1. akhi@janatarjagoron.com : আখি আক্তার : আখি আক্তার
  2. foreign@janatarjagoron.com : আন্তর্জাতিক ডেস্ক : আন্তর্জাতিক ডেস্ক
  3. atau@janatarjagoron.com : Mohammed Ataullah : Mohammed Ataullah
  4. mosharaf.bbadcc@gmail.com : বিনোদন ডেস্ক : বিনোদন ডেস্ক
  5. jonotarjagoron@gmail.com : Editor :
  6. labony@janatarjagoron.com : ক্যাম্পাস প্রতিনিধি : ক্যাম্পাস প্রতিনিধি
  7. life@janatarjagorn.com : লাইফস্টাইল ডেস্ক : লাইফস্টাইল ডেস্ক
  8. onlinedesk2@janatarjagoron.com : অনলাইন ডেস্ক : অনলাইন ডেস্ক
  9. sohag@janatarjagoron.com : Khan Saiful Sohag : Khan Saiful Sohag
  10. info2@janatarjagoron.com : উপজেলা প্রতিনিধি : উপজেলা প্রতিনিধি
  11. mosharafrobindev@gmail.com : জেলা প্রতিনিধি : জেলা প্রতিনিধি
২০২৬ বিশ্বকাপে সূর্যই প্রতিপক্ষ? সময় পরিবর্তনের আহ্বান ফিফপ্রোর - Janatar Jagoron
শিরোনাম

২০২৬ বিশ্বকাপে সূর্যই প্রতিপক্ষ? সময় পরিবর্তনের আহ্বান ফিফপ্রোর

  • সর্বশেষ আপডেট: মঙ্গলবার, ১ জুলাই, ২০২৫
  • ২৩৪ বার পঠিত
২০২৬ বিশ্বকাপ

ফুটবল নয়, এবার বিশ্বকাপে ভয় কেবল সূর্যের তাপ!
অনলাইন ডেস্ক

২০২৬ সালের পুরুষদের ফুটবল বিশ্বকাপ সামনে রেখে এবার উঠেছে নতুন আতঙ্ক—এবার প্রতিপক্ষ কোনো দেশ নয়, বরং ভয়ঙ্কর প্রতিপক্ষ হতে পারে গ্রীষ্মের জ্বলন্ত সূর্য! যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোতে আয়োজিত আসন্ন বিশ্বকাপে চরম গরমের কারণে ফুটবলারদের স্বাস্থ্য ঝুঁকি নিয়ে উদ্বেগ জানিয়েছে বিশ্ব ফুটবলারদের সংগঠন ফিফপ্রো।

সম্প্রতি যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত ক্লাব বিশ্বকাপে গরমের ভয়াবহ প্রভাব অনেকটাই স্পষ্ট হয়ে উঠেছে। প্যারিস সেইন্ট জার্মেই (পিএসজি) বনাম অ্যাতলেটিকো মাদ্রিদ এবং চেলসি বনাম এস্পেরাঁস ম্যাচ চলাকালীন তাপমাত্রা ফিফপ্রোর নির্ধারিত ঝুঁকিপূর্ণ সীমা ছাড়িয়ে গিয়েছিল। তবুও খেলাগুলো থামানো হয়নি।

ফিফপ্রোর মেডিকেল ডিরেক্টর ড. ভিনসেন্ট গুটবার্গ বলেন, ‘যদি ওয়েট বাল্ব গ্লোব টেম্পারেচার ২৮ ডিগ্রি ছাড়ায়, তাহলে খেলা বন্ধ করা উচিত। সেই হিসেবে দুটি ম্যাচ স্থগিত হওয়া উচিত ছিল।’

ফিফপ্রোর মতে, ফ্লোরিডার মায়ামি ও অরল্যান্ডোর মতো শহরগুলোতে দুপুরের খেলা ফুটবলারদের জন্য মারাত্মক ঝুঁকি তৈরি করতে পারে। যদিও অরল্যান্ডো এই বিশ্বকাপে ভেন্যু নয়, মায়ামি কিন্তু রয়েছে। এই গরমে কোচ এনজো মারেস্কা থেকে শুরু করে অ্যাতলেটিকো তারকা মার্কোস লরেন্তে পর্যন্ত কড়া অবস্থান নিয়েছেন। মারেস্কা বলেন, ‘এই তাপে খেলাটা প্রায় অসম্ভব হয়ে দাঁড়ায়!’

ফিফপ্রোর কৌশল ও নীতিমালাবিষয়ক পরিচালক আলেক্সান্ডার বিয়েলেফেল্ড বলেন, ‘আমরা চাই ফিফা দুপুরের খেলার বদলে রাতের সময় নির্ধারণ করুক। এটা খেলোয়াড়, দর্শক—সবার সুস্বাস্থ্যের জন্য সময়োপযোগী সিদ্ধান্ত হবে।’

এদিকে মেজর লিগ সকার অনেক আগেই দুপুরের গরম এড়িয়ে চলেছে। সেই উদাহরণ তুলে ধরে ফিফপ্রো এবার ফিফার ওপর চাপ সৃষ্টি করতে চায়।

২০২৬ বিশ্বকাপের মাত্র এক বছর আগেই সূর্যকে ঘিরে এই তাপ-তর্ক নতুন মাত্রা পেয়েছে। দর্শকরা যখন গোল উৎসবে মেতে উঠতে প্রস্তুত, তখন যদি রোদই ‘লাল কার্ড’ দেখায়, তবে তা গোটা বিশ্বকাপের জন্যই ভয়াবহ বিপদ হয়ে উঠতে পারে। এখন দেখার পালা, ফিফা কি সতর্ক বার্তা শুনছে, নাকি রোদের কাছে হেরে যাবে মাঠের রাজত্ব?

পোস্টটি শেয়ার করুন

এই বিভাগে আরও খবর..