মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১০:১৯ অপরাহ্ন
তারাবির নামাজে ধীরস্থির কোরআন তিলাওয়াতের প্রতি গুরুত্বারোপ করেছেন জনপ্রিয় ইসলামী বক্তা মাওলানা মিজানুর রহমান আজহারি। তিনি বলেন, তারাবিতে কোরআন পড়া যেন কেবল খতমের লক্ষ্যেই সীমাবদ্ধ না থাকে; বরং প্রতিটি আয়াত হৃদয়ে ধারণ করে তারতিলের সঙ্গে পাঠ করা উচিত।
শুক্রবার (২০ ফেব্রুয়ারি) নিজের ভেরিফায়েড ফেসবুক পোস্টে তিনি এ বার্তা দেন। সেখানে তিনি লেখেন, ‘তাড়াহুড়ো নয়, কোরআন তিলাওয়াত হোক তারতিলের সাথে। অনুভূত হোক প্রতিটি আয়াত।’
আজহারি আরও ইঙ্গিত করেন, কোরআন তিলাওয়াতের মূল উদ্দেশ্য কেবল দ্রুত শেষ করা নয়; বরং তা বুঝে, ধীরে এবং যথাযথ মাখরাজে পড়াই কাম্য। তারাবির নামাজে দীর্ঘ সময় ধরে ২০ রাকাত আদায় করতে হয় বলে অনেক স্থানে দ্রুতগতিতে তিলাওয়াতের প্রবণতা দেখা যায়। তবে এভাবে তাড়াহুড়ো করে কোরআন পাঠ করা উচিত নয় বলেই মনে করেন তিনি।
উল্লেখ্য, রমজান মাসে তারাবির নামাজ মুসলমানদের জন্য বিশেষ আমলের একটি অংশ। এ নামাজে সাধারণত সম্পূর্ণ কোরআন তিলাওয়াতের প্রচলন রয়েছে। তবে আলেমদের মতে, ধীরস্থির ও শুদ্ধ তিলাওয়াতই বেশি ফজিলতপূর্ণ।