1. akhi@janatarjagoron.com : আখি আক্তার : আখি আক্তার
  2. foreign@janatarjagoron.com : আন্তর্জাতিক ডেস্ক : আন্তর্জাতিক ডেস্ক
  3. atau@janatarjagoron.com : Mohammed Ataullah : Mohammed Ataullah
  4. mosharaf.bbadcc@gmail.com : বিনোদন ডেস্ক : বিনোদন ডেস্ক
  5. jonotarjagoron@gmail.com : Editor :
  6. labony@janatarjagoron.com : ক্যাম্পাস প্রতিনিধি : ক্যাম্পাস প্রতিনিধি
  7. life@janatarjagorn.com : লাইফস্টাইল ডেস্ক : লাইফস্টাইল ডেস্ক
  8. onlinedesk2@janatarjagoron.com : অনলাইন ডেস্ক : অনলাইন ডেস্ক
  9. sohag@janatarjagoron.com : Khan Saiful Sohag : Khan Saiful Sohag
  10. info2@janatarjagoron.com : উপজেলা প্রতিনিধি : উপজেলা প্রতিনিধি
  11. mosharafrobindev@gmail.com : জেলা প্রতিনিধি : জেলা প্রতিনিধি
নগ্ন না হলে চড়! উঠতি মডেলের শ্বাসরুদ্ধকর অভিযোগে তোলপাড় - Janatar Jagoron

নগ্ন না হলে চড়! উঠতি মডেলের শ্বাসরুদ্ধকর অভিযোগে তোলপাড়

  • সর্বশেষ আপডেট: শনিবার, ৩০ নভেম্বর, ২০২৪
  • ২৮০ বার পঠিত
নগ্ন না হলে চড়
this is a collected or created picture for Janatar Jagoron news.

বিনোদনজগতে প্রতিষ্ঠা পেতে গেলে প্রাথমিকভাবে প্রয়োজন ফটোশুট। বিভিন্ন প্রোডাকশন হাউসে নিজের ছবি জমা দেয়ার জন্য উঠতি অভিনেত্রী ও মডেলরা ফটোশুট করে থাকেন। কিন্তু ফটোশুটের মাধ্যমে এমন ভয়াবহ পরিস্থিতির মুখোমুখি হতে হবে, তা একেবারেই কল্পনাতীত ছিল এক তরুণী মডেলের জন্য। সম্প্রতি এক উঠতি মডেলের হেনস্তার ঘটনায় অবাক করা তথ্য প্রকাশ করেছে হিন্দুস্তান টাইমস বাংলা।

প্রতিবেদনে বলা হয়েছে, ফটোশুটের জন্য ৫০ হাজার রুপি পরিশোধ করেন ওই তরুণী। ফটোগ্রাফার দাবি করেন, তাকে পোশাক খুলে নগ্ন হতে হবে। শুরুতে এই প্রস্তাবে বিস্মিত হয়ে যান মডেল। তবে পরে ফটোগ্রাফার তার সাথে কড়া ভাষায় কথা বলে জানিয়ে দেন, নগ্ন না হলে তাকে শাস্তি হিসেবে চড় খেতে হবে। এরপর বাধ্য হয়ে টপলেস ফটোশুটে রাজি হন মডেল।

এমনই অভিযোগ জানিয়ে ওই তরুণী কলকাতা পুলিশের দ্বারস্থ হয়েছেন। গল্ফ গ্রিন থানায় গত মাসে অভিযোগটি জমা পড়ে। নির্যাতিতার বয়স এখনো ১৮ বছর হয়নি। অভিযুক্ত ফটোগ্রাফার এখনও পলাতক। পুলিশ জানিয়েছে, অভিযুক্ত ফটোগ্রাফার আজ বুধবার আলিপুর আদালতে আগাম জামিনের আবেদন করবেন।

নির্যাতিত তরুণী পুলিশকে জানায় যে, তাকে টপলেস ফটোশুটে বাধ্য করা হয়েছিল এবং শাস্তি হিসেবে মারধরের ভয় দেখানো হয়েছিল। ৫০ হাজার রুপি আগেই জমা দিয়ে ফেলায় তিনি বিপদে পড়েছিলেন। তাকে জানানো হয়েছিল, টপলেস শুট না করলে কোনও ছবিও তিনি পাবেন না। অভিযোগে কিশোরী জানিয়েছেন, “যদি জামা খুলতে না চাইতাম, তাহলে আমাকে চড় মারা হত, চুলের মুঠি ধরে টানা হত।”

এছাড়া, জানা গেছে, কলকাতার এক মডেল গত অক্টোবর মাসে একই রকম অভিযোগ করেন। এই কারণে পুলিশ সন্দেহ করছে যে, এর পেছনে একটি চক্র কাজ করছে, যারা উঠতি মডেলদের ফাঁসাচ্ছে। অভিযোগকারিণীর আইনজীবী সুকান্ত বিশ্বাস জানিয়েছেন, অভিযোগ দায়েরের পরও নাবালিকার কাছে বারবার ফোনে হুমকি আসছে।

পোস্টটি শেয়ার করুন

এই বিভাগে আরও খবর..