1. akhi@janatarjagoron.com : আখি আক্তার : আখি আক্তার
  2. foreign@janatarjagoron.com : আন্তর্জাতিক ডেস্ক : আন্তর্জাতিক ডেস্ক
  3. atau@janatarjagoron.com : Mohammed Ataullah : Mohammed Ataullah
  4. mosharaf.bbadcc@gmail.com : বিনোদন ডেস্ক : বিনোদন ডেস্ক
  5. jonotarjagoron@gmail.com : Editor :
  6. labony@janatarjagoron.com : ক্যাম্পাস প্রতিনিধি : ক্যাম্পাস প্রতিনিধি
  7. life@janatarjagorn.com : লাইফস্টাইল ডেস্ক : লাইফস্টাইল ডেস্ক
  8. onlinedesk2@janatarjagoron.com : অনলাইন ডেস্ক : অনলাইন ডেস্ক
  9. sohag@janatarjagoron.com : Khan Saiful Sohag : Khan Saiful Sohag
  10. info2@janatarjagoron.com : উপজেলা প্রতিনিধি : উপজেলা প্রতিনিধি
  11. mosharafrobindev@gmail.com : জেলা প্রতিনিধি : জেলা প্রতিনিধি
গান থেকে সরাসরি পেশাদার ফুটবলে নাম লেখালেন জনপ্রিয় গায়ক - Janatar Jagoron
  • E-paper
  • English Version
  • মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৫:৫২ অপরাহ্ন

শিরোনাম

গান থেকে সরাসরি পেশাদার ফুটবলে নাম লেখালেন জনপ্রিয় গায়ক

  • সর্বশেষ আপডেট: বৃহস্পতিবার, ৭ আগস্ট, ২০২৫
  • ২০৫ বার পঠিত
গান থেকে সরাসরি পেশাদার ফুটবলে নাম লেখালেন জনপ্রিয় গায়ক

গান ছেড়ে এবার মাঠ কাঁপাতে আসছেন এড শিরান!
অনলাইন ডেস্ক

অবশেষে গিটার রেখে বুট পরলেন এড শিরান—বিশ্বজয়ী এই সংগীতশিল্পী এবার গাইবেন না, গোলের জন্য ছুটবেন! প্রিয় ক্লাব ইপ্সউইচ টাউনের হয়ে পেশাদার ফুটবলে নাম লেখালেন তিনি। ‘শেপ অফ ইউ’ খ্যাত এই তারকার মাঠে নামার খবরে উত্তাল শুধু তার ভক্তরা নয়, রীতিমতো তোলপাড় পুরো ফুটবল দুনিয়া।

ইপ্সউইচ টাউন দীর্ঘ ২২ বছর পর প্রিমিয়ার লিগে ফিরেও পারফর্ম করতে ব্যর্থ হয়ে আবারও নিচে নেমেছে। ২০তম স্থানে থেকে শেষ করা গত মৌসুম ছিল হতাশার। তাই এবার নতুন চমক আনছে ক্লাবটি—মাঠে নামাচ্ছে সবচেয়ে উজ্জ্বল সমর্থককে!

ছোটবেলা থেকেই “ট্র্যাক্টর বয়েজ”–দের অন্ধভক্ত শিরান ২০২১ সাল থেকে ক্লাবের প্রধান স্পনসর। নিজের কনসার্ট ট্যুর “+−=÷×” এর নাম ক্লাবের জার্সিতেই থাকতো। ২০২৪ সালে ক্লাবের ১.৪% শেয়ার কিনে তিনি হয়েছেন সংখ্যালঘু মালিকও।

তবে এবার কেবল অর্থ বা ভালোবাসা নয়, সরাসরি মাঠে নামছেন তিনি। পড়বেন জার্সি নম্বর ১৭। এড শিরান এখন শুধুই একজন পৃষ্ঠপোষক নন, খেলোয়াড় হিসেবেও দেখা যাবে তাকে।

ইপ্সউইচ টাউনের এই সিদ্ধান্তে কিছুটা বিতর্ক তৈরি হলেও, ইতিহাসে এমন ঘটনা একবার ঘটেছে আগেই। আর্জেন্টিনার দেপোরতিভো রিয়েস্ত্রা ক্লাবে স্ট্রিমার স্প্রিনকে মাঠে নামিয়ে দিয়েছিল ২০২৪ সালে। যদিও তিনি মাত্র কয়েক সেকেন্ড খেলেন।

কিন্তু শিরানের বেলায় বিষয়টা একেবারেই আলাদা। তিনি শুধু ব্র্যান্ডিংয়ের অংশ নন—তাঁর সঙ্গে ক্লাবের সম্পর্ক বহুদিনের এবং গভীর। তাঁর নামের জার্সিই বিক্রি হয়েছে সবচেয়ে বেশি।

মাঠে হয়তো নিয়মিত দেখা যাবে না তাকে, কিন্তু ক্লাবের জন্য এটা হতে পারে এক অসাধারণ উৎসাহব্যঞ্জক এবং লাভজনক মার্কেটিং উদ্যোগ। ভক্তদের আবেগের সঙ্গে জড়িয়ে গেছে এই ঘোষণার প্রতিটি শব্দ।

একটাই কথা—যেদিন এড শিরান মাঠে নামবেন, গ্যালারিতে গুঞ্জন উঠবেই: “Come on, Ed!”

পোস্টটি শেয়ার করুন

এই বিভাগে আরও খবর..