মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৪:৩০ অপরাহ্ন
জাহিদ হাসান, জেলা প্রতিনিধি জামালপুর
জামালপুর সদর পৌর শহরের কথাকলি মার্কেটের দ্বিতীয় তলায় অবস্থিত আবাসিক হোটেল খোদোয়া-এর ভিতরে ডাকাতির প্রস্তুতিকালে পাঁচজনকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। বৃহস্পতিবার রাতে পরিচালিত এ অভিযানে ০১টি কাটার মেশিন, ০২টি দাড়ালো ছুরি ও ০১টি সুইস গিয়ার চাকু জব্দ করা হয়।
আটককৃতরা হলেন—
জাহের আলী (৬৫), পিতা-মৃত মেহের আলী
মাইন উদ্দিন (৩৫), পিতা-মৃত শহিদ মিয়া
মোঃ কাওসার মিয়া (৩০), পিতা-আব্দুল মান্নান
মোঃ আকাশ মিয়া (২৮), পিতা-অলি মিয়া, সাং-সেন্দ উত্তরপাড়া (জজ মিয়া সরদার বাড়ির কাছে), ইউপি-রামরাইল
বিল্লাল হোসেন (২৮), পিতা-মৃত ফজলুল হক, সাং-মজলিশপুর খরমপুর পাড়া, ইউপি-মজলিশপুর, থানা-ব্রাহ্মণবাড়িয়া সদর, জেলা-ব্রাহ্মণবাড়িয়া।
জামালপুরের পুলিশ সুপার জনাব সৈয়দ রফিকুল ইসলাম পিপিএম (সেবা)-এর নির্দেশনায়, জেলা গোয়েন্দা শাখার এসআই (নিঃ) মোঃ আসাদুজ্জামানের নেতৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে এ বিশেষ অভিযান পরিচালিত হয়।
ডিবি পুলিশ জানায়, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে জামালপুর জেলার বিভিন্ন থানা এলাকা সহ দেশের বিভিন্ন থানায় মাদক, চুরি ও ডাকাতিসহ মোট ১৮টি মামলা রয়েছে।