1. akhi@janatarjagoron.com : আখি আক্তার : আখি আক্তার
  2. foreign@janatarjagoron.com : আন্তর্জাতিক ডেস্ক : আন্তর্জাতিক ডেস্ক
  3. atau@janatarjagoron.com : Mohammed Ataullah : Mohammed Ataullah
  4. mosharaf.bbadcc@gmail.com : বিনোদন ডেস্ক : বিনোদন ডেস্ক
  5. jonotarjagoron@gmail.com : Editor :
  6. labony@janatarjagoron.com : ক্যাম্পাস প্রতিনিধি : ক্যাম্পাস প্রতিনিধি
  7. life@janatarjagorn.com : লাইফস্টাইল ডেস্ক : লাইফস্টাইল ডেস্ক
  8. onlinedesk2@janatarjagoron.com : অনলাইন ডেস্ক : অনলাইন ডেস্ক
  9. sohag@janatarjagoron.com : Khan Saiful Sohag : Khan Saiful Sohag
  10. info2@janatarjagoron.com : উপজেলা প্রতিনিধি : উপজেলা প্রতিনিধি
  11. mosharafrobindev@gmail.com : জেলা প্রতিনিধি : জেলা প্রতিনিধি
ঈদ শুধুমাত্র কি একটা উৎসব; বেরোবির শিক্ষার্থীদের বাড়ি ফেরার অনুভূতি কেমন ? - Janatar Jagoron
  • E-paper
  • English Version
  • শুক্রবার, ০১ মে ২০২৬, ০৯:৪৬ পূর্বাহ্ন

শিরোনাম
মাহিদুল ইসলাম গফুর: তৃণমূলের আস্থা থেকে নগর নেতৃত্বের নবদিগন্ত সরকারি অনুদানে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র, চিত্রনাট্য জমা দিতে আহ্বান নির্মাতাদের বজ্রপাতের ঝুঁকিপূর্ণ সময় কখন, নিরাপদ থাকতে জরুরি করণীয় জানুন রূপপুরে প্রথম ফুয়েল লোডিং শুরু, বিদ্যুৎ উৎপাদনের পথে বড় অগ্রগতি ইন্দোনেশিয়ায় ট্রেন সংঘর্ষে নিহত ১৪, আহত বহু দেশের সব রুটে বাস ভাড়া বাড়ল, আজ থেকে নতুন মূল্য কার্যকর বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে তরুণীর অনশন, হাতে বিষের বোতল তাপপ্রবাহে পুড়ছে ২১ জেলা, স্বস্তির আভাস নেই শিগগিরই এক সপ্তাহে লোডশেডিং কমানোর ঘোষণা বিদ্যুৎ প্রতিমন্ত্রীর পুলিশ সুপার চার কর্মকর্তার বদলি ও নতুন পদায়নের নির্দেশ

ঈদ শুধুমাত্র কি একটা উৎসব; বেরোবির শিক্ষার্থীদের বাড়ি ফেরার অনুভূতি কেমন ?

  • সর্বশেষ আপডেট: বৃহস্পতিবার, ২৯ মে, ২০২৫
  • ৩১৫ বার পঠিত
ঈদ মানে বাড়ি, ভালোবাসা, আর হারানো মুহূর্ত

মায়ের কোলে ফেরার আনন্দই শিক্ষার্থীদের ঈদ
ইউনুচ রাতুল, বেরোবি প্রতিনিধি 

ইদ শুধু একটা উৎসব নয় যার সাথে জড়িত আছে
আবেগ, অনুভূতি, ও প্রিয় মানুষগুলোকে কাছে পাওয়ার আকাঙ্ক্ষা। যারা আসলে পড়াশোনা এবং চাকরির কাজে নিজের জন্মস্থান থেকে অনেক দূরে থাকে তাদের কাছে ঈদের যে অনুভূতিটা এটা অনেকটা বেশি । বাড়িতে প্রিয় মানুষগুলো প্রতীক্ষায় থাকে, আর এই মানুষগুলো অপেক্ষায় থাকে। এক মিলন মেলার যে মেলার নাম ঈদ  যেখানে আপন মানুষগুলো ভালো মুহূর্তটাকে ভাগাভাগি করে নেয় ।

রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় বিভিন্ন স্থান থেকে ছাত্রছাত্রীরা পড়াশোনা করতে আসে ।  মায়ের আঁচলের মায়া ত্যাগ করে সেই মায়ের ছায়া হতে এখানে এসে পড়াশোনা করছেন শিক্ষার্থীরা। তাদের কাছে জানতে চেয়েছিলাম; “ইদে বাসায় যাচ্ছেন কি না?  গেলে আপনার অনুভূতি কেমন?”
“হ্যাঁ আমি বাড়ি যাচ্ছি বাড়ি আমার জন্য একটি স্থান নয় সেটি আমার একটি শান্তির ঠিকানা।সেখানে রয়েছে আমার মা, ভাই, বোন যাদের সংস্পর্শে এলেই আমি সুখ খুঁজে পাই বাড়ি না গেলে হয়তো এই অনুভূতিটা অনুভব করতে পারতাম না তাই আমি বাড়ি যাওয়ার সুযোগ কখনো মিস করতে চাই না।” কথাগুলো বলছিলেন  মার্কেটিং বিভাগের শিক্ষার্থী মিনহাজ হোসেন ।

আরো এক শিক্ষার্থী হাসনা হেনা বলেন “ইদে বাসায় যাচ্ছি তবে একটু দেরিতে ক্লাস না থাকলেও থাকতে হবে টিউশনের জন্য। এটাই খারাপ লাগা কাজ করে যে ছুটি পেলেও যেতে হবে ৩/৪ দিন পরে। কিন্তু তবুও তো বাসায় যাব এটাই শান্তি। “

“বাসায় কেন যাব না?  বাসাতেই তো প্রকৃত শান্তি। সকল আপন মানুষেরা তো সেখানেই।
অনুভূতি বলতে একটা কথাই বলতে চাই…
বাড়ি যাওয়া তিন দিন আগে থেকেই ব্যাগ গোছানো শেষ ( অথচ বাড়ি খুব দূরে নয়)।”
কথাগুলো বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী আল নাইহান ।

বিশ্ববিদ্যালয় আরেক শিক্ষার্থী জিডিএস ১৬ তম ব্যাচের অনিকা বলেন ” বাড়ি যাচ্ছি। ঈদ মানেই পরিবারের সবাই একসাথে হওয়ার আনন্দ। মনে হয় আবার ছোটবেলায় ফিরে গেছি — আম্মুর হাতের রান্না, পুরোনো দিনের আড্ডা আর গল্প, নিজের শহর, চেনা রাস্তা… যেগুলো এখানে থেকে অনেক মিস করি। এই ফিরে পাওয়াটুকুই হয়তো ঈদের সবচেয়ে বড় আনন্দ।”

আসলে তাদের কথা থেকে বোঝা যায় ঈদ শুধুমাত্র একটি উৎসব নয় এটি পরিবারের সাথে মিলিত হওয়ার একটি মাধ্যম। বছরের অন্য সময়গুলোতে হয়তো পরিবারের প্রতিটি সদস্যকে একসাথে পাওয়া যায় না। কিন্তু ঈদ এমন একটা মুহূর্ত সৃষ্টি করে আমাদের জন্য যেখানে সবাই একসাথে মিলিত হতে পারি ভাগাভাগি করে নিতে পারি সুখ -দুঃখ। স্মৃতিচারণ করতে পারি হারিয়ে যাওয়া সেই শৈশবকে। ঈদুল ফিতর সবার ভালো কাটুক আশায় ব্যক্ত রাখি ।

পোস্টটি শেয়ার করুন

এই বিভাগে আরও খবর..