সোমবার, ২৫ মে ২০২৬, ১১:২১ পূর্বাহ্ন
আকাশে হারিয়ে গেল ৪৯ প্রাণ, রাশিয়ায় আরেক বিপর্যয়!
অনলাইন ডেস্ক
রাশিয়ার নিখোঁজ আন-২৪ মডেলের যাত্রীবাহী বিমানটি শেষ পর্যন্ত বিধ্বস্ত অবস্থায় পাওয়া গেছে। আমুর অঞ্চলের দুর্গম এলাকায় বিমানের ধ্বংসাবশেষ শনাক্ত করেছে দেশটির জরুরি ব্যবস্থাপনা মন্ত্রণালয়।
বৃহস্পতিবার (২৪ জুলাই) আল জাজিরার বরাতে এ তথ্য জানিয়েছে গণমাধ্যম।
প্রতিবেদনে জানানো হয়, বিমানের আরোহীদের কেউই জীবিত নেই বলে ধারণা করা হচ্ছে।
এর আগে দেশটির ইমার্জেন্সি মন্ত্রণালয় জানায়, বিমানটি সাইবেরিয়াভিত্তিক এনগারা এয়ারলাইন্সের, যা চীন-সীমান্তবর্তী আমুর অঞ্চলের টিন্ডা শহরে যাচ্ছিল। পথিমধ্যে হঠাৎ করে রাডার থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ে।
আঞ্চলিক গভর্নর ভ্যাসিলি অরলভ প্রাথমিক তথ্যের ভিত্তিতে জানিয়েছেন, বিমানটিতে ৪৩ জন যাত্রী এবং ছয়জন ক্রু ছিলেন। যাত্রীদের মধ্যে পাঁচজন শিশু ছিল।