1. akhi@janatarjagoron.com : আখি আক্তার : আখি আক্তার
  2. foreign@janatarjagoron.com : আন্তর্জাতিক ডেস্ক : আন্তর্জাতিক ডেস্ক
  3. atau@janatarjagoron.com : Mohammed Ataullah : Mohammed Ataullah
  4. mosharaf.bbadcc@gmail.com : বিনোদন ডেস্ক : বিনোদন ডেস্ক
  5. jonotarjagoron@gmail.com : Editor :
  6. labony@janatarjagoron.com : ক্যাম্পাস প্রতিনিধি : ক্যাম্পাস প্রতিনিধি
  7. life@janatarjagorn.com : লাইফস্টাইল ডেস্ক : লাইফস্টাইল ডেস্ক
  8. onlinedesk2@janatarjagoron.com : অনলাইন ডেস্ক : অনলাইন ডেস্ক
  9. sohag@janatarjagoron.com : Khan Saiful Sohag : Khan Saiful Sohag
  10. info2@janatarjagoron.com : উপজেলা প্রতিনিধি : উপজেলা প্রতিনিধি
  11. mosharafrobindev@gmail.com : জেলা প্রতিনিধি : জেলা প্রতিনিধি
ট্রাম্পকে হত্যাচেষ্টায় সন্দেহভাজন বন্দুকধারীর নাম রায়ান - Janatar Jagoron
  • E-paper
  • English Version
  • সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০৪:৫২ অপরাহ্ন

ট্রাম্পকে হত্যাচেষ্টায় সন্দেহভাজন বন্দুকধারীর নাম রায়ান

  • সর্বশেষ আপডেট: সোমবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৪
  • ২১৬ বার পঠিত
ট্রাম্পকে হত্যাচেষ্টায় সন্দেহভাজন বন্দুকধারীর নাম রায়ান

সূত্র: বিবিসি ও আল জাজিরা

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় ডোনাল্ড ট্রাম্পের মার-এ-লাগো গলফ মাঠের কাছে তাঁকে সম্ভাব্য হত্যাচেষ্টার ঘটনায় সন্দেহভাজন বন্দুকধারীর নাম জানিয়েছে দেশটির সংবাদমাধ্যমগুলো।

যদিও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে এ বিষয়ে এখনো আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি।

বিবিসি বলছে, সন্দেহভাজন বন্দুকধারীর নাম রায়ান ওয়েসলি রুথ। তাঁর বয়স ৫০-এর কোঠার শেষের দিকে। তাকে ইতিমধ্যে গ্রেপ্তার করা হয়েছে। তিনি কেন একে-৪৭ ঘরানার বন্দুক নিয়ে ঘটনাস্থলে গিয়েছিলেন, তা এখনো জানা যায়নি।

স্থানীয় সময় গতকাল রোববার বেলা দেড়টার দিকে গলফ মাঠের কাছে গুলির শব্দ শোনা যায়। এ সময় ফ্লোরিডার ওয়েস্ট পাম বিচ এলাকায় নিজের মালিকানাধীন গলফ মাঠে খেলছিলেন ট্রাম্প।

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তারা জানিয়েছেন, গলফ মাঠের কাছে ঝোপঝাড়ের মধ্যে ছিলেন বন্দুকধারী। ট্রাম্পের নিরাপত্তার দায়িত্বে থাকা সিক্রেট সার্ভিসের সদস্যরা ঝোপের ভেতরে তাঁর বন্দুকের নল দেখতে পান। এরপর তাঁরা অন্তত চারটি গুলি চালান। তখন ওই ব্যক্তি বন্দুক ফেলে গাড়িতে করে পালিয়ে যান।

কর্মকর্তারা আরও জানিয়েছেন, প্রত্যক্ষদর্শী এক ব্যক্তি ওই বন্দুকধারীর গাড়ি ও লাইসেন্স প্লেটের ছবি তুলে রাখেন। এরপর ফ্লোরিডার বিভিন্ন সংস্থার কাছে গাড়ির তথ্য পাঠিয়ে দেওয়া হয়। সে তথ্যের ভিত্তিতে পাশের মার্টিন এলাকায় গাড়িটি থামানো হয়। তাঁকে গ্রেপ্তার করা হয়।

পোস্টটি শেয়ার করুন

এই বিভাগে আরও খবর..