শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৯:৩৭ অপরাহ্ন
অনলাইন ডেস্ক ,
কুমিল্লা দেবিদ্বারে দুধ দিয়ে গোসল করে নিজেকে পবিত্র করার পরও আদালত ইউপি চেয়ারম্যান কামরুজ্জামান মাসুদকে জেল হাজতে পাঠিয়েছেন। বুধবার (০৮ অক্টোবর) দুপুরে কুমিল্লা জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের আদালতে তিনি আত্মসমর্পণ করে জামিন আবেদন করলে বিচারক মোহাম্মদ বেলাল তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
কামরুজ্জামান মাসুদ দেবিদ্বারে আবদুর রাজ্জাক রুবেল ও স্কুলছাত্র সাব্বির হোসেন হত্যা মামলাসহ একাধিক মামলার আসামি ছিলেন। তিনি ফতেহাবাদ ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান এবং দেবিদ্বারের সাবেক সংসদ সদস্য আবুল কালাম আজাদের অনুসারী ছিলেন। তার বিরুদ্ধে দলীয় প্রভাব বিস্তার করে জুলুম ও নির্যাতনের অভিযোগ রয়েছে।
এর আগে, ফ্যাসিস্ট আওয়ামী সরকারের পতনের পর গত ১৭ আগস্ট নিজ বাড়িতে সংবাদ সম্মেলনে দল থেকে পদত্যাগের ঘোষণা দেন। পরে বাড়ির ছাদে গিয়ে দুধ দিয়ে গোসল করে নিজেকে পবিত্র করার চেষ্টাও করেছিলেন।
দেবিদ্বার থানার অফিসার ইনচার্জ (তদন্ত) মঈন উদ্দিন জানান, কামরুজ্জামান মাসুদের বিরুদ্ধে মোট ৩টি হত্যাসহ মারামারির মামলা রয়েছে।