1. akhi@janatarjagoron.com : আখি আক্তার : আখি আক্তার
  2. foreign@janatarjagoron.com : আন্তর্জাতিক ডেস্ক : আন্তর্জাতিক ডেস্ক
  3. atau@janatarjagoron.com : Mohammed Ataullah : Mohammed Ataullah
  4. mosharaf.bbadcc@gmail.com : বিনোদন ডেস্ক : বিনোদন ডেস্ক
  5. jonotarjagoron@gmail.com : Editor :
  6. labony@janatarjagoron.com : ক্যাম্পাস প্রতিনিধি : ক্যাম্পাস প্রতিনিধি
  7. life@janatarjagorn.com : লাইফস্টাইল ডেস্ক : লাইফস্টাইল ডেস্ক
  8. onlinedesk2@janatarjagoron.com : অনলাইন ডেস্ক : অনলাইন ডেস্ক
  9. sohag@janatarjagoron.com : Khan Saiful Sohag : Khan Saiful Sohag
  10. info2@janatarjagoron.com : উপজেলা প্রতিনিধি : উপজেলা প্রতিনিধি
  11. mosharafrobindev@gmail.com : জেলা প্রতিনিধি : জেলা প্রতিনিধি
নেত্রকোনার দুর্গাপুরে দুর্বৃত্তদের হাতে পুলিশের এসআই নিহত - Janatar Jagoron
  • E-paper
  • English Version
  • বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৩:৪০ অপরাহ্ন

শিরোনাম
মেসি ও এএফএ’র বিরুদ্ধে যুক্তরাষ্ট্রে প্রতারণা মামলা ঘিরে হাদি হত্যাকাণ্ডে অস্ত্র ব্যবসায়ী হেলাল তিন দিনের রিমান্ডে এপ্রিল নয় মে মাসেও জ্বালানি তেলে কোনো সংকট থাকবে না অন্তর্বর্তী সরকারের সময় মব সহিংসতায় প্রশ্রয় ছিল : ডা. জাহেদ উর রহমান নতুন শ্রমবাজার খুঁজছে সরকার, মালয়েশিয়াসহ বিভিন্ন দেশে চুক্তির উদ্যোগ বিশ্বকাপের আগে আর্জেন্টিনার ২২ সদস্যের স্কোয়াড প্রায় চূড়ান্ত ঘোষণা আনুষ্ঠানিকভাবে পাঁচ আরব দেশের কাছে ক্ষতিপূরণ দাবি ইরানের হারাম উপার্জনে ইবাদত কবুল হয় না ইসলামের স্পষ্ট নির্দেশ পহেলা বৈশাখে ‘কৃষক কার্ড’ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে প্রধানমন্ত্রীর বার্তা

নেত্রকোনার দুর্গাপুরে দুর্বৃত্তদের হাতে পুলিশের এসআই নিহত

  • সর্বশেষ আপডেট: শুক্রবার, ১০ জানুয়ারী, ২০২৫
  • ১৩৮ বার পঠিত
দুর্বৃত্তদের হাতে পুলিশের এসআই নিহত
this is a collected or created picture for Janatar Jagoron news.

নেত্রকোনার দুর্গাপুরে দুর্বৃত্তরা এক পুলিশ সাব-ইন্সপেক্টরকে কুপিয়ে হত্যা করেছে। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার সন্ধ্যায় পৌর শহরের উকিলপাড়া এলাকার পানমহল গলিতে। পুলিশের ধারণা, এটি পারিবারিক বিরোধ থেকে সৃষ্ট হত্যাকাণ্ড।

নিহত এসআই শফিকুল ইসলাম উপজেলার চণ্ডিগড় ইউনিয়নের নোয়াগাঁও গ্রামের বাসিন্দা রফিকুল ইসলামের ছেলে। তিনি জামালপুর পুলিশ লাইনে কর্মরত ছিলেন এবং ছুটিতে গ্রামের বাড়িতে আসেন।

স্থানীয় লোকজন ও পরিবারের সদস্যদের কাছ থেকে জানা যায়, শফিকুল ইসলাম বাজার করতে বাসা থেকে বের হন বৃহস্পতিবার সন্ধ্যায়। তিনি পানমহল গলির দিকে যাওয়ার সময় তিন থেকে চারজন দুর্বৃত্ত দেশি অস্ত্র নিয়ে তাঁর ওপর আক্রমণ চালায়। ধারালো অস্ত্রের আঘাতে তাঁর বাঁ পায়ের গোড়ালি সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়। পাশাপাশি তাঁর হাত, বুক, ঘাড়সহ শরীরের বিভিন্ন অংশে গুরুতর জখম হয়। তাঁর চিৎকার শুনে স্থানীয়রা এগিয়ে এলে হামলাকারীরা পালিয়ে যায়। স্থানীয়রা শফিকুলকে উদ্ধার করে দুর্গাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। চিকিৎসক সেখান থেকে তাঁকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। রাত সাড়ে ১০টার দিকে তিনি সেখানে মারা যান।

দুর্গাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. ফারহানা জানান, ধারালো অস্ত্রের আঘাতে শফিকুলের ডান পায়ের গোড়ালি বিচ্ছিন্ন হয়ে যায়, যার ফলে প্রচুর রক্তক্ষরণ হয়। তাঁর শরীরের বিভিন্ন স্থানে আরও অনেক জখমের চিহ্ন রয়েছে।

দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ বাচ্চু মিয়া জানান, ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হয়েছে। পুলিশ হামলাকারীদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান চালাচ্ছে।

পোস্টটি শেয়ার করুন

এই বিভাগে আরও খবর..