1. akhi@janatarjagoron.com : আখি আক্তার : আখি আক্তার
  2. foreign@janatarjagoron.com : আন্তর্জাতিক ডেস্ক : আন্তর্জাতিক ডেস্ক
  3. atau@janatarjagoron.com : Mohammed Ataullah : Mohammed Ataullah
  4. mosharaf.bbadcc@gmail.com : বিনোদন ডেস্ক : বিনোদন ডেস্ক
  5. jonotarjagoron@gmail.com : Editor :
  6. labony@janatarjagoron.com : ক্যাম্পাস প্রতিনিধি : ক্যাম্পাস প্রতিনিধি
  7. life@janatarjagorn.com : লাইফস্টাইল ডেস্ক : লাইফস্টাইল ডেস্ক
  8. onlinedesk2@janatarjagoron.com : অনলাইন ডেস্ক : অনলাইন ডেস্ক
  9. sohag@janatarjagoron.com : Khan Saiful Sohag : Khan Saiful Sohag
  10. info2@janatarjagoron.com : উপজেলা প্রতিনিধি : উপজেলা প্রতিনিধি
  11. mosharafrobindev@gmail.com : জেলা প্রতিনিধি : জেলা প্রতিনিধি
বাংলাদেশ নৌবাহিনীর অভিযানে ভোলার মনপুরায় অবৈধ কারেন্ট জাল জব্দ - Janatar Jagoron

বাংলাদেশ নৌবাহিনীর অভিযানে ভোলার মনপুরায় অবৈধ কারেন্ট জাল জব্দ

  • সর্বশেষ আপডেট: বুধবার, ৩ সেপ্টেম্বর, ২০২৫
  • ৩১৪ বার পঠিত
মনপুরায় অবৈধ কারেন্ট জালসহ দুইজন আটক

বনি আমিন.
মনপুরা উপজেলা প্রতিনিধি।

বাংলাদেশ নৌবাহিনী দেশের সমুদ্র সম্পদ ও আইন-শৃঙ্খলা রক্ষা এবং অপরাধ দমনে নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে।
এরই ধারাবাহিকতায় নিয়মিত টহল প্রদানকালে আজ মঙ্গলবার ২ সেপ্টেম্বর ভোলার মনপুরার মুক্তিযুদ্ধ কমপ্লেক্স, হাজীরহাট এলাকায় সন্দেহজনক ১টি মোটর সাইকেল আরোহীর ব্যাগ হতে ৫ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ করা হয়, যার আনু বাজার মূল্য প্রায় টাকা ১ লক্ষ ৭৫ হাজার। এ সময় ০৭ নং ওয়ার্ড বাধের হাট, মনপুরা এর বাসিন্দা চালক মোঃ ইসমাইল হোসেন (৩০) এবং আরোহী মোঃ ইয়াকুব আলী (২৭) ব্যক্তিদ্বয়কে আটক করা হয়। পরবর্তীতে, জব্দকৃত জালসমূহ মনপুরা মৎস্য কর্মকর্তার উপস্থিতিতে জনসম্মুখে বিনষ্ট করা হয় এবং আটককৃতদেরকে পুনরায় অবৈধ কারেন্ট জাল ক্র‍য় বা বিক্রয় না করার শর্তে মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়।

উল্লেখ্য, বাংলাদেশ নৌবাহিনী কর্তৃক দেশের সার্বিক নিরাপত্তা নিশ্চিতকরণ ও অপরাধ দমনে ভবিষ্যতেও নিয়মিত অভিযান এবং টহল কার্যক্রম চলমান থাকবে।

পোস্টটি শেয়ার করুন

এই বিভাগে আরও খবর..