1. akhi@janatarjagoron.com : আখি আক্তার : আখি আক্তার
  2. foreign@janatarjagoron.com : আন্তর্জাতিক ডেস্ক : আন্তর্জাতিক ডেস্ক
  3. atau@janatarjagoron.com : Mohammed Ataullah : Mohammed Ataullah
  4. mosharaf.bbadcc@gmail.com : বিনোদন ডেস্ক : বিনোদন ডেস্ক
  5. jonotarjagoron@gmail.com : Editor :
  6. labony@janatarjagoron.com : ক্যাম্পাস প্রতিনিধি : ক্যাম্পাস প্রতিনিধি
  7. life@janatarjagorn.com : লাইফস্টাইল ডেস্ক : লাইফস্টাইল ডেস্ক
  8. onlinedesk2@janatarjagoron.com : অনলাইন ডেস্ক : অনলাইন ডেস্ক
  9. sohag@janatarjagoron.com : Khan Saiful Sohag : Khan Saiful Sohag
  10. info2@janatarjagoron.com : উপজেলা প্রতিনিধি : উপজেলা প্রতিনিধি
  11. mosharafrobindev@gmail.com : জেলা প্রতিনিধি : জেলা প্রতিনিধি
সরকারি ব্যানারে প্রধানমন্ত্রীর ছবি ব্যবহারে নিষেধাজ্ঞা - Janatar Jagoron
  • E-paper
  • English Version
  • শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০১:৫০ অপরাহ্ন

সরকারি ব্যানারে প্রধানমন্ত্রীর ছবি ব্যবহারে নিষেধাজ্ঞা

  • সর্বশেষ আপডেট: রবিবার, ৫ জুলাই, ২০২৬
  • ১৩০ বার পঠিত
প্রধানমন্ত্রীর ছবি

সরকারি কোনো অনুষ্ঠান উপলক্ষে প্রস্তুত করা ব্যানার, ফেস্টুন ও বিলবোর্ডে প্রধানমন্ত্রীর ছবি ব্যবহার সম্পূর্ণভাবে নিষিদ্ধ করেছে সরকার। এ-সংক্রান্ত নির্দেশনা রোববার মন্ত্রিপরিষদ বিভাগ থেকে জারি করা এক পরিপত্রে জানানো হয়েছে।

মন্ত্রিপরিষদ বিভাগের উপসচিব তানিয়া আফরোজ স্বাক্ষরিত পরিপত্রে বলা হয়েছে, সরকারি অনুষ্ঠানের জন্য তৈরি ব্যানার, ফেস্টুন ও বিলবোর্ডে প্রধানমন্ত্রীর ছবি থ্রিডি বা অন্য যেকোনো আঙ্গিকে ব্যবহার করা যাবে না।

পরিপত্রে আরও উল্লেখ করা হয়েছে, সরকারি অনুষ্ঠানের প্রচারসামগ্রী তৈরির ক্ষেত্রে অনুষ্ঠানের মূল বিষয়বস্তুকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে। পাশাপাশি প্রয়োজনীয় ও সামঞ্জস্যপূর্ণ তথ্য এমনভাবে উপস্থাপন করতে হবে, যাতে অনুষ্ঠানের উদ্দেশ্য, বার্তা এবং বিষয়বস্তু স্পষ্টভাবে প্রতিফলিত হয়।

এ ছাড়া ব্যানার, ফেস্টুন ও বিলবোর্ডের নকশা প্রণয়নের সময় তথ্য উপস্থাপনায় স্বচ্ছতা ও বিষয়ভিত্তিক উপস্থাপন নিশ্চিত করার নির্দেশ দেওয়া হয়েছে।

পরিপত্রে বিষয়টিকে অত্যন্ত গুরুত্বপূর্ণ হিসেবে উল্লেখ করে জানানো হয়েছে, এই নির্দেশনা অনতিবিলম্বে কার্যকর হবে।

পোস্টটি শেয়ার করুন

এই বিভাগে আরও খবর..