রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০১:২২ পূর্বাহ্ন
“রাতের আঁধারে মাদকের বিশাল চালান! পুলিশের হাতে তিনজন গ্রেপ্তার”
শাকিল, স্টাফ রিপোর্টার: জামালপুর
জামালপুর শহরে তিনটি ট্রাকে করে আসা বিপুল পরিমাণ মাদক জব্দ করেছে পুলিশ। ২৪ বোতল বিদেশি মদ ও ১,৪৩৪ বোতল ফেনসিডিলসহ তিন মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে।
রাতের অভিযানে জামালপুর-দেওয়ানগঞ্জ সড়কের মেডিকেল কলেজের সামনে তাদের ধরা হয়। পরে সদর থানায় এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানানো হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন আবদুল মালেক, আজিজুর রহমান বাবু ও হাফিজুর রহমান। তিনজনের বাড়ি মেলান্দহ উপজেলায়। এদের মধ্যে খোকন নামে এক ব্যক্তির বিরুদ্ধে চুরির মামলা রয়েছে।
গোপন সংবাদের ভিত্তিতে জামালপুর সদর থানার এএসআই রুবেল ও সাইকুলের নেতৃত্বে চালানো অভিযানে তিনটি ট্রাক জব্দ করা হয়। উদ্ধারকৃত মাদকের বাজারমূল্য প্রায় ২৯ লাখ ৪০ হাজার টাকা।
জামালপুরের অতিরিক্ত পুলিশ সুপার মাসুদ আনোয়ার জানান, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।