মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৪:০০ অপরাহ্ন
সীমান্তে নিজের অস্ত্রে মৃত্যু, আতঙ্কে কাঁপছে সেনা ক্যাম্প!
অনলাইন ডেস্ক
ভারত-পাকিস্তান দ্বন্দ্ব আবারও উত্তপ্ত হয়ে উঠেছে জম্মু ও কাশ্মীরে সাম্প্রতিক সন্ত্রাসী হামলার পর। এরই মাঝে নতুন করে রক্তক্ষয়ের ঘটনা ঘটল—এবার নিজের অস্ত্রের গুলিতেই প্রাণ হারালেন এক ভারতীয় সেনাসদস্য।
রোববার (১৮ মে) ভারতীয় গণমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদন অনুযায়ী, জম্মু ও কাশ্মীরের সাম্বা জেলার আন্তর্জাতিক সীমান্ত সংলগ্ন সরোজ সীমান্ত চৌকিতে এই মর্মান্তিক ঘটনা ঘটে। নিহত সৈনিকের বয়স ছিল ২৮ বছর, এবং তিনি তেলেঙ্গানা রাজ্যের বাসিন্দা ছিলেন। তিনি প্রহরার দায়িত্বে ছিলেন, ঠিক সেই সময় তার সার্ভিস রাইফেল থেকে ছোড়া গুলিতেই ঘটনাস্থলে মৃত্যু ঘটে।
প্রতিবেদনে আরও বলা হয়, রোববার বিকেল সাড়ে ৪টার দিকে এই ঘটনা ঘটে। প্রাথমিকভাবে এটি আত্মহত্যা হিসেবে দেখা হলেও, ঘটনার নেপথ্যে কী কারণ রয়েছে, তা স্পষ্ট নয়। সেনাসদস্যটি কেন এমন সিদ্ধান্ত নিলেন, তা নিয়ে ধোঁয়াশা রয়ে গেছে।
সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, তদন্ত শুরু হয়েছে এবং বিস্তারিত জানতে অপেক্ষা করা হচ্ছে। তার পরিবার ও সহকর্মীদের জিজ্ঞাসাবাদ করা হতে পারে বলেও জানিয়েছেন তদন্তসংশ্লিষ্টরা।