1. akhi@janatarjagoron.com : আখি আক্তার : আখি আক্তার
  2. foreign@janatarjagoron.com : আন্তর্জাতিক ডেস্ক : আন্তর্জাতিক ডেস্ক
  3. atau@janatarjagoron.com : Mohammed Ataullah : Mohammed Ataullah
  4. mosharaf.bbadcc@gmail.com : বিনোদন ডেস্ক : বিনোদন ডেস্ক
  5. jonotarjagoron@gmail.com : Editor :
  6. labony@janatarjagoron.com : ক্যাম্পাস প্রতিনিধি : ক্যাম্পাস প্রতিনিধি
  7. life@janatarjagorn.com : লাইফস্টাইল ডেস্ক : লাইফস্টাইল ডেস্ক
  8. onlinedesk2@janatarjagoron.com : অনলাইন ডেস্ক : অনলাইন ডেস্ক
  9. sohag@janatarjagoron.com : Khan Saiful Sohag : Khan Saiful Sohag
  10. info2@janatarjagoron.com : উপজেলা প্রতিনিধি : উপজেলা প্রতিনিধি
  11. mosharafrobindev@gmail.com : জেলা প্রতিনিধি : জেলা প্রতিনিধি
কিছুতেই আপস করব না, যুক্তরাষ্ট্রকে মোদি - Janatar Jagoron
শিরোনাম

কিছুতেই আপস করব না, যুক্তরাষ্ট্রকে মোদি

  • সর্বশেষ আপডেট: বৃহস্পতিবার, ৭ আগস্ট, ২০২৫
  • ২৩২ বার পঠিত
কিছুতেই আপস করব না, যুক্তরাষ্ট্রকে মোদি

মোদি বললেন, কৃষক স্বার্থে আপস হবে না কখনো!
অনলাইন ডেস্ক

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ভারতীয় পণ্যের ওপর অতিরিক্ত শুল্ক আরোপের একদিন পর ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি কঠোর বার্তা দিয়েছেন। মোদি দাবি করেছেন, কৃষক ও জেলেদের স্বার্থ রক্ষায় ভারত কোনো অবস্থাতেই আপস করবে না। ট্রাম্পের ৫০ শতাংশ পর্যন্ত শুল্ক আরোপের ঘোষণার পর মোদির এ প্রতিক্রিয়া উঠে এসেছে।

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, দিল্লির ‘এম এস স্বামীনাথন শতবর্ষ আন্তর্জাতিক সম্মেলন’ অনুষ্ঠানে মোদি বলেন, কৃষক আমাদের প্রথম অগ্রাধিকার। তাদের স্বার্থ রক্ষায় ভারত সর্বদা দৃঢ় থাকবেই। মূল্য চুকাতে হতে পারে, তবু ভারত প্রস্তুত।

এর আগে ট্রাম্প রাশিয়ার তেল কেনায় ভারতের ওপর অতিরিক্ত ২৫ শতাংশ শুল্ক আরোপের নির্বাহী আদেশ জারি করেন, যা যুক্তরাষ্ট্রে ভারতীয় পণ্যের মোট শুল্ক ৫০ শতাংশে নিয়ে এসেছে।

নতুন আদেশ কার্যকর হবে জারির ২১ দিনের মধ্যে। ট্রাম্প আগে বলেছিলেন, ইউক্রেনে রুশ অস্ত্র ব্যবহার নিয়ে ভারত নিরুত্তাপ, তাই শুল্ক বৃদ্ধি হতে পারে।

গত ৩১ জুলাই ট্রাম্প ৯০টিরও বেশি দেশের ওপর নতুন শুল্কহার ঘোষণা করেন, যার মধ্যে ভারতের ওপর ২৫ শতাংশ শুল্ক আরোপ অন্তর্ভুক্ত ছিল।

যুক্তরাষ্ট্রে ভারতীয় কৃষিপণ্য রপ্তানি বেশি, ফলে নতুন শুল্ক নীতির কারণে এই খাতের ওপর বড় ধরনের চাপ পড়তে পারে বলে মনে করা হচ্ছে।

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় যুক্তরাষ্ট্রের সিদ্ধান্তকে অন্যায় ও অগ্রহণযোগ্য হিসেবে আখ্যায়িত করে বলেছে, ভারতের জ্বালানি আমদানির নীতি ১৪০ কোটি মানুষের নিরাপত্তাকে কেন্দ্র করে নির্ধারিত হয়। একতরফা শুল্ক আরোপে ভারতের গভীর হতাশা প্রকাশ করা হয়েছে এবং দেশের স্বার্থ রক্ষায় প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে বলে জানানো হয়েছে।

পোস্টটি শেয়ার করুন

এই বিভাগে আরও খবর..