1. akhi@janatarjagoron.com : আখি আক্তার : আখি আক্তার
  2. foreign@janatarjagoron.com : আন্তর্জাতিক ডেস্ক : আন্তর্জাতিক ডেস্ক
  3. atau@janatarjagoron.com : Mohammed Ataullah : Mohammed Ataullah
  4. mosharaf.bbadcc@gmail.com : বিনোদন ডেস্ক : বিনোদন ডেস্ক
  5. jonotarjagoron@gmail.com : Editor :
  6. labony@janatarjagoron.com : ক্যাম্পাস প্রতিনিধি : ক্যাম্পাস প্রতিনিধি
  7. life@janatarjagorn.com : লাইফস্টাইল ডেস্ক : লাইফস্টাইল ডেস্ক
  8. onlinedesk2@janatarjagoron.com : অনলাইন ডেস্ক : অনলাইন ডেস্ক
  9. sohag@janatarjagoron.com : Khan Saiful Sohag : Khan Saiful Sohag
  10. info2@janatarjagoron.com : উপজেলা প্রতিনিধি : উপজেলা প্রতিনিধি
  11. mosharafrobindev@gmail.com : জেলা প্রতিনিধি : জেলা প্রতিনিধি
দীঘি পেলেন মুক্তি, গুঞ্জনের সমাপ্তি - Janatar Jagoron

দীঘি পেলেন মুক্তি, গুঞ্জনের সমাপ্তি

  • সর্বশেষ আপডেট: শুক্রবার, ২৯ নভেম্বর, ২০২৪
  • ১৬৪ বার পঠিত
দীঘি
this is a collected or created picture for Janatar Jagoron news.

ইউটিউবার তৌহিদ আফ্রিদির সঙ্গে প্রেমের গুঞ্জন নিয়ে বেশ অস্বস্তিতে ছিলেন অভিনেত্রী প্রার্থনা ফারদিন দীঘি। যদিও দুজনই তাদের সম্পর্ককে একেবারে বন্ধুত্ব হিসেবে ব্যাখ্যা করেছেন, তবে কানাঘুষা থেমে থাকেনি। তবে হঠাৎ তৌহিদ আফ্রিদি যখন অন্যত্র বিয়ের পিঁড়িতে বসেন, তখন সেই গুঞ্জনের ইতি ঘটে। এর ফলে দীঘি যে অনেকটাই স্বস্তি পেয়েছেন, তা বুঝতে আর বেশি সময় লাগেনি।

আফ্রিদির বিয়ে নিয়ে প্রতিক্রিয়া জানিয়ে দীঘি একটি গণমাধ্যমকে বলেন, ‘সত্যি কথা বলতে, তৌহিদ আফ্রিদির বিয়ে হওয়াতে আমি অনেকটা শান্তি পেয়েছি। বিয়ের পরপরই আমি ওকে ফোন দিয়ে বললাম, যাক বাবা, তুই আমাকে বাঁচিয়েছিস। আফ্রিদি আমাকে জানাল, সে আমাকে বাঁচায়নি, সে নিজেই বাঁচছে। কারণ, আমাকেও আমাদের বন্ধুত্ব নিয়ে অনেক কিছু শুনতে হয়েছিল।’

এদিকে, আফ্রিদি খুবই হুট করে বিয়ের আনুষ্ঠানিকতা সেরে ফেলেন, আর সেখানে দীঘি উপস্থিত থাকতে পারেননি। এ বিষয়ে অভিনেত্রী বলেন, ‘এটা অনেকটা এমন ছিল, মেয়ে দেখতে গিয়ে বিয়ে হয়ে যাওয়া। ওই দিন শুধু দুজনের কাবিন হয়েছিল। বিয়ের রাতেই আমি জানতে পারি, আনুষ্ঠানিকতা শেষ করে সে বাসায় চলে এসেছে।’

তবে আফ্রিদি ও রামিসার প্রেমের সম্পর্কের ব্যাপারে দীঘি আগেই জানতেন, ‘আমি জানতাম আফ্রিদির প্রেমের সম্পর্কের কথা। তাই আমাদের দুজনের সম্পর্ক নিয়ে যখন গুজব রটছিল, আমি তখন হাসতে হাসতে বিষয়টি উড়িয়ে দিতাম।’

উল্লেখ্য, গত ১৪ নভেম্বর সোশ্যাল মিডিয়ায় আফ্রিদির বিয়ের কিছু ছবি ছড়িয়ে পড়েছিল। এরপর এই ইউটিউবার বিয়ের বিষয়টি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেন।

পোস্টটি শেয়ার করুন

এই বিভাগে আরও খবর..