সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৪:৩৮ পূর্বাহ্ন
জামালপুর সদর উপজেলা বিএনপির উদ্যোগে একটি যৌথসভা অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন জামালপুর সদর উপজেলা বিএনপির সভাপতি অধ্যাপক মো. মোকছেদুর রহমান হারুন এবং সঞ্চালনা করেন সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. রুহুল আমীন মিলন।
সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক, জামালপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক এবং জামালপুর সদর-৫ আসনের সংসদ সদস্য অ্যাড. শাহ্ মো. ওয়ারেছ আলী মামুন, এমপি।
প্রধান অতিথির বক্তব্যে তিনি দলকে আরও সুসংগঠিত করা, সাংগঠনিক কার্যক্রম জোরদার করা, নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করা এবং জনগণের প্রত্যাশা পূরণে বিএনপির নেতাকর্মীদের আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান।
যৌথসভায় জামালপুর জেলা বিএনপি, জামালপুর সদর উপজেলা বিএনপি এবং সদর উপজেলার ১৫টি ইউনিয়ন বিএনপির সভাপতি, সাধারণ সম্পাদকসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সভায় দলীয় কার্যক্রম, সাংগঠনিক বিষয় এবং আগামী দিনের কর্মসূচি নিয়ে বিস্তারিত আলোচনা হয়। এ সময় বক্তারা বিএনপির সাংগঠনিক ভিত্তি আরও শক্তিশালী করতে সকল নেতাকর্মীর ঐক্যবদ্ধভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন।