1. akhi@janatarjagoron.com : আখি আক্তার : আখি আক্তার
  2. foreign@janatarjagoron.com : আন্তর্জাতিক ডেস্ক : আন্তর্জাতিক ডেস্ক
  3. atau@janatarjagoron.com : Mohammed Ataullah : Mohammed Ataullah
  4. mosharaf.bbadcc@gmail.com : বিনোদন ডেস্ক : বিনোদন ডেস্ক
  5. jonotarjagoron@gmail.com : Editor :
  6. labony@janatarjagoron.com : ক্যাম্পাস প্রতিনিধি : ক্যাম্পাস প্রতিনিধি
  7. life@janatarjagorn.com : লাইফস্টাইল ডেস্ক : লাইফস্টাইল ডেস্ক
  8. onlinedesk2@janatarjagoron.com : অনলাইন ডেস্ক : অনলাইন ডেস্ক
  9. sohag@janatarjagoron.com : Khan Saiful Sohag : Khan Saiful Sohag
  10. info2@janatarjagoron.com : উপজেলা প্রতিনিধি : উপজেলা প্রতিনিধি
  11. mosharafrobindev@gmail.com : জেলা প্রতিনিধি : জেলা প্রতিনিধি
ভারতে করোনায় সক্রিয় আক্রান্তের সংখ্যা প্রায় সাড়ে ৬ হাজার - Janatar Jagoron
শিরোনাম

ভারতে করোনায় সক্রিয় আক্রান্তের সংখ্যা প্রায় সাড়ে ৬ হাজার

  • সর্বশেষ আপডেট: সোমবার, ৯ জুন, ২০২৫
  • ১৮৩ বার পঠিত
করোনা

করোনা থেমে থাকেনি, ঘুরে দাঁড়াতে শুরু করেছে আবার!
অনলাইন ডেস্ক

ভারতে গত ২৪ ঘণ্টায় প্রাণঘাতী করোনা ভাইরাসে নতুন করে আক্রান্ত হয়েছেন আরও ৩৫৮ জন। এ নিয়ে দেশজুড়ে সক্রিয় রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৬ হাজার ৪৯১ জনে, যা স্বাস্থ্যখাতকে নতুন করে ভাবিয়ে তুলছে।

গতকাল গুজরাটে সর্বোচ্চ ১৫৮ জন আক্রান্ত হওয়ার ঘটনা চাঞ্চল্যের জন্ম দিয়েছে। পাশাপাশি কর্ণাটকে ৫৭, পশ্চিমবঙ্গে ৫৪, দিল্লিতে ৪২ ও তামিলনাড়ুতে ২৫ জন আক্রান্ত হন। এসব রাজ্যে স্থানীয় প্রশাসন সতর্ক অবস্থানে রয়েছে।

সোমবার (৯ জুন) ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য বলছে, এখন সংক্রমণের কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে কেরালা, যেখানে সক্রিয় রোগীর সংখ্যা ১ হাজার ৯৫৭ জন। এছাড়া গুজরাটে ৯৮০, পশ্চিমবঙ্গে ৭৪৭, দিল্লিতে ৭২৮, কর্ণাটকে ৪২৩ এবং মহারাষ্ট্রে ৬০৭ জন রোগী শনাক্ত রয়েছে।

করোনার এ পুনরুত্থানে দেশজুড়ে সতর্কতা নেওয়া শুরু হয়েছে। হাসপাতালগুলোতে প্রস্তুতি চলছে পুরোদমে। প্রয়োজনে কীভাবে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে তার মহড়াও শুরু হয়েছে। যদিও এখন পর্যন্ত আক্রান্তরা তুলনামূলকভাবে কম অসুস্থ হচ্ছেন এবং অধিকাংশই বাড়িতে থেকেই সুস্থ হয়ে উঠছেন।

তবুও সব রাজ্যকে পর্যাপ্ত অক্সিজেন, আইসোলেশন বেড, ভেন্টিলেটর এবং প্রয়োজনীয় ওষুধ মজুত রাখতে নির্দেশ দিয়েছে কেন্দ্র। পরিস্থিতি আরও খারাপ হওয়ার আগেই প্রস্তুত থাকতে বলা হয়েছে।

গতকাল রোববার কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয় ছয়জনের মৃত্যুর কথা জানিয়েছিল। তবে আজকের সর্বশেষ তথ্যে কোনো মৃত্যুর খবর জানায়নি ।









পোস্টটি শেয়ার করুন

এই বিভাগে আরও খবর..