বুধবার, ০৩ জুন ২০২৬, ০২:২৭ পূর্বাহ্ন
নাগরিকত্ব হারাচ্ছে শিশুরা, ট্রাম্পের সিদ্ধান্তে কাঁপছে যুক্তরাষ্ট্র!
অনলাইন ডেস্ক
যুক্তরাষ্ট্রে জন্ম নিয়ে নাগরিকত্ব পাওয়ার নিয়মে বড় ধাক্কা দিলেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এক নির্বাহী আদেশে তিনি এই জন্মসূত্রে নাগরিকত্ব বাতিলের সিদ্ধান্ত জানান, যা কার্যকর হচ্ছে দেশটির ২৮টি অঙ্গরাজ্যে।
২০২৫ সালের ২০ জানুয়ারি দেওয়া ওই নির্বাহী আদেশ অনুযায়ী, ২০২৫ সালের ১৯ ফেব্রুয়ারির পর যুক্তরাষ্ট্রে জন্ম নেওয়া এমন শিশুদের নাগরিকত্ব দেওয়া হবে না, যাদের বাবা-মা দেশটিতে অবৈধ অভিবাসী বা অস্থায়ী ভিসা (যেমন: ছাত্র, পর্যটক বা কর্মসংস্থানভিত্তিক ভিসা) নিয়ে অবস্থান করছেন।
ট্রাম্পের এই সিদ্ধান্ত শুরু থেকেই বিতর্ক তৈরি করে এবং নানা আইনি চ্যালেঞ্জের মুখে পড়ে। শেষ পর্যন্ত সুপ্রিম কোর্ট এক ভোটের ব্যবধানে শুক্রবার (২৭ জুন) রায় দেয় যে, কোনো নিম্ন আদালত আর জাতীয়ভাবে কোনো বিধিনিষেধ জারি করতে পারবে না—শুধু সংশ্লিষ্ট মামলার ক্ষেত্রেই সেটি কার্যকর হবে। ফলে যারা এখনো মামলা করেনি, সেসব ২৮টি রাজ্যে আদেশটি কার্যকর থাকবে।
এই প্রসঙ্গে গণমাধ্যমকে ট্রাম্প বলেন, “জন্মসূত্রে নাগরিকত্ব মূলত ক্রীতদাসের সন্তানদের জন্যই ছিল। এটি বিশ্বের প্রতিটি দেশ থেকে অভিবাসীদের যুক্তরাষ্ট্রে জড়ো করার জন্য নয়।”
এর আগেও প্রেসিডেন্ট থাকাকালে ট্রাম্প এমন আদেশ জারি করেছিলেন, যা পরে ফেডারেল আদালত স্থগিত করে দেয়। সে সময় ট্রাম্প বলেছিলেন, তিনি রায় আপিল করবেন এবং আদালত একদিন তার সিদ্ধান্তের পক্ষে যাবে বলেও আশা প্রকাশ করেন।
হোয়াইট হাউসের ওভাল অফিসে সাংবাদিকদের তিনি বলেন, “যখন এটি প্রণয়ন করা হয়, তখন এর লক্ষ্য ছিল ক্রীতদাসদের সন্তানদের জন্য ন্যায্য অধিকার নিশ্চিত করা। কিন্তু এখন বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে অযোগ্য বাবা-মা ও তাদের শিশুরা যুক্তরাষ্ট্রে এসে সুবিধা নিচ্ছে। এই সুযোগ বন্ধ করতে হবে।”
ট্রাম্প বলেন, “আমি এই সিদ্ধান্তে শতভাগ একমত। যুক্তরাষ্ট্রকে দখল করতে জন্মসূত্রে নাগরিকত্ব ব্যবহারের সুযোগ আর থাকবে না।”