1. akhi@janatarjagoron.com : আখি আক্তার : আখি আক্তার
  2. foreign@janatarjagoron.com : আন্তর্জাতিক ডেস্ক : আন্তর্জাতিক ডেস্ক
  3. atau@janatarjagoron.com : Mohammed Ataullah : Mohammed Ataullah
  4. mosharaf.bbadcc@gmail.com : বিনোদন ডেস্ক : বিনোদন ডেস্ক
  5. jonotarjagoron@gmail.com : Editor :
  6. labony@janatarjagoron.com : ক্যাম্পাস প্রতিনিধি : ক্যাম্পাস প্রতিনিধি
  7. life@janatarjagorn.com : লাইফস্টাইল ডেস্ক : লাইফস্টাইল ডেস্ক
  8. onlinedesk2@janatarjagoron.com : অনলাইন ডেস্ক : অনলাইন ডেস্ক
  9. sohag@janatarjagoron.com : Khan Saiful Sohag : Khan Saiful Sohag
  10. info2@janatarjagoron.com : উপজেলা প্রতিনিধি : উপজেলা প্রতিনিধি
  11. mosharafrobindev@gmail.com : জেলা প্রতিনিধি : জেলা প্রতিনিধি
রেলিগেশনের সিদ্ধান্ত বদল, শীর্ষ লিগেই থেকে যাচ্ছে লিওঁ - Janatar Jagoron
  • E-paper
  • English Version
  • মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৯:১৪ অপরাহ্ন

শিরোনাম

রেলিগেশনের সিদ্ধান্ত বদল, শীর্ষ লিগেই থেকে যাচ্ছে লিওঁ

  • সর্বশেষ আপডেট: বৃহস্পতিবার, ১০ জুলাই, ২০২৫
  • ১৯৭ বার পঠিত
রেলিগেশনের সিদ্ধান্ত বদল, শীর্ষ লিগেই থেকে যাচ্ছে লিওঁ

লিওঁর রেলিগেশন নাটকে রোমাঞ্চকর মোড়, ফিরল শীর্ষ লিগে!
অনলাইন ডেস্ক

আর্থিক অনিয়মে দ্বিতীয় বিভাগে নেমে যাওয়ার হুমকিতে পড়ে গিয়েছিল ফরাসি লিগ ওয়ানের ঐতিহ্যবাহী ক্লাব অলিম্পিক লিওঁ। তবে শেষ মুহূর্তে আপিলের মাধ্যমে সেই দুঃস্বপ্ন এড়াতে সক্ষম হয়েছে তারা। ফরাসি ফুটবলের আর্থিক তদারকি সংস্থা ডিএনসিজি বুধবার জানিয়েছে, লিওঁ আসন্ন মৌসুমেও লিগ ওয়ানে খেলবে।

মাত্র দুই সপ্তাহ আগে ক্লাবটির ১৭৫ মিলিয়ন ইউরোর ঋণ ও চরম আর্থিক বিশৃঙ্খলার কারণে রেলিগেশনের রায় এসেছিল। তবে নতুন ব্যবস্থাপনার আওতায় ক্লাবটি আপিল করে, এবং সফলভাবে সেই রায় বদলাতে সক্ষম হয়।

সম্প্রতি মার্কিন ব্যবসায়ী মিশেল কাং ক্লাবটির সভাপতির দায়িত্ব গ্রহণ করেছেন জন টেক্সটরের স্থলাভিষিক্ত হয়ে। তার নেতৃত্বে গৃহীত আর্থিক সংস্কার পরিকল্পনাই আপিল কমিটির ওপর ইতিবাচক প্রভাব ফেলেছে।

এক বিবৃতিতে লিওঁ জানিয়েছে, ‘নতুন পরিচালনা পর্ষদ আর্থিক শৃঙ্খলা ফিরিয়ে আনার ব্যাপারে প্রতিশ্রুতিবদ্ধ। এই রায় সেই দিকেই এক ধাপ অগ্রগতি।’ এদিকে জন টেক্সটর বোর্ড থেকে সরে দাঁড়ালেও তার প্রতিষ্ঠান ঈগল ফুটবল হোল্ডিং এখনো লিওঁর বৃহত্তম মালিক।

তবে টেক্সটরের মালিকানাধীন আরেক ক্লাব ক্রিস্টাল প্যালেস ইউরোপা লিগে জায়গা পাওয়ায় তৈরি হয়েছে দ্বন্দ্ব। উয়েফার নিয়মে বলা হয়েছে, যদি কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের একাধিক ক্লাব ইউরোপীয় প্রতিযোগিতায় অংশ নিতে চায়, এবং সেই মালিকানার পরিমাণ ৩০ শতাংশের বেশি হয়, তবে একটি ক্লাবকে সরে দাঁড়াতে হবে।

লিওঁ লিগ ওয়ানে ষষ্ঠ হয়ে ইউরোপা লিগে খেলার টিকিট পেয়েছে, অপরদিকে প্যালেস এফএ কাপ জিতে সুযোগ নিশ্চিত করেছে। তবে উয়েফার চূড়ান্ত সিদ্ধান্ত আসার আগে লিওঁর রেলিগেশন ইস্যু নিষ্পত্তি করা জরুরি ছিল। সেই সমাধান আসায় কয়েক দিনের মধ্যেই নতুন সিদ্ধান্ত আসতে পারে বলে জানিয়েছে গণমাধ্যম।

অর্থনৈতিক ভারসাম্য আনতে লিওঁ ইতিমধ্যে তরুণ তারকা রায়ান চেরকিকে ম্যানচেস্টার সিটিতে ৩৬ মিলিয়ন ইউরোয় বিক্রি করেছে। চুক্তির মেয়াদ শেষে ক্লাব ছেড়েছেন স্ট্রাইকার আলেক্সান্দ্রে লাকাজেত্তেও।

ডিএনসিজির নতুন শর্ত অনুসারে, এখন থেকে লিওঁর বেতন কাঠামো ও ট্রান্সফার কার্যক্রম নিবিড়ভাবে তদারকি করবে ফরাসি ফুটবল ফেডারেশন।

গত মৌসুমে লিওঁ ইউরোপা লিগের কোয়ার্টার ফাইনালে ম্যানচেস্টার ইউনাইটেডের কাছে হেরে বিদায় নিয়েছিল। এবার শীর্ষ লিগে থেকে তাদের সামনে রয়েছে নতুন করে ঘুরে দাঁড়ানোর সুযোগ।

পোস্টটি শেয়ার করুন

এই বিভাগে আরও খবর..