1. akhi@janatarjagoron.com : আখি আক্তার : আখি আক্তার
  2. foreign@janatarjagoron.com : আন্তর্জাতিক ডেস্ক : আন্তর্জাতিক ডেস্ক
  3. atau@janatarjagoron.com : Mohammed Ataullah : Mohammed Ataullah
  4. mosharaf.bbadcc@gmail.com : বিনোদন ডেস্ক : বিনোদন ডেস্ক
  5. jonotarjagoron@gmail.com : Editor :
  6. labony@janatarjagoron.com : ক্যাম্পাস প্রতিনিধি : ক্যাম্পাস প্রতিনিধি
  7. life@janatarjagorn.com : লাইফস্টাইল ডেস্ক : লাইফস্টাইল ডেস্ক
  8. onlinedesk2@janatarjagoron.com : অনলাইন ডেস্ক : অনলাইন ডেস্ক
  9. sohag@janatarjagoron.com : Khan Saiful Sohag : Khan Saiful Sohag
  10. info2@janatarjagoron.com : উপজেলা প্রতিনিধি : উপজেলা প্রতিনিধি
  11. mosharafrobindev@gmail.com : জেলা প্রতিনিধি : জেলা প্রতিনিধি
নতুন উচ্চতায় বিআইএম, ৩ মাসেই আয় ৫০ লাখ টাকা - Janatar Jagoron
শিরোনাম

নতুন উচ্চতায় বিআইএম, ৩ মাসেই আয় ৫০ লাখ টাকা

  • সর্বশেষ আপডেট: সোমবার, ২৮ জুলাই, ২০২৫
  • ১৮৯ বার পঠিত
নতুন উচ্চতায় বিআইএম

দক্ষতা আর প্রযুক্তির যুগে বিআইএম হলো দেশের নতুন আশা!
অনলাইন ডেস্ক

দেশে আন্তর্জাতিক মানের দক্ষ মানবসম্পদ গঠনে এক নতুন দিগন্ত উন্মোচন করেছে শিল্প মন্ত্রণালয়ের অধীন বাংলাদেশ ইনস্টিটিউট অব ম্যানেজমেন্ট (বিআইএম)। রাজধানীর সোবহানবাগে স্থাপিত ১২ তলা বিশিষ্ট নয়া প্রশিক্ষণ কমপ্লেক্সটি রূপ নিয়েছে ভবিষ্যতের আধুনিক জ্ঞানকেন্দ্রে। মাত্র তিন মাসে প্রশিক্ষণ কার্যক্রম থেকে প্রতিষ্ঠানটি আয় করেছে ৫০ লাখ টাকা—যা স্বয়ংসম্পূর্ণতার এক উজ্জ্বল দৃষ্টান্ত। এ তথ্য জানানো হয়েছে প্রকল্প পরিচালকের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে, যা গণমাধ্যমকে সরবরাহ করা হয়েছে।

একনেক অনুমোদিত ‘ঢাকাস্থ বিআইএমকে শক্তিশালীকরণ (২য় সংশোধিত)’ প্রকল্পের আওতায় শিল্প মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে গড়ে ওঠা এ স্থাপনার মাধ্যমে দেশীয় প্রশিক্ষণ জগতে যুক্ত হয়েছে এক অনন্য সংযোজন। ২০১৮ সালের ১১ এপ্রিল একনেক সভায় প্রকল্পটি অনুমোদন পায়, যার মেয়াদ ধরা হয় এপ্রিল ২০১৮ থেকে ডিসেম্বর ২০২৪ পর্যন্ত। ১৫৬ কোটি টাকার এই প্রকল্পের ৯৯.৮৯ শতাংশ অর্থ ইতোমধ্যে ব্যয় সম্পন্ন। নির্মাণ ও বাস্তবায়নে অগ্রণী ভূমিকা রেখেছে বিআইএম নিজেই।

দুটি বেইসমেন্টসহ প্রায় ২ লাখ ১০ হাজার বর্গফুট আয়তনের এই ভবনে রয়েছে ২৪টি আধুনিক শ্রেণিকক্ষ, যার প্রতিটিতে প্রশিক্ষণ নিতে পারে ৬৪ জন করে মোট ১ হাজার ৫৩৬ জন। আরও রয়েছে ৪টি প্রযুক্তিনির্ভর কম্পিউটার ল্যাব, ৮৪টি সাধারণ ও ৮টি ভিআইপি হোস্টেল কক্ষ, আধুনিক কনফারেন্স ও মাল্টিপারপাস হল, ডিজিটাল লাইব্রেরি, বিজনেস সেন্টার ও ১১৪টি গাড়ির পার্কিং সুবিধা।

শুধু অবকাঠামো নয়, বিআইএম তাদের প্রশিক্ষণ কনটেন্ট ও পাঠ্যক্রমেও এনেছে যুগোপযোগী রূপান্তর। পিজিডি কোর্সগুলো হালনাগাদ করা হয়েছে আন্তর্জাতিক মানদণ্ডে। দেশি-বিদেশি প্রশিক্ষণার্থীদের চাহিদা বিবেচনায় উন্নত প্রশিক্ষণ কাঠামো তৈরি হয়েছে। অনুষদ সদস্যদের বিদেশে প্রশিক্ষণ ও জ্ঞান অর্জনের সুযোগ বাড়ানো হয়েছে, যাতে তারা নেতৃত্ব, ব্যবস্থাপনা ও প্রযুক্তি নির্ভর দক্ষতায় আরও অভিজ্ঞ হয়ে উঠতে পারেন।

মাত্র তিন মাসেই এই নতুন ভবন থেকে সরকারি খাতে ৫০ লাখ টাকার রাজস্ব আয়—সাক্ষ্য দেয় বিআইএম কতটা কার্যকরভাবে মানবসম্পদ উন্নয়নে ভূমিকা রাখছে। এখন শুধু একটি প্রতিষ্ঠান নয়, বিআইএম হয়ে উঠেছে দক্ষতা, আধুনিকতা ও রাষ্ট্রীয় অগ্রগতির প্রতীক।

এই প্রতিষ্ঠান থেকেই গড়ে উঠবে সেই মানবসম্পদ, যারা বিশ্ববাজারে বাংলাদেশের অবস্থান আরও মজবুত করবে। দক্ষতা, প্রযুক্তি ও প্রজ্ঞাভিত্তিক এই অভিযাত্রা নিঃসন্দেহে দেশের ইতিহাসে একটি স্মরণীয় মাইলফলক হয়ে থাকবে।

পোস্টটি শেয়ার করুন

এই বিভাগে আরও খবর..