ইসলামী চিন্তাবিদ শায়খ আহমাদুল্লাহ পরিষ্কারভাবেই বলেছেন, ‘বাম চোখ লাফানো মানেই অমঙ্গল’—এমন ধারণা সম্পূর্ণ ভিত্তিহীন। ইসলামের পবিত্র কোরআন কিংবা হাদিসে এমন কোনো উল্লেখ নেই।

বিশুদ্ধ হাদিসে এসেছে—আবু হুরায়রা (রা.) থেকে বর্ণিত, রাসুল (সা.) বলেছেন, ‘ছোঁয়াচে রোগ বলে কিছু নেই, কুলক্ষণ বলে কিছু নেই, প্যাঁচা কোনো অশুভ প্রাণী নয়, আর ছফর মাসেও কোনো অশুভ নেই।’ (সহিহ বুখারি: ৫৭০৭; মুসলিম: ৫৯২০)

আরও একটি সহিহ হাদিসে বর্ণিত—হুদায়বিয়ার রাতে বৃষ্টির পর ফজরের নামাজ শেষে নবীজি (সা.) বলেন, “কে কী বলেছে জানো?” সাহাবিরা জবাব দেন, “আল্লাহ ও তাঁর রাসুলই ভালো জানেন।” তখন তিনি বলেন, “যে বলেছে আল্লাহর দয়ায় বৃষ্টি এসেছে, সে ঈমানদার। আর যে বলেছে নক্ষত্রের প্রভাবে বৃষ্টি নেমেছে, সে কুফরি করেছে।” (সহিহ বুখারি: ৮৪৬)

আমাদের সমাজে প্রচলিত রয়েছে—বাম চোখ লাফালে দুর্ভাগ্য, ডান হাত চুলকালে অর্থ আসবে, আর বাম হাতে চুলকালে টাকা যাবে। এমনকি অনেকে বিশ্বাস করেন, ‘বেশি হাসলে বিপদ আসে।’ এসব কুসংস্কার ইসলামের দৃষ্টিতে ভিত্তিহীন।

সুতরাং, এসব কথা শুধু অন্ধবিশ্বাস নয়, বরং ইসলামের দৃষ্টিতে তা বলা ও প্রচার করা হারাম ও গুনাহের শামিল হতে পারে। বিশ্বাসীদের উচিত—এসব থেকে নিজেকে ও সমাজকে বাঁচানো।

পোস্টটি শেয়ার করুন

এই বিভাগে আরও খবর..