1. akhi@janatarjagoron.com : আখি আক্তার : আখি আক্তার
  2. foreign@janatarjagoron.com : আন্তর্জাতিক ডেস্ক : আন্তর্জাতিক ডেস্ক
  3. atau@janatarjagoron.com : Mohammed Ataullah : Mohammed Ataullah
  4. mosharaf.bbadcc@gmail.com : বিনোদন ডেস্ক : বিনোদন ডেস্ক
  5. jonotarjagoron@gmail.com : Editor :
  6. labony@janatarjagoron.com : ক্যাম্পাস প্রতিনিধি : ক্যাম্পাস প্রতিনিধি
  7. life@janatarjagorn.com : লাইফস্টাইল ডেস্ক : লাইফস্টাইল ডেস্ক
  8. onlinedesk2@janatarjagoron.com : অনলাইন ডেস্ক : অনলাইন ডেস্ক
  9. sohag@janatarjagoron.com : Khan Saiful Sohag : Khan Saiful Sohag
  10. info2@janatarjagoron.com : উপজেলা প্রতিনিধি : উপজেলা প্রতিনিধি
  11. mosharafrobindev@gmail.com : জেলা প্রতিনিধি : জেলা প্রতিনিধি
১৮ তম জন্মদিনে রাজকীয় উদযাপন! ২০০ অতিথি নিয়ে ইয়ামালের পার্টি - Janatar Jagoron
  • E-paper
  • English Version
  • মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৮:০৯ অপরাহ্ন

শিরোনাম

১৮ তম জন্মদিনে রাজকীয় উদযাপন! ২০০ অতিথি নিয়ে ইয়ামালের পার্টি

  • সর্বশেষ আপডেট: রবিবার, ১৩ জুলাই, ২০২৫
  • ১৭৭ বার পঠিত
১৮ তম জন্মদিনে রাজকীয় উদযাপন

১৮-তে পা দিয়েই ইতিহাস গড়ার পথে ইয়ামাল!
অনলাইন ডেস্ক

বার্সেলোনার ফুটবল বিস্ময় শিশু লামিন ইয়ামাল ১৮ বছরে পা রাখলেন এক রূপকথার আয়োজনে। গ্ল্যামার, আলো আর চমকে ভরা এই উৎসবে হাজির ছিলেন তারকা সতীর্থসহ ২০০ জন অতিথি।

শুক্রবার (১৩ জুলাই) ছিল ইয়ামালের ১৮তম জন্মদিন—যা কেবল জন্মদিনই নয়, বরং তার ফুটবল ক্যারিয়ারের জন্য এক মোড় ঘোরানো মুহূর্তও। কারণ এই বয়সেই তিনি স্বাক্ষর করতে যাচ্ছেন বার্সেলোনার সঙ্গে বহু আলোচিত বড় চুক্তিতে, যা বহুদিন ধরেই আলোচনায় ছিল। শোনা যাচ্ছে, কিংবদন্তি মেসির ১০ নম্বর জার্সিটিও এবার উঠছে ইয়ামালের গায়ে।

জন্মদিন উদযাপনেও ছিল রাজকীয় ছোঁয়া। প্রথম পর্বে পরিবারের ২০ জন প্রিয়জন ও ঘনিষ্ঠ বন্ধুদের নিয়ে ‘লা কুপুলা’ রেস্টুরেন্টে ছিল কেক, কফি আর কনফেশন। কিন্তু রাত নামতেই মঞ্চ স্থানান্তর হয় গারাফ শহরের এক প্রাইভেট ভিলা প্রাসাদে, যেখানে শুরু হয় রাতজাগা পার্টি।

বৃষ্টির সামান্য ব্যত্যয় ছাপিয়ে রাতটিকে রঙিন করে তোলে উপস্থিত ২০০ জন অতিথির প্রাণবন্ত উপস্থিতি। বার্সার সতীর্থ পাও ভিক্টর, রাফিনিয়া, লেভানডভস্কি, কাসাদোরা ছিলেন সেখানে। স্পেন জাতীয় দলের কয়েকজন তারকাও নিমন্ত্রিত ছিলেন, যদিও নিকো উইলিয়ামসকে দেখা যায়নি।

বিশেষ চমক ছিল পারফরমার লাইনআপ—লাতিন সুপারস্টার ওজুনা, স্প্যানিশ সেনসেশন ব্যাড গিয়াল ও কেভেদোর অসাধারণ লাইভ শো পুরো পার্টিতে নতুন মাত্রা এনে দেয়। কেক কাটার সময় ইয়ামালের চোখে ছিল অদম্য স্বপ্ন, মোমবাতি নিভানোর সময় যেন ভবিষ্যতের সাফল্যের শপথ।

এদিকে, ছুটি আর উৎসবমুখর গ্রীষ্ম শেষে ইয়ামাল এখন মন দিচ্ছেন নতুন মৌসুমের জন্য কঠোর অনুশীলনে। সামনে তার চ্যালেঞ্জ—বার্সার হয়ে ট্রফি ধরে রাখা এবং স্পেনের হয়ে বিশ্বমঞ্চ কাঁপানো, যা তার ১৮ বছরের শুরুটা করে তুলেছে আরও রোমাঞ্চকর।

পোস্টটি শেয়ার করুন

এই বিভাগে আরও খবর..