1. akhi@janatarjagoron.com : আখি আক্তার : আখি আক্তার
  2. foreign@janatarjagoron.com : আন্তর্জাতিক ডেস্ক : আন্তর্জাতিক ডেস্ক
  3. atau@janatarjagoron.com : Mohammed Ataullah : Mohammed Ataullah
  4. mosharaf.bbadcc@gmail.com : বিনোদন ডেস্ক : বিনোদন ডেস্ক
  5. jonotarjagoron@gmail.com : Editor :
  6. labony@janatarjagoron.com : ক্যাম্পাস প্রতিনিধি : ক্যাম্পাস প্রতিনিধি
  7. life@janatarjagorn.com : লাইফস্টাইল ডেস্ক : লাইফস্টাইল ডেস্ক
  8. onlinedesk2@janatarjagoron.com : অনলাইন ডেস্ক : অনলাইন ডেস্ক
  9. sohag@janatarjagoron.com : Khan Saiful Sohag : Khan Saiful Sohag
  10. info2@janatarjagoron.com : উপজেলা প্রতিনিধি : উপজেলা প্রতিনিধি
  11. mosharafrobindev@gmail.com : জেলা প্রতিনিধি : জেলা প্রতিনিধি
২০২৫ সালে ১২টি ক্যাডেট কলেজে ভর্তি: আবেদন শুরু, জরুরি তথ্য জেনে নিন এখনই! - Janatar Jagoron
  • E-paper
  • English Version
  • বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৮:০৩ অপরাহ্ন

শিরোনাম
মাহিদুল ইসলাম গফুর: তৃণমূলের আস্থা থেকে নগর নেতৃত্বের নবদিগন্ত সরকারি অনুদানে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র, চিত্রনাট্য জমা দিতে আহ্বান নির্মাতাদের বজ্রপাতের ঝুঁকিপূর্ণ সময় কখন, নিরাপদ থাকতে জরুরি করণীয় জানুন রূপপুরে প্রথম ফুয়েল লোডিং শুরু, বিদ্যুৎ উৎপাদনের পথে বড় অগ্রগতি ইন্দোনেশিয়ায় ট্রেন সংঘর্ষে নিহত ১৪, আহত বহু দেশের সব রুটে বাস ভাড়া বাড়ল, আজ থেকে নতুন মূল্য কার্যকর বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে তরুণীর অনশন, হাতে বিষের বোতল তাপপ্রবাহে পুড়ছে ২১ জেলা, স্বস্তির আভাস নেই শিগগিরই এক সপ্তাহে লোডশেডিং কমানোর ঘোষণা বিদ্যুৎ প্রতিমন্ত্রীর পুলিশ সুপার চার কর্মকর্তার বদলি ও নতুন পদায়নের নির্দেশ

২০২৫ সালে ১২টি ক্যাডেট কলেজে ভর্তি: আবেদন শুরু, জরুরি তথ্য জেনে নিন এখনই!

  • সর্বশেষ আপডেট: সোমবার, ১১ নভেম্বর, ২০২৪
  • ২৮৪ বার পঠিত
ক্যাডেট কলেজে ভর্তি
this is a collected or created picture for Janatar Jagoron news.

ক্যাডেট কলেজগুলো হলো প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীনস্থ এবং বাংলাদেশ সেনাবাহিনীর অ্যাডজুটেন্ট জেনারেল শাখার প্রত্যক্ষ তত্ত্বাবধানে পরিচালিত আবাসিক শিক্ষাপ্রতিষ্ঠান। এসব প্রতিষ্ঠান লেখাপড়ার পাশাপাশি সহশিক্ষা ও অতিরিক্ত কার্যক্রমের মাধ্যমে ক্যাডেটদের দক্ষ এবং সুনাগরিক হিসেবে গড়ে তুলতে সহায়তা করে। ২০২৫ সালের ক্যাডেট কলেজ ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের জন্য আবেদন গ্রহণ চলছে।

বর্তমানে বাংলাদেশে মোট ১২টি ক্যাডেট কলেজ রয়েছে। এর মধ্যে ছেলেদের জন্য ৯টি এবং মেয়েদের জন্য ৩টি ক্যাডেট কলেজে ভর্তি নেওয়া হবে। ৭ম শ্রেণিতে ক্যাডেট কলেজে ভর্তি কার্যক্রম হয়ে থাকে, এজন্য ভর্তি পরীক্ষার প্রশ্নগুলো মূলত ষষ্ঠ শ্রেণির পাঠ্যবইয়ের ওপর ভিত্তি করে হয়। ভর্তি প্রক্রিয়া লিখিত, মৌখিক ও স্বাস্থ্য পরীক্ষার মাধ্যমে পরিচালিত হবে।

আবেদনের সময়সীমা: ৫ নভেম্বর ২০২৪ তারিখ সকাল ৮টা থেকে শুরু হয়ে ১৫ ডিসেম্বর ২০২৪ বিকেল ৫টা পর্যন্ত।

লিখিত পরীক্ষার তারিখ: ৪ জানুয়ারি ২০২৫ শনিবার, সকাল ১০টা থেকে বেলা ১টা পর্যন্ত।

ভর্তি পরীক্ষার সিলেবাস: জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি) কর্তৃক নির্ধারিত ষষ্ঠ শ্রেণির পাঠ্যসূচির আলোকে পরীক্ষা হবে।

ভর্তি পরীক্ষার বিষয় এবং নম্বর: মোট ৩০০ নম্বর। এর মধ্যে গণিত ১০০, ইংরেজি ১০০, বাংলা ৬০ এবং সাধারণ জ্ঞান ৪০ নম্বর।

আবেদনকারীর যোগ্যতা—
জাতীয়তা: আবেদনকারীকে বাংলাদেশের নাগরিক হতে হবে।

শিক্ষাগত যোগ্যতা: ষষ্ঠ শ্রেণি অথবা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।

বয়স: ১ জানুয়ারি ২০২৫ তারিখে বয়স সর্বোচ্চ ১৩ বছর ৬ মাস হতে হবে।

শারীরিক যোগ্যতা: নিচের শারীরিক মানদণ্ড পূরণ করতে হবে—

উচ্চতা: ন্যূনতম ৪ ফুট ৮ ইঞ্চি (ছেলে ও মেয়ে উভয়ের ক্ষেত্রে প্রযোজ্য)।

সুস্থতা: প্রার্থীকে অবশ্যই শারীরিক এবং মানসিকভাবে সুস্থ থাকতে হবে।

ফরম পূরণের জন্য প্রয়োজনীয় কাগজপত্র—
পঞ্চম শ্রেণির বার্ষিক পরীক্ষার সত্যায়িত সনদ (ইংরেজি মাধ্যমের শিক্ষার্থীদের জন্য প্রযোজ্য নয়)।

জন্মনিবন্ধন/জন্মসনদের সত্যায়িত কপি।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক কর্তৃক ষষ্ঠ শ্রেণি বা সমমানের উত্তীর্ণ সনদ (বাংলা/ইংরেজি মাধ্যম/মাদ্রাসার ক্ষেত্রে)।

পিতা/অভিভাবক ও মাতার মাসিক আয়ের প্রমাণপত্র।

প্রার্থীর পিতা ও মাতা উভয়ের জাতীয় পরিচয়পত্রের সত্যায়িত কপি।

ভর্তির বিষয়ে আরও বিস্তারিত তথ্যের জন্য দেখুন: www.cadetcollege.army.mil.bd

    পোস্টটি শেয়ার করুন

    এই বিভাগে আরও খবর..