1. akhi@janatarjagoron.com : আখি আক্তার : আখি আক্তার
  2. foreign@janatarjagoron.com : আন্তর্জাতিক ডেস্ক : আন্তর্জাতিক ডেস্ক
  3. atau@janatarjagoron.com : Mohammed Ataullah : Mohammed Ataullah
  4. mosharaf.bbadcc@gmail.com : বিনোদন ডেস্ক : বিনোদন ডেস্ক
  5. jonotarjagoron@gmail.com : Editor :
  6. labony@janatarjagoron.com : ক্যাম্পাস প্রতিনিধি : ক্যাম্পাস প্রতিনিধি
  7. life@janatarjagorn.com : লাইফস্টাইল ডেস্ক : লাইফস্টাইল ডেস্ক
  8. onlinedesk2@janatarjagoron.com : অনলাইন ডেস্ক : অনলাইন ডেস্ক
  9. sohag@janatarjagoron.com : Khan Saiful Sohag : Khan Saiful Sohag
  10. info2@janatarjagoron.com : উপজেলা প্রতিনিধি : উপজেলা প্রতিনিধি
  11. mosharafrobindev@gmail.com : জেলা প্রতিনিধি : জেলা প্রতিনিধি
মাঠের পারফরম্যান্সে কি আড়াল হচ্ছে ক্লাব বিশ্বকাপ আয়োজনের দুর্বলতা? - Janatar Jagoron
শিরোনাম

মাঠের পারফরম্যান্সে কি আড়াল হচ্ছে ক্লাব বিশ্বকাপ আয়োজনের দুর্বলতা?

  • সর্বশেষ আপডেট: বুধবার, ২ জুলাই, ২০২৫
  • ১৬১ বার পঠিত
মাঠের পারফরম্যান্সে কি আড়াল হচ্ছে

ইউরোপ বিদায়, এশিয়া-ল্যাটিন মঞ্চে নতুন ফুটবল রাজনীতি!
অনলাইন ডেস্ক

প্রথমবারের মতো বড় পরিসরে আয়োজিত হচ্ছে ফিফা ক্লাব বিশ্বকাপ। ফুটবল বিশ্বকাপের আগে নিজেদের পরখ করে নিতে যুক্তরাষ্ট্রের মাটিতে বসেছে এই বৈশ্বিক আসর। তবে উদ্বোধনী পর্বে দর্শক খরা, প্রচণ্ড গরম আর নিম্নমানের মাঠ ঘিরে আয়োজকদের তীব্র সমালোচনা করেছে ফুটবলপ্রেমীরা।

তবে দৃশ্যপট কিছুটা বদলে দেয় রাউন্ড অব সিক্সটিন। একদিনেই বিদায় নেয় ইউরোপীয় দুই পরাশক্তি— ম্যানচেস্টার সিটি ও ইন্টার মিলান। আর জমিয়ে তোলে আসর সৌদি ক্লাব আল হিলাল ও ব্রাজিলিয়ান ফ্লুমিনেন্স। ডর্টমুন্ডের কাছে হারলেও মেক্সিকান ক্লাব মন্তেইরে জিতে নেয় ভক্তদের হৃদয়।

এখন প্রশ্ন, মাঠের পারফরম্যান্স কি আসর আয়োজনে দুর্বলতা ঢাকতে পারছে? গ্রুপ পর্বের পর থেকে নকআউট রাউন্ড জমে উঠেছে। মাঠের খেলা ভক্তদের টানছে পর্দায়।

শেষ দিনে য়্যুভেন্টাসকে হারিয়ে রিয়াল মাদ্রিদ ও মন্তেইরেকে হারিয়ে বরুশিয়া ডর্টমুন্ড জায়গা করে নেয় কোয়ার্টার ফাইনালে। রোববার মুখোমুখি হবে এ দুই জায়ান্ট।

প্রথম কোয়ার্টারে শুক্রবার মধ্যরাতে আল হিলাল খেলবে ফ্লুমিনেন্সের বিপক্ষে। চ্যাম্পিয়নস লিগের রানার্সআপ ইন্টারকে বিদায় করা ফ্লুমিনেন্সের সামনে এবার চ্যালেঞ্জ সৌদিদের বিপক্ষে। ম্যানসিটিকে হারানো আল হিলালের সেমির স্বপ্নও ততটাই উজ্জ্বল।

ইংলিশদের শেষ ভরসা চেলসি খেলবে পালমেইরাসের বিপক্ষে শনিবার সকালে। ব্রাজিলিয়ান ফ্ল্যামেঙ্গোর কাছে গ্রুপ পর্বের হারের প্রতিশোধ নিতে মরিয়া ইংলিশ ক্লাবটি। অন্যদিকে পালমেইরাসও ইন্টারকে রুখে দেওয়ার আত্মবিশ্বাসে দুর্দান্ত।

সবচেয়ে প্রতীক্ষিত ম্যাচ পিএসজি বনাম বায়ার্ন। গ্রুপ পর্বে হোঁচট খাওয়া জার্মান ক্লাবটি এখন ভয়ঙ্কর ফর্মে। ইন্টার মায়ামিকে উড়িয়ে দিয়েছে তারা, মেসির ইন্টার থাকলেও ইউরোপিয়ান চ্যাম্পিয়নদের রোখা কঠিন। ফ্ল্যামেঙ্গোর বিপক্ষেও দুর্দান্ত জয় দেখিয়েছে তারা।

**শেষ আটে এসে রঙিন হয়েছে ক্লাব বিশ্বকাপ। যদিও অবকাঠামো সংকট, দর্শক খরা ও খেলার মাঠের মান নিয়ে শুরুর দিকের নেতিবাচক আলোচনাও থেমে নেই— এমনটাই জানায়।

পোস্টটি শেয়ার করুন

এই বিভাগে আরও খবর..