1. akhi@janatarjagoron.com : আখি আক্তার : আখি আক্তার
  2. foreign@janatarjagoron.com : আন্তর্জাতিক ডেস্ক : আন্তর্জাতিক ডেস্ক
  3. atau@janatarjagoron.com : Mohammed Ataullah : Mohammed Ataullah
  4. mosharaf.bbadcc@gmail.com : বিনোদন ডেস্ক : বিনোদন ডেস্ক
  5. jonotarjagoron@gmail.com : Editor :
  6. labony@janatarjagoron.com : ক্যাম্পাস প্রতিনিধি : ক্যাম্পাস প্রতিনিধি
  7. life@janatarjagorn.com : লাইফস্টাইল ডেস্ক : লাইফস্টাইল ডেস্ক
  8. onlinedesk2@janatarjagoron.com : অনলাইন ডেস্ক : অনলাইন ডেস্ক
  9. sohag@janatarjagoron.com : Khan Saiful Sohag : Khan Saiful Sohag
  10. info2@janatarjagoron.com : উপজেলা প্রতিনিধি : উপজেলা প্রতিনিধি
  11. mosharafrobindev@gmail.com : জেলা প্রতিনিধি : জেলা প্রতিনিধি
বাংলাদেশের সাথে মোদিকে ‘কঠোরভাবে’ কথা বলার আহ্বান মমতার - Janatar Jagoron
শিরোনাম

বাংলাদেশের সাথে মোদিকে ‘কঠোরভাবে’ কথা বলার আহ্বান মমতার

  • সর্বশেষ আপডেট: শুক্রবার, ১৩ জুন, ২০২৫
  • ১৭৭ বার পঠিত
মমতা

রবীন্দ্রনাথের স্মৃতিতে হামলা, সংস্কৃতি রক্ষায় আন্তর্জাতিক প্রতিবাদ জরুরি!
অনলাইন ডেস্ক

সিরাজগঞ্জে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতিবিজড়িত কাছারি বাড়িতে ভাঙচুরের ঘটনার পর পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে উদ্বেগ প্রকাশ করে একটি চিঠি পাঠিয়েছেন। প্রতিবেশী বাংলাদেশকে এই ঘটনায় ‘কঠোর ভাষায় কথা বলার’ আহ্বান জানিয়েছেন তিনি।

মমতা তার চিঠিতে উল্লেখ করেছেন, এই ভাঙচুর কেবল দুঃখজনক নয়, বরং বাংলার মানুষের কাছে রবীন্দ্রনাথ ঠাকুরের উত্তরসূরিদের প্রতি আঘাত। বাংলা ভাষা ও সাহিত্য সবসময় রবীন্দ্রনাথের ঋণী।

তিনি আরও লেখেন, আমি প্রধানমন্ত্রীকে অনুরোধ জানাচ্ছি, প্রতিবেশী দেশের সঙ্গে এই বিষয়ে কঠোর অবস্থান গ্রহণের জন্য। যারা এই জঘন্য কাজ করেছে তাদের যেন দ্রুত বিচার হয়। ইতোমধ্যে অপূরণীয় ক্ষতি ঘটেছে, তাই আন্তর্জাতিক মঞ্চেও প্রতিবাদ হওয়া উচিত যাতে ভবিষ্যতে এমন ঘটনা না ঘটে।

এর আগে মঙ্গলবার সিরাজগঞ্জের শাহজাদপুরে রবীন্দ্র কাছারিবাড়িতে এক দর্শনার্থীর সঙ্গে নিরাপত্তাকর্মীদের বাকবিতণ্ডার পর হামলা চালিয়ে অডিটোরিয়ামের জানালা ও দরজা ভাঙচুর করা হয়। এই ঘটনায় ভারত সরকার দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়ার নির্দেশ দিয়েছে।

গণমাধ্যম জানিয়েছে, শাহজাদপুরের ঐতিহ্যবাহী দোতলা কাছারি বাড়িটি ‘রবীন্দ্র স্মৃতি জাদুঘর’ নামে পরিচিত। ১৮৪০ সালে কবির পিতামহ প্রিন্স দ্বারকানাথ ঠাকুর জমিদারি কিনে নেন এবং ওই কাছারি বাড়িও তাদের সম্পত্তি ছিল। রবীন্দ্রনাথ নিজেও মাঝে মাঝে জমিদারি দেখাশোনার জন্য এই বাড়িতে আসতেন। ১৯৬৯ সালে প্রত্নতত্ত্ব অধিদপ্তর এটি সংরক্ষিত পুরাকীর্তি ঘোষণা করে।

পোস্টটি শেয়ার করুন

এই বিভাগে আরও খবর..