মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ০৬:৩৭ অপরাহ্ন
বাগেরহাটের চিতলমারীতে নিজ বাড়িতে ঢুকে এক কলেজছাত্রকে গু’লি করে হ’ত্যা করা হয়েছে। আজ বৃহস্পতিবার বিকেলে উপজেলার শিবপুর গ্রামে এ ঘটনা ঘটে। পুলিশ ঘটনাস্থল থেকে নি’হত শিক্ষার্থী আমির হামজার (২৩) ম’রদেহ উদ্ধার করেছে। আমির হামজা শিবপুর গ্রামের রুহুল আমিন মুন্সির ছেলে। তিনি খুলনা সরকারি সুন্দরবন কলেজের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের শিক্ষার্থী ছিলেন। পড়াশোনার পাশাপাশি খুলনার পপুলার ডায়াগনস্টিক সেন্টারে চাকরি করতেন তিনি।
নি’হতের স্বজন ও স্থানীয় সূত্রে জানা যায়, বিকেল প্রায় চারটার দিকে বাড়ির উঠানে বাবা ও চাচার সঙ্গে কথা বলছিলেন আমির হামজা। এ সময় তিনটি মোটরসাইকেলে করে একদল যুবক সেখানে প্রবেশ করে। তাদের সবার মাথায় হেলমেট ছিল। তারা নিজেদের পুলিশ পরিচয় দিয়ে হামজাকে ধাওয়া করে। পরিস্থিতি বুঝে হামজা দৌড়ে পালানোর চেষ্টা করেন। একপর্যায়ে তিনি পাশের খালের পাড়ে পৌঁছালে হামলাকারীরা তার মাথায় গু’লি করে দ্রুত পালিয়ে যায়।
বাগেরহাটের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) শামীম হোসেন জানান, জেলা পুলিশ, সিআইডি, পিবিআই ও গোয়েন্দা সংস্থার সদস্যরা ইতোমধ্যে জড়িতদের শনাক্ত করতে কাজ শুরু করেছেন। ম’রদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বাগেরহাট জেলা হাসপাতালে পাঠানো হয়েছে।
এর আগে ১৪ মার্চ রাতে পার্শ্ববর্তী মোল্লাহাট উপজেলা সদর বাজার থেকে বাড়ি ফেরার পথে সন্ত্রাসীদের গু’লিতে সোহাগ শেখ (৪২) নামের এক ব্যবসায়ী নি’হত হন। ওই ঘটনার এক সপ্তাহ আগে ৭ মার্চ রাতে একই উপজেলার কাহালপুর পশ্চিমপাড়া এলাকায় মহাসড়কের পাশে গুরুতর গু’লিবিদ্ধ অবস্থায় সোহাগের কর্মচারী নূর ইসলামকে (২৭) উদ্ধার করেন স্থানীয়রা।