1. akhi@janatarjagoron.com : আখি আক্তার : আখি আক্তার
  2. foreign@janatarjagoron.com : আন্তর্জাতিক ডেস্ক : আন্তর্জাতিক ডেস্ক
  3. atau@janatarjagoron.com : Mohammed Ataullah : Mohammed Ataullah
  4. mosharaf.bbadcc@gmail.com : বিনোদন ডেস্ক : বিনোদন ডেস্ক
  5. jonotarjagoron@gmail.com : Editor :
  6. labony@janatarjagoron.com : ক্যাম্পাস প্রতিনিধি : ক্যাম্পাস প্রতিনিধি
  7. life@janatarjagorn.com : লাইফস্টাইল ডেস্ক : লাইফস্টাইল ডেস্ক
  8. onlinedesk2@janatarjagoron.com : অনলাইন ডেস্ক : অনলাইন ডেস্ক
  9. sohag@janatarjagoron.com : Khan Saiful Sohag : Khan Saiful Sohag
  10. info2@janatarjagoron.com : উপজেলা প্রতিনিধি : উপজেলা প্রতিনিধি
  11. mosharafrobindev@gmail.com : জেলা প্রতিনিধি : জেলা প্রতিনিধি
পরিবারের অমতে বিয়ে, দম্পতিকে এক বছর পর গুলি করে হত্যা - Janatar Jagoron
  • E-paper
  • English Version
  • বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১৯ অপরাহ্ন

শিরোনাম
জামালপুরে ইউনিয়ন মাল্টি-স্টেকহোল্ডার প্লাটফর্মের পুষ্টি কর্মপরিকল্পনা মূল্যায়ন স্থানীয় সরকার নির্বাচন পাঁচ ধাপে চায় বিএনপি ক্যাডেট এএসআই নিয়োগে ভুয়া পরীক্ষার্থীসহ চারজন গ্রেপ্তার জামালপুর সদর উপজেলা বিএনপির যৌথসভা অনুষ্ঠিত ইরানি সেনাবাহিনীর কঠোর জবাবের অঙ্গীকার, চুক্তিতে নতুন শর্ত সাহাবুদ্দিন চুপ্পুসহ ২০ জনের বিরুদ্ধে ২৫১ কোটি টাকার শেয়ার মামলা বিএনপি নিয়ে জামায়াতের মন্তব্যে মির্জা ফখরুলের প্রতিক্রিয়া সাহাবুদ্দিনকে গ্রেপ্তারের দাবি জানাল এনসিপি রাষ্ট্রপতি অবসর সুবিধা কী পাবেন মো. সাহাবুদ্দিন মশার কয়েল জ্বালাতে বিস্ফোরণে দগ্ধ পোশাকশ্রমিক দম্পতি

পরিবারের অমতে বিয়ে, দম্পতিকে এক বছর পর গুলি করে হত্যা

  • সর্বশেষ আপডেট: সোমবার, ৪ আগস্ট, ২০২৫
  • ২৯৫ বার পঠিত
দম্পতিকে এক বছর পর গুলি করে হত্যা

বিয়ের এক বছর পর গুলিতে ঝরল ভালোবাসার রক্ত!
অনলাইন ডেস্ক

পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের রাজনপুর জেলায় প্রেম করে বিয়ে করায় এক দম্পতিকে গুলি করে হত্যা করেছে পরিবারের সদস্য। রোববার এই মর্মান্তিক ঘটনা ঘটে।

স্থানীয় গণমাধ্যম “ডন”-এর খবরে বলা হয়েছে, নিহতদের নাম সাকলাইন ও আয়েশা। হত্যাকারী আয়েশার আপন ভাই। তাকে আটক করেছে পুলিশ।

জানা গেছে, বিয়ের এক বছর পরও পরিবার মেনে নেয়নি তাদের সম্পর্ক। ঘটনার দিন নিজ বাসায় ছিলেন দম্পতি। আচমকাই আয়েশার ভাই প্রবেশ করে এলোপাতাড়ি গুলি চালায়। গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই প্রাণ হারান তারা।

খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ঘাতককে গ্রেপ্তার করে। এখনো পর্যন্ত কোনো মামলা দায়ের হয়নি বলে জানিয়েছে পুলিশ।

রাজনপুর জেলার পুলিশ অফিসার ফারুক আমজাদ গণমাধ্যমকে বলেন, ঘটনাস্থল থেকে প্রয়োজনীয় আলামত সংগ্রহ করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এটি তথাকথিত ‘অনার কিলিং’-এর ঘটনা।

এছাড়া, গত মে মাসেও বেলুচিস্তানে প্রেমের সম্পর্কের কারণে এক প্রেমিক যুগলকে গুলি করে হত্যা করা হয়। পুলিশ জানায়, স্থানীয় গোত্রপ্রধানের নির্দেশে তাদের হত্যা করা হয়, যা ‘সম্মান রক্ষার’ খাতিরে সংগঠিত হয়েছিল।

পাকিস্তানসহ দক্ষিণ ও মধ্য এশিয়ার বিভিন্ন অঞ্চলে ‘অনার কিলিং’ বা তথাকথিত সম্মান রক্ষার নামে হত্যাকাণ্ড প্রায় নিয়মিতই ঘটে থাকে। মে মাসের ঘটনায় ১১ জনকে গ্রেপ্তার করা হয়।

পাকিস্তানের মানবাধিকার কমিশনের সর্বশেষ তথ্য অনুযায়ী, ২০২৪ সালের মধ্যে ৩৩৫ নারী ও ১১৯ পুরুষ এই নির্মম অনার কিলিংয়ের শিকার হয়েছেন।

পোস্টটি শেয়ার করুন

এই বিভাগে আরও খবর..