1. akhi@janatarjagoron.com : আখি আক্তার : আখি আক্তার
  2. foreign@janatarjagoron.com : আন্তর্জাতিক ডেস্ক : আন্তর্জাতিক ডেস্ক
  3. atau@janatarjagoron.com : Mohammed Ataullah : Mohammed Ataullah
  4. mosharaf.bbadcc@gmail.com : বিনোদন ডেস্ক : বিনোদন ডেস্ক
  5. jonotarjagoron@gmail.com : Editor :
  6. labony@janatarjagoron.com : ক্যাম্পাস প্রতিনিধি : ক্যাম্পাস প্রতিনিধি
  7. life@janatarjagorn.com : লাইফস্টাইল ডেস্ক : লাইফস্টাইল ডেস্ক
  8. onlinedesk2@janatarjagoron.com : অনলাইন ডেস্ক : অনলাইন ডেস্ক
  9. sohag@janatarjagoron.com : Khan Saiful Sohag : Khan Saiful Sohag
  10. info2@janatarjagoron.com : উপজেলা প্রতিনিধি : উপজেলা প্রতিনিধি
  11. mosharafrobindev@gmail.com : জেলা প্রতিনিধি : জেলা প্রতিনিধি
কলেজ ভর্তির আবেদন শুরু আজ, ৪৫ দিনে শেষ হবে প্রক্রিয়া - Janatar Jagoron
  • E-paper
  • English Version
  • মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৮:১১ পূর্বাহ্ন

শিরোনাম
জামালপুরে ইউনিয়ন মাল্টি-স্টেকহোল্ডার প্লাটফর্মের পুষ্টি কর্মপরিকল্পনা মূল্যায়ন স্থানীয় সরকার নির্বাচন পাঁচ ধাপে চায় বিএনপি ক্যাডেট এএসআই নিয়োগে ভুয়া পরীক্ষার্থীসহ চারজন গ্রেপ্তার জামালপুর সদর উপজেলা বিএনপির যৌথসভা অনুষ্ঠিত ইরানি সেনাবাহিনীর কঠোর জবাবের অঙ্গীকার, চুক্তিতে নতুন শর্ত সাহাবুদ্দিন চুপ্পুসহ ২০ জনের বিরুদ্ধে ২৫১ কোটি টাকার শেয়ার মামলা বিএনপি নিয়ে জামায়াতের মন্তব্যে মির্জা ফখরুলের প্রতিক্রিয়া সাহাবুদ্দিনকে গ্রেপ্তারের দাবি জানাল এনসিপি রাষ্ট্রপতি অবসর সুবিধা কী পাবেন মো. সাহাবুদ্দিন মশার কয়েল জ্বালাতে বিস্ফোরণে দগ্ধ পোশাকশ্রমিক দম্পতি

কলেজ ভর্তির আবেদন শুরু আজ, ৪৫ দিনে শেষ হবে প্রক্রিয়া

  • সর্বশেষ আপডেট: বুধবার, ৩০ জুলাই, ২০২৫
  • ১৯২ বার পঠিত
কলেজ ভর্তির আবেদন শুরু আজ ৪৫ দিনে শেষ হবে প্রক্রিয়া

২০২৫‑২৬ কলেজ ভর্তি শুরু: অনলাইনে আবেদন করতে এখনই সময়!
অনলাইন ডেস্ক

২০২৫-২৬ শিক্ষাবর্ষের একাদশ শ্রেণিতে ভর্তি আজ বুধবার থেকে শুরু হলো দেশের সব সরকারি ও বেসরকারি কলেজে। চলবে আগামী ১১ আগস্ট পর্যন্ত। ভর্তির পুরো প্রক্রিয়াই এবার অনলাইনের মাধ্যমে সম্পন্ন হবে। এ নিয়ে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ প্রকাশ করেছে নতুন নীতিমালা, যা শিক্ষার্থী ও অভিভাবকদের দিচ্ছে কিছুটা স্বস্তি ও কিছু চ্যালেঞ্জ।

এই নীতিমালায় বলা হয়েছে, ভর্তি হবে এসএসসি বা সমমানের পরীক্ষার ফলাফলের ভিত্তিতে। কোনো ভর্তি পরীক্ষা নেওয়া হবে না। আবেদন ফি ধরা হয়েছে ২২০ টাকা। আর একাদশ শ্রেণিতে ভর্তির জন্য শিক্ষার্থীদের গুণতে হতে পারে ১ হাজার ৫০০ টাকা থেকে সর্বোচ্চ ৮ হাজার ৫০০ টাকা পর্যন্ত। এতে কলেজভেদে রয়েছে ভর্তি ও সেশন ফি, রেজিস্ট্রেশন, রেড ক্রিসেন্ট, ক্রীড়া ও অন্যান্য ফি অন্তর্ভুক্ত।

অঞ্চলভেদে ফি কাঠামোও ঠিক করে দিয়েছে নীতিমালা। ঢাকা শহরের ইংরেজি ভার্সনের নন-এমপিও কলেজগুলোতে সর্বোচ্চ ৮ হাজার ৫০০ টাকা পর্যন্ত ফি নেওয়া যাবে। আর উপজেলার এমপিওভুক্ত বাংলা ভার্সনের কলেজে সর্বনিম্ন ১ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে। শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে অবশ্যই রসিদ দিয়ে ফি নিতে হবে, অতিরিক্ত ফি নেওয়া যাবে না।

আবেদনের সুযোগ পাচ্ছেন ২০২৩, ২০২৪ ও ২০২৫ সালের এসএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীরা। এমনকি বিদেশি বোর্ডের ফলাফলের ভিত্তিতেও ভর্তি হতে পারবেন, তবে ঢাকা শিক্ষা বোর্ডের অনুমোদন নিতে হবে। ৯৩ শতাংশ আসন খোলা রাখা হয়েছে সবার জন্য। বাকি ৭ শতাংশের মধ্যে ৫ শতাংশ মুক্তিযোদ্ধা সন্তানদের, ১ শতাংশ শিক্ষা মন্ত্রণালয়ের এবং ১ শতাংশ অধীনস্থ দপ্তরের কর্মকর্তা-কর্মচারীদের সন্তানদের জন্য সংরক্ষিত।

একই জিপিএপ্রাপ্ত শিক্ষার্থীদের ক্ষেত্রে মেধাক্রম নির্ধারণে মোট নম্বর দেখা হবে। নম্বর সমান হলে বিজ্ঞান বিভাগে গণিত, জীববিজ্ঞান ও ইংরেজি, এবং মানবিক ও ব্যবসায় শাখায় ইংরেজি, গণিত ও বাংলা বিষয়ের নম্বর বিবেচনায় আসবে।

নিজ কলেজ থেকে এসএসসি পাস করা শিক্ষার্থীরা সংশ্লিষ্ট বিভাগে আগে ভর্তির সুযোগ পাবে। বিভাগভেদে আসন পূরণ হয়ে গেলে তারপর বাইরের শিক্ষার্থীদের ভর্তি করা হবে।

পুরো ভর্তির কার্যক্রম অনলাইনে সম্পন্ন করতে হবে। কলেজগুলোর নিজস্ব ওয়েবসাইট ও নোটিশ বোর্ডে সব তথ্য প্রকাশ করতে হবে। ছাড়পত্র বা অন্য কলেজে ভর্তি নিতে হলে বোর্ডের অনুমতি নিতে হবে এবং ১৫ দিনের মধ্যে বোর্ডে সব তথ্য জমা দিতে হবে।

নতুন নীতিমালায় আরও বলা হয়েছে, কোনো অননুমোদিত ক্যাম্পাস বা বিষয় চালু করলে সেই কলেজের স্বীকৃতি ও এমপিও বাতিল হবে। সরকারি কলেজের ক্ষেত্রেও নিয়ম লঙ্ঘন করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী, এসএসসি ফল প্রকাশের পরবর্তী ৪৫ কর্মদিবসের মধ্যে ভর্তি আবেদন, মেধাতালিকা প্রকাশ, ভর্তি এবং ক্লাস শুরুর কাজ সম্পন্ন করতে হবে।

পোস্টটি শেয়ার করুন

এই বিভাগে আরও খবর..