1. akhi@janatarjagoron.com : আখি আক্তার : আখি আক্তার
  2. foreign@janatarjagoron.com : আন্তর্জাতিক ডেস্ক : আন্তর্জাতিক ডেস্ক
  3. atau@janatarjagoron.com : Mohammed Ataullah : Mohammed Ataullah
  4. mosharaf.bbadcc@gmail.com : বিনোদন ডেস্ক : বিনোদন ডেস্ক
  5. jonotarjagoron@gmail.com : Editor :
  6. labony@janatarjagoron.com : ক্যাম্পাস প্রতিনিধি : ক্যাম্পাস প্রতিনিধি
  7. life@janatarjagorn.com : লাইফস্টাইল ডেস্ক : লাইফস্টাইল ডেস্ক
  8. onlinedesk2@janatarjagoron.com : অনলাইন ডেস্ক : অনলাইন ডেস্ক
  9. sohag@janatarjagoron.com : Khan Saiful Sohag : Khan Saiful Sohag
  10. info2@janatarjagoron.com : উপজেলা প্রতিনিধি : উপজেলা প্রতিনিধি
  11. mosharafrobindev@gmail.com : জেলা প্রতিনিধি : জেলা প্রতিনিধি
ভারতের আকাশে রহস্যময় ড্রোন: পুলিশ তদন্ত শুরু - Janatar Jagoron
  • E-paper
  • English Version
  • মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৫:০৫ অপরাহ্ন

শিরোনাম

ভারতের আকাশে রহস্যময় ড্রোন: পুলিশ তদন্ত শুরু

  • সর্বশেষ আপডেট: বুধবার, ২১ মে, ২০২৫
  • ২৭১ বার পঠিত
ভারতের আকাশে রহস্যময় ড্রোন

রাতের আকাশে রহস্যময় ড্রোন, কলকাতা নিরাপত্তায় সতর্কতা!
অনলাইন ডেস্ক

ভারতের আকাশে দেখা মিলেছে একদল রহস্যময় ড্রোনের, যা রাতের আঁধারে আকাশে চক্কর দিয়ে নতুন করে উত্তেজনার সৃষ্টি করেছে। সোমবার রাতের ওই ঘটনা নিয়ে গোটা ভারত জুড়ে চাঞ্চল্যের পারদ বেড়ে গেছে।

বুধবার (২১ মে) ভারতীয় গণমাধ্যম আনন্দবাজারের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, রাতের অন্ধকারে আকাশে ড্রোন দেখা যাওয়ায় দেশজুড়ে নানা প্রশ্ন এবং সন্দেহের সঞ্চার হয়েছে। প্রশ্ন উঠেছে, কে বা কারা এই ড্রোনগুলো নিয়ন্ত্রণ করছে, এবং তারা কোথা থেকে এসেছে? কলকাতা পুলিশ এই বিষয়টি নিয়ে বিস্তারিত তদন্ত শুরু করেছে।

কলকাতা পুলিশ জানিয়েছে, সোমবার রাতে কলকাতার বিভিন্ন জায়গায় এই ড্রোনগুলো উড়তে দেখা গেছে। ভিক্টোরিয়া মেমোরিয়াল থেকে ব্রিগেড রোড পর্যন্ত বেশ কিছু এলাকায় ড্রোনের উপস্থিতি লক্ষ্য করা হয়েছে। পুলিশ এই ঘটনার পেছনে রহস্য উদঘাটনে বদ্ধপরিকর। পাশাপাশি, সেনাবাহিনীও বিষয়টি গুরুত্ব সহকারে খতিয়ে দেখছে।

আনন্দবাজার জানিয়েছে, ড্রোনগুলোর বেশিরভাগই সাবেক ফোর্ট উইলিয়াম বা বর্তমান বিজয় দুর্গ এলাকায় ঘোরাফেরা করেছে, যা একটি রেড জোন হিসেবে ঘোষণা করা হয়েছে। এখানে ড্রোন উড়ানো নিষিদ্ধ থাকায় ঘটনাটি নিয়ে সন্দেহ ও জল্পনা বেড়ে গেছে।

কলকাতা পুলিশ সূত্রে জানা গেছে, ড্রোনগুলো মহেশতলার দিকে থেকে উড়ন্ত অবস্থায় আসতে দেখা গেছে। তাই নিরাপত্তা নিশ্চিত করতে বিভিন্ন স্থানে সতর্কতা জারি করা হয়েছে। সেনাবাহিনীকে বিষয়টি জানানো হয়েছে এবং এ নিয়ে আনুষ্ঠানিক তথ্য প্রকাশ করা হবে।

এর আগে, ১০ মে ভারত ও পাকিস্তান চার দিনের প্রবল সংঘর্ষের পর যুদ্ধবিরতিতে পৌঁছায়, যা যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় সম্পন্ন হয়। ওইদিন সন্ধ্যা ৬টায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুদ্ধবিরতির ঘোষণা দেন। ট্রাম্প তার ব্যক্তিগত সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যালে পোস্ট করে জানান, যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় ভারত ও পাকিস্তান একটি পূর্ণ ও তাৎক্ষণিক যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে।

ট্রাম্পের পোস্টে লেখা ছিল, ‘মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় দীর্ঘ আলোচনা শেষে আমি আনন্দিতভাবে ঘোষণা করছি, ভারত ও পাকিস্তান একটি পূর্ণ ও তাৎক্ষণিক যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে। উভয় দেশের সাধারণ বুদ্ধিমত্তা ও বিচক্ষণতার জন্য অভিনন্দন জানাই। এ গুরুত্বপূর্ণ বিষয়ে সকলের মনোযোগের জন্য ধন্যবাদ।’

পরে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও সংবাদমাধ্যমকে বলেন, আমি আনন্দিত যে ভারত ও পাকিস্তান যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে এবং উভয় দেশ ‘নিরপেক্ষ একটি স্থান’ নিয়ে আলোচনা শুরু করতে সম্মত হয়েছে।

পোস্টটি শেয়ার করুন

এই বিভাগে আরও খবর..