মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৮:০৯ অপরাহ্ন
এক মৌসুমে তিন শিরোপা? আজ রাতে ইতিহাস গড়বে কে?
অনলাইন ডেস্ক
প্রথমবারের মতো নতুন ফরম্যাটে আয়োজিত ফিফা ক্লাব বিশ্বকাপের শেষ পর্বে এসে বাজতে যাচ্ছে প্রতীক্ষিত শেষ বাঁশি। ৬২টি ম্যাচ শেষে ৩০টি দলের বিদায়ে এখন শুধু অপেক্ষা দুই পরাশক্তির শ্রেষ্ঠত্বের লড়াইয়ের। বহু কাঙ্ক্ষিত ফাইনাল আজই মাঠে গড়াবে।
রোববার (১৩ জুলাই) নিউ জার্সির বিখ্যাত ৮২ হাজার ধারণক্ষমতা সম্পন্ন মেটলাইফ স্টেডিয়ামে বাংলাদেশ সময় রাত ১টায় মুখোমুখি হবে ইউরোপের দুই গ্ল্যামার ক্লাব পিএসজি ও চেলসি।
গত মে মাসে মিউনিখে ইন্টার মিলানকে ৫-০ গোলে উড়িয়ে প্রথমবার চ্যাম্পিয়নস লিগ ট্রফি ঘরে তোলে পিএসজি। সেই রেশ ধরে যুক্তরাষ্ট্রে বিশ্বকাপ মিশনে এসে এখন শিরোপার একদম সামনে ফরাসি জায়ান্টরা। চেলসির বিপক্ষে ফাইনালে মাঠে নামবে হট ফেবারিট হিসেবে। আর জিততে পারলে ইতিহাসের পাতায় নাম লিখাবে লুইস এনরিকে’র দল—একই মৌসুমে লিগ, ইউরোপ ও বিশ্বসেরা হওয়ার অনন্য গৌরব অর্জনের হাতছানি।
পিএসজি কোচ লুইস এনরিকে বলেন, ‘শুরু থেকেই এই লক্ষ্য নিয়ে আমরা যাত্রা করেছি। এটা অর্জন করা সহজ নয়। খুব কম সংখ্যক ক্লাবই এমন ট্রেবল জয়ের সামনে দাঁড়াতে পারে। আত্মবিশ্বাস আছে, তবে অতিরিক্ত আত্মবিশ্বাস নয়। আমরা মৌসুমজুড়েই নিজেদের শ্রেষ্ঠত্ব প্রমাণ করেছি। তবে ফাইনাল মুহূর্তে কী ঘটে, সেটাই নির্ধারণ করবে ইতিহাস।