1. akhi@janatarjagoron.com : আখি আক্তার : আখি আক্তার
  2. foreign@janatarjagoron.com : আন্তর্জাতিক ডেস্ক : আন্তর্জাতিক ডেস্ক
  3. atau@janatarjagoron.com : Mohammed Ataullah : Mohammed Ataullah
  4. mosharaf.bbadcc@gmail.com : বিনোদন ডেস্ক : বিনোদন ডেস্ক
  5. jonotarjagoron@gmail.com : Editor :
  6. labony@janatarjagoron.com : ক্যাম্পাস প্রতিনিধি : ক্যাম্পাস প্রতিনিধি
  7. life@janatarjagorn.com : লাইফস্টাইল ডেস্ক : লাইফস্টাইল ডেস্ক
  8. onlinedesk2@janatarjagoron.com : অনলাইন ডেস্ক : অনলাইন ডেস্ক
  9. sohag@janatarjagoron.com : Khan Saiful Sohag : Khan Saiful Sohag
  10. info2@janatarjagoron.com : উপজেলা প্রতিনিধি : উপজেলা প্রতিনিধি
  11. mosharafrobindev@gmail.com : জেলা প্রতিনিধি : জেলা প্রতিনিধি
ভারতের ৩২ বিমানবন্দরে ফ্লাইট বন্ধ ৬ দিন - Janatar Jagoron
শিরোনাম

ভারতের ৩২ বিমানবন্দরে ফ্লাইট বন্ধ ৬ দিন

  • সর্বশেষ আপডেট: শনিবার, ১০ মে, ২০২৫
  • ১৭৩ বার পঠিত
বিমানবন্দরে ফ্লাইট

ভারতের আকাশে অচলাবস্থা, ৩২ বিমানবন্দরে ফ্লাইট বন্ধ!
অনলাইন ডেস্ক

ভারতের উত্তর ও পশ্চিমাঞ্চলের ৩২টি বিমানবন্দরে ৯ মে থেকে ১৪ মে ২০২৫ পর্যন্ত সব ধরনের বেসরকারি ফ্লাইট সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হয়েছে। এয়ারপোর্টস অথরিটি অব ইন্ডিয়া জানিয়েছে, কিছু ‘প্রযুক্তিগত ও কৌশলগত কারণে’ এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এই সময়সীমায় উল্লিখিত বিমানবন্দরগুলো থেকে কোনো যাত্রীবাহী বা সাধারণ ফ্লাইট ছাড়বে না। পাশাপাশি দিল্লি ও মুম্বাইয়ের আকাশপথে ২৫টি রুটে বিমান চলাচল সম্পূর্ণভাবে স্থগিত করা হয়েছে।

যেসব বিমানবন্দরে ফ্লাইট বন্ধ থাকছে:

আধমপুর, আম্বালা, অমৃতসর, আওয়ান্তিপুর, বাথিন্দা, ভূজ, বিকানের, চণ্ডীগড়, হালওয়ারা, হিন্ডন, জয়সলমের, জম্মু, জামনগর, জোধপুর, কাণ্ডলা, কাংড়া (গগ্গল), কেশোড, কিশনগড়, কুল্লু মানালি (ভুন্টার), লেহ, লুধিয়ানা, মুন্দরা, নালিয়া, পাঠানকোট, পাতিয়ালা, পোরবন্দর, রাজকোট (হিরাসার), সরসাওয়া, শিমলা, শ্রীনগর, থোইসে এবং উত্তরলাই।

আকাশপথের নিয়মকানুন:

দিল্লি ও মুম্বাইয়ের আকাশপথে ২৫টি রুটে ফ্লাইট বাতিলের সিদ্ধান্ত কার্যকর থাকবে ১৪ মে রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত, যা ভারতের সময় অনুযায়ী ১৫ মে ভোর ৫টা ২৯ মিনিট পর্যন্ত বহাল থাকবে। বিমান চলাচলের নিরাপত্তা ও শৃঙ্খলা বজায় রাখতে এয়ার ট্রাফিক কন্ট্রোলের সরাসরি তত্ত্বাবধানে এই সাময়িক বিধিনিষেধ কার্যকর করা হচ্ছে।

এদিকে এয়ারলাইনগুলোকে দ্রুত বিকল্প রুট নির্ধারণ করে ফ্লাইট পরিচালনার নির্দেশ দেওয়া হয়েছে বলে গণমাধ্যমকে জানিয়েছে কর্তৃপক্ষ।

পোস্টটি শেয়ার করুন

এই বিভাগে আরও খবর..