1. akhi@janatarjagoron.com : আখি আক্তার : আখি আক্তার
  2. foreign@janatarjagoron.com : আন্তর্জাতিক ডেস্ক : আন্তর্জাতিক ডেস্ক
  3. atau@janatarjagoron.com : Mohammed Ataullah : Mohammed Ataullah
  4. mosharaf.bbadcc@gmail.com : বিনোদন ডেস্ক : বিনোদন ডেস্ক
  5. jonotarjagoron@gmail.com : Editor :
  6. labony@janatarjagoron.com : ক্যাম্পাস প্রতিনিধি : ক্যাম্পাস প্রতিনিধি
  7. life@janatarjagorn.com : লাইফস্টাইল ডেস্ক : লাইফস্টাইল ডেস্ক
  8. onlinedesk2@janatarjagoron.com : অনলাইন ডেস্ক : অনলাইন ডেস্ক
  9. sohag@janatarjagoron.com : Khan Saiful Sohag : Khan Saiful Sohag
  10. info2@janatarjagoron.com : উপজেলা প্রতিনিধি : উপজেলা প্রতিনিধি
  11. mosharafrobindev@gmail.com : জেলা প্রতিনিধি : জেলা প্রতিনিধি
ঘূর্ণিঝড় ফিনজালে ভারত ও শ্রীলংকায় প্রাণ হারাল ১৯ - Janatar Jagoron
শিরোনাম
পশ্চিমবঙ্গের সব মাদ্রাসায় বন্দে মাতরম গাওয়া বাধ্যতামূলক শৈশব অভিজ্ঞতা তুলে প্রিয়ন্তি উর্বীর আবেগঘন ফেসবুক পোস্ট জাস্টিস কার্ড দাবিতে কঠোর বার্তা দিলেন হাসনাত পল্লবীর রামিসা হত্যাকাণ্ডে দ্রুত তদন্ত নির্দেশ আছিয়া ধর্ষণ-হত্যা মামলায় মৃত্যুদণ্ডের এক বছর পরও কার্যকর হয়নি রায় গৃহবধূকে গলাকেটে হত্যা, ঘরে ছিল পাঁচ লাখ টাকা তানজিম সারোয়ার হত্যা মামলায় চারজনের মৃত্যুদণ্ড ঘোষণা গরমে জনপ্রিয় আখের রস কতটা নিরাপদ, জানুন বিস্তারিত কুমিল্লায় পথসভায় তারেক রহমান উপস্থিত চাঁদপুরে উন্নয়ন কর্মসূচি ঘোষণা যুক্তরাষ্ট্র-বাণিজ্য চুক্তি নিয়ে জামায়াতের সঙ্গে আলোচনা হয়নি: জামায়াত আমির

ঘূর্ণিঝড় ফিনজালে ভারত ও শ্রীলংকায় প্রাণ হারাল ১৯

  • সর্বশেষ আপডেট: সোমবার, ২ ডিসেম্বর, ২০২৪
  • ১৭১ বার পঠিত
ঘূর্ণিঝড়
this is a collected or created picture for Janatar Jagoron news.

ঘূর্ণিঝড় ফিনজালে ভারত ও শ্রীলংকায় কমপক্ষে ১৯ জন প্রাণ হারিয়েছে বলে খবর পাওয়া গেছে। ঘূর্ণিঝড়টির প্রভাবে ভারী বৃষ্টির কারণে ভারতের তামিল নাডু রাজ্য ও পুদুচেরিতে আকস্মিক বন্যা দেখা দিয়েছে।

শনিবার ফিনজাল বঙ্গোপসাগর থেকে ভারতের দক্ষিণাঞ্চলের পূর্ব উপকূলে পৌঁছানোর পর স্থলে উঠে আসে। এর ফলে ভারী বৃষ্টির কারণে আকস্মিক বন্যা শুরু হয়, যা ভারতে তিনজন এবং শ্রীলংকায় অন্তত ১৬ জনের মৃত্যু ঘটিয়েছে।

রোববার ভারতের আবহাওয়া দপ্তর তাদের সামাজিক মাধ্যম থেকে জানায়, পুদুচেরিতে ৩০ বছরের মধ্যে একদিনে সবচেয়ে ভারী বৃষ্টিপাত হয়েছে। তীব্র বৃষ্টির কারণে তামিল নাডু রাজ্যের রাজধানী চেন্নাইয়ের কিছু অংশ পানির নিচে তলিয়ে গেছে। শনিবার রাজ্যব্যাপী সব ধরনের ফ্লাইট বাতিল করা হয়েছিল, তবে রোববার ভোর থেকে চলাচল পুনরায় শুরু হয়েছে বলে বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে।

রয়টার্স স্থানীয় গণমাধ্যমের উদ্ধৃতি দিয়ে জানায়, ঝড়ো বাতাস ও ভারী বৃষ্টির কারণে রাস্তাগুলো পানির নিচে তলিয়ে গেছে এবং লোকজনকে উদ্ধার করতে নৌকা ব্যবহার করা হচ্ছে।

ঘূর্ণিঝড়ের কেন্দ্র পুদুচেরির কাছে অতিক্রম করায় সেখানে সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতি হয়েছে। ভারতীয় সেনাবাহিনী সেখানে ক্ষতিগ্রস্তদের জন্য ত্রাণ কার্যক্রম চালাচ্ছে। অন্যদিকে, চেন্নাইয়ে বৃষ্টির পরিমাণ কমে এসেছে।

কলম্বোর দুর্যোগ ব্যবস্থাপনা কেন্দ্রের সর্বশেষ তথ্য অনুযায়ী, শ্রীলংকায় প্রবল বৃষ্টির কারণে মোট ১,৩৮,৯৪৪টি পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে।

পোস্টটি শেয়ার করুন

এই বিভাগে আরও খবর..