1. akhi@janatarjagoron.com : আখি আক্তার : আখি আক্তার
  2. foreign@janatarjagoron.com : আন্তর্জাতিক ডেস্ক : আন্তর্জাতিক ডেস্ক
  3. atau@janatarjagoron.com : Mohammed Ataullah : Mohammed Ataullah
  4. mosharaf.bbadcc@gmail.com : বিনোদন ডেস্ক : বিনোদন ডেস্ক
  5. jonotarjagoron@gmail.com : Editor :
  6. labony@janatarjagoron.com : ক্যাম্পাস প্রতিনিধি : ক্যাম্পাস প্রতিনিধি
  7. life@janatarjagorn.com : লাইফস্টাইল ডেস্ক : লাইফস্টাইল ডেস্ক
  8. onlinedesk2@janatarjagoron.com : অনলাইন ডেস্ক : অনলাইন ডেস্ক
  9. sohag@janatarjagoron.com : Khan Saiful Sohag : Khan Saiful Sohag
  10. info2@janatarjagoron.com : উপজেলা প্রতিনিধি : উপজেলা প্রতিনিধি
  11. mosharafrobindev@gmail.com : জেলা প্রতিনিধি : জেলা প্রতিনিধি
ধর্ষণ মামলায় অভিযুক্ত সাবেক আর্সেনাল তারকা - Janatar Jagoron
শিরোনাম

ধর্ষণ মামলায় অভিযুক্ত সাবেক আর্সেনাল তারকা

  • সর্বশেষ আপডেট: শনিবার, ৫ জুলাই, ২০২৫
  • ১২৪ বার পঠিত
ধর্ষণ মামলায় অভিযুক্ত সাবেক আর্সেনাল তারকা

ফুটবলের সুপারস্টার থেকে যৌন অপরাধের আসামি—চমকে উঠছে বিশ্ব!
অনলাইন ডেস্ক

সাবেক আর্সেনাল মিডফিল্ডার থমাস পার্টের বিরুদ্ধে ধর্ষণ ও যৌন নিপীড়নের গুরুতর অভিযোগ এনেছে যুক্তরাজ্যের মেট্রোপলিটন পুলিশ। ঘানার এই তারকার বিরুদ্ধে পাঁচবার ধর্ষণ ও একবার যৌন নিপীড়নের অভিযোগ গঠন করা হয়েছে।

পুলিশের বরাতে জানা যায়, ২০২১ থেকে ২০২২ সালের মধ্যে তিনজন নারী ভুক্তভোগী হয়েছেন এই ঘটনায়। এক নারীকে দুইবার, আরেকজনকে তিনবার ধর্ষণের অভিযোগ রয়েছে, তৃতীয় একজনকে করা হয়েছে যৌন নির্যাতন। তদন্ত শুরু হয়েছিল ২০২২ সালের ফেব্রুয়ারিতে।

বয়স ৩২ পেরুনো পার্টে আগামী ৫ আগস্ট ওয়েস্টমিনস্টার ম্যাজিস্ট্রেট কোর্টে হাজির হবেন। তার আইনজীবী জেনি উইল্টশায়ার জানান, পার্টে অভিযোগ অস্বীকার করেছেন এবং নির্দোষ প্রমাণে আইনি প্রক্রিয়া গ্রহণ করবেন।

আর্সেনাল ক্লাব জানিয়েছে, পার্টের সঙ্গে তাদের চুক্তি ৩০ জুনে শেষ হয়ে গেছে। ক্লাবের পক্ষ থেকে বলা হয়, চলমান আইনি প্রক্রিয়ার কারণে তারা এ বিষয়ে কোনো মন্তব্য করছে না।

২০২০ সালে অ্যাটলেটিকো মাদ্রিদ থেকে ৪৫ মিলিয়ন পাউন্ডে আর্সেনালে আসেন পার্টে। সদ্য সমাপ্ত মৌসুমে প্রিমিয়ার লিগে ৩৫ ম্যাচে ৪ গোল ও চ্যাম্পিয়নস লিগে আরও ১২টি ম্যাচে অংশ নেন তিনি।

লন্ডন উত্তরাঞ্চলের ক্রাউন প্রসিকিউশনের প্রধান জাসওয়ান্ট নারওয়াল বলেন, ‘সকল প্রমাণ বিশ্লেষণ করে তার বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে। তবে তাকে অবশ্যই সুবিচারের সুযোগ দিতে হবে।’

মেট পুলিশের ডিটেকটিভ সুপারিনটেনডেন্ট অ্যান্ডি ফার্ফি বলেন, ‘আমাদের মূল লক্ষ্য এখনো ভুক্তভোগীদের পাশে থাকা। কেউ যদি কোনো তথ্য জানেন, পুলিশকে সহযোগিতা করার অনুরোধ জানাচ্ছি।

পোস্টটি শেয়ার করুন

এই বিভাগে আরও খবর..