1. akhi@janatarjagoron.com : আখি আক্তার : আখি আক্তার
  2. foreign@janatarjagoron.com : আন্তর্জাতিক ডেস্ক : আন্তর্জাতিক ডেস্ক
  3. atau@janatarjagoron.com : Mohammed Ataullah : Mohammed Ataullah
  4. mosharaf.bbadcc@gmail.com : বিনোদন ডেস্ক : বিনোদন ডেস্ক
  5. jonotarjagoron@gmail.com : Editor :
  6. labony@janatarjagoron.com : ক্যাম্পাস প্রতিনিধি : ক্যাম্পাস প্রতিনিধি
  7. life@janatarjagorn.com : লাইফস্টাইল ডেস্ক : লাইফস্টাইল ডেস্ক
  8. onlinedesk2@janatarjagoron.com : অনলাইন ডেস্ক : অনলাইন ডেস্ক
  9. sohag@janatarjagoron.com : Khan Saiful Sohag : Khan Saiful Sohag
  10. info2@janatarjagoron.com : উপজেলা প্রতিনিধি : উপজেলা প্রতিনিধি
  11. mosharafrobindev@gmail.com : জেলা প্রতিনিধি : জেলা প্রতিনিধি
বিজিবির আর্থিক সহায়তা: জুলাই বিপ্লবের ১০০ ছাত্র-জনতার নতুন পথচলা - Janatar Jagoron
  • E-paper
  • English Version
  • শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৩:০৭ অপরাহ্ন

শিরোনাম
এআই চ্যাটবটে কখনোই যেসব সংবেদনশীল তথ্য শেয়ার করবেন না ঝিনাইদহ মহেশপুরে বজ্রপাতে গৃহবধূ নিহত মেসি ও এএফএ’র বিরুদ্ধে যুক্তরাষ্ট্রে প্রতারণা মামলা ঘিরে হাদি হত্যাকাণ্ডে অস্ত্র ব্যবসায়ী হেলাল তিন দিনের রিমান্ডে এপ্রিল নয় মে মাসেও জ্বালানি তেলে কোনো সংকট থাকবে না অন্তর্বর্তী সরকারের সময় মব সহিংসতায় প্রশ্রয় ছিল : ডা. জাহেদ উর রহমান নতুন শ্রমবাজার খুঁজছে সরকার, মালয়েশিয়াসহ বিভিন্ন দেশে চুক্তির উদ্যোগ বিশ্বকাপের আগে আর্জেন্টিনার ২২ সদস্যের স্কোয়াড প্রায় চূড়ান্ত ঘোষণা আনুষ্ঠানিকভাবে পাঁচ আরব দেশের কাছে ক্ষতিপূরণ দাবি ইরানের হারাম উপার্জনে ইবাদত কবুল হয় না ইসলামের স্পষ্ট নির্দেশ

বিজিবির আর্থিক সহায়তা: জুলাই বিপ্লবের ১০০ ছাত্র-জনতার নতুন পথচলা

  • সর্বশেষ আপডেট: রবিবার, ১৯ জানুয়ারী, ২০২৫
  • ২১৩ বার পঠিত
"বিজিবির আর্থিক সহায়তা: জুলাই বিপ্লবের ১০০ ছাত্র-জনতার নতুন পথচলা"
this is a collected or created picture for Janatar Jagoron news.

বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) জুলাই বিপ্লবে আহত ১৮ জন ছাত্র-জনতাকে পুনর্বাসনের জন্য আর্থিক সহায়তা প্রদান করেছে। আজ রোববার সকালে ঢাকার পিলখানায় বিজিবি সদর দপ্তরের সীমান্ত সম্মেলন কেন্দ্রে এই সহায়তা প্রদান করা হয়। এর মাধ্যমে বিজিবি তাদের প্রতিশ্রুত ১০০ জন আহত ছাত্র-জনতাকে পুনর্বাসনের কার্যক্রম সম্পন্ন করল।

এই তথ্য গণমাধ্যমে পাঠানো বিজিবির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিজিবির অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) ব্রিগেডিয়ার জেনারেল খোন্দকার শফিকুজ্জামান। তিনি বলেন, বৈষম্যের বিরুদ্ধে লড়াইয়ের মাধ্যমে বাঙালি জাতি একটি নতুন বাংলাদেশের স্বপ্ন বাস্তবায়ন করেছে। সেই স্বপ্নের বাংলাদেশ গড়তে বিজিবিও ঐক্যবদ্ধভাবে কাজ করে যাচ্ছে। জুলাই বিপ্লবের সময় থেকেই বিজিবি স্বপ্রণোদিত হয়ে বর্ডার গার্ড হাসপাতালে আহত প্রায় অর্ধশত ছাত্র-জনতাকে চিকিৎসা প্রদান করেছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, বৈষম্যবিরোধী আন্দোলনে আহতদের পাশে দাঁড়ানোর প্রতিশ্রুতি দিয়ে বিজিবির মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী সারা দেশে আহত ১০০ জন ছাত্র-জনতাকে পুনর্বাসনে প্রয়োজনীয় সহায়তা প্রদানের উদ্যোগ নেন। গত ৮ ডিসেম্বর প্রথম ধাপে ৭ জন আহত ছাত্র-জনতাকে আর্থিক সহায়তা প্রদানের মধ্য দিয়ে এই পুনর্বাসন কার্যক্রম শুরু হয়। সেই ধারাবাহিকতায় বিজিবির বিভিন্ন ব্যাটালিয়ন, সেক্টর ও রিজিয়নের তত্ত্বাবধানে সারা দেশে আহত ছাত্র-জনতাকে পুনর্বাসনের সহায়তা দেওয়া হয়েছে। আজকের অনুষ্ঠানে আরও ১৮ জন আহত ছাত্র-জনতাকে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। এর মাধ্যমে বিজিবির প্রতিশ্রুত ১০০ জন আহত ছাত্র-জনতাকে পুনর্বাসনের কার্যক্রম পূর্ণতা পেয়েছে।

পোস্টটি শেয়ার করুন

এই বিভাগে আরও খবর..