1. akhi@janatarjagoron.com : আখি আক্তার : আখি আক্তার
  2. foreign@janatarjagoron.com : আন্তর্জাতিক ডেস্ক : আন্তর্জাতিক ডেস্ক
  3. atau@janatarjagoron.com : Mohammed Ataullah : Mohammed Ataullah
  4. mosharaf.bbadcc@gmail.com : বিনোদন ডেস্ক : বিনোদন ডেস্ক
  5. jonotarjagoron@gmail.com : Editor :
  6. labony@janatarjagoron.com : ক্যাম্পাস প্রতিনিধি : ক্যাম্পাস প্রতিনিধি
  7. life@janatarjagorn.com : লাইফস্টাইল ডেস্ক : লাইফস্টাইল ডেস্ক
  8. onlinedesk2@janatarjagoron.com : অনলাইন ডেস্ক : অনলাইন ডেস্ক
  9. sohag@janatarjagoron.com : Khan Saiful Sohag : Khan Saiful Sohag
  10. info2@janatarjagoron.com : উপজেলা প্রতিনিধি : উপজেলা প্রতিনিধি
  11. mosharafrobindev@gmail.com : জেলা প্রতিনিধি : জেলা প্রতিনিধি
মৌরিতানিয়ার হজযাত্রী বিমান বিধ্বস্ত হয়নি: সরকার - Janatar Jagoron
  • E-paper
  • English Version
  • বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০১:১৪ অপরাহ্ন

শিরোনাম
জামালপুরে ইউনিয়ন মাল্টি-স্টেকহোল্ডার প্লাটফর্মের পুষ্টি কর্মপরিকল্পনা মূল্যায়ন স্থানীয় সরকার নির্বাচন পাঁচ ধাপে চায় বিএনপি ক্যাডেট এএসআই নিয়োগে ভুয়া পরীক্ষার্থীসহ চারজন গ্রেপ্তার জামালপুর সদর উপজেলা বিএনপির যৌথসভা অনুষ্ঠিত ইরানি সেনাবাহিনীর কঠোর জবাবের অঙ্গীকার, চুক্তিতে নতুন শর্ত সাহাবুদ্দিন চুপ্পুসহ ২০ জনের বিরুদ্ধে ২৫১ কোটি টাকার শেয়ার মামলা বিএনপি নিয়ে জামায়াতের মন্তব্যে মির্জা ফখরুলের প্রতিক্রিয়া সাহাবুদ্দিনকে গ্রেপ্তারের দাবি জানাল এনসিপি রাষ্ট্রপতি অবসর সুবিধা কী পাবেন মো. সাহাবুদ্দিন মশার কয়েল জ্বালাতে বিস্ফোরণে দগ্ধ পোশাকশ্রমিক দম্পতি

মৌরিতানিয়ার হজযাত্রী বিমান বিধ্বস্ত হয়নি: সরকার

  • সর্বশেষ আপডেট: বুধবার, ২৮ মে, ২০২৫
  • ২৯১ বার পঠিত
মৌরিতানিয়ার

গুজবের ছড়াছড়ি, কিন্তু হজযাত্রী সবাই নিরাপদে পৌঁছেছেন!
অনলাইন ডেস্ক

লোহিত সাগরের উপকূলে মৌরিতানিয়ার দুই শতাধিক হজযাত্রী নিয়ে একটি বিমান বিধ্বস্ত হয়েছে—সামাজিক যোগাযোগমাধ্যমে এমন দাবিতে রীতিমতো ঝড় বয়ে যাচ্ছে। কেউ কেউ নানা পোস্টে ঘটনার ভয়াবহতা তুলে ধরছেন। তবে প্রকৃতপক্ষে কী ঘটেছে, সে বিষয়ে স্পষ্ট ব্যাখ্যা দিয়েছে মৌরিতানিয়ার ইসলামিক বিষয়ক মন্ত্রণালয়।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ প্রকাশিত এক পোস্টে বিষয়টির সঠিক চিত্র তুলে ধরা হয়। পোস্টে বলা হয়, মৌরিতানিয়ার হজযাত্রীদের বহনকারী একটি বিমান লোহিত সাগরের কাছে বিধ্বস্ত হয়েছে—এমন গুজব ছড়িয়ে পড়লেও এর কোনো বাস্তবতা নেই। মৌরিতানিয়া সরকার বিষয়টিকে সম্পূর্ণ ভিত্তিহীন বলে উল্লেখ করেছে।

সরকারের ইসলামিক বিষয়ক মন্ত্রণালয়ের অধীনস্থ হজ পরিচালকের দায়িত্বে থাকা আল ওয়ালি তাহা এক বিবৃতিতে নিশ্চিত করেন, মৌরিতানিয়ার সব হজযাত্রী নিরাপদেই পবিত্র ভূমিতে পৌঁছেছেন। কোনো দুর্ঘটনা কিংবা যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ার মতো ঘটনা ঘটেনি।

একইসঙ্গে মৌরিতানিয়া এয়ারলাইনস কর্তৃপক্ষও নিশ্চিত করেছে, তাদের হজ ফ্লাইট কার্যক্রম নির্ধারিত তিনটি ফ্লাইটের মাধ্যমেই নির্বিঘ্নে সম্পন্ন হয়েছে। প্রতিটি ফ্লাইটই নিরাপদে গন্তব্যে পৌঁছেছে, এবং যাত্রীদের কেউই কোনো সমস্যার মুখোমুখি হননি।

বিমান সংস্থাটি আরও জানায়, ছড়িয়ে পড়া এই গুজব উদ্দেশ্যপ্রণোদিত ও বিভ্রান্তিকর। এমন ভুয়া তথ্য শুধুমাত্র জনমনে অস্থিরতা সৃষ্টি করে এবং সামাজিক ভারসাম্যে বিঘ্ন ঘটায়।

সরকার ও এয়ারলাইনস উভয় পক্ষই জনগণকে দায়িত্বশীলভাবে তথ্য যাচাই করে গ্রহণ করার আহ্বান জানিয়েছে। পাশাপাশি, গুজব ছড়িয়ে জনমনে অযথা আতঙ্ক সৃষ্টি না করতে অনুরোধ জানিয়েছে তারা।

উল্লেখ্য, এর আগে সামাজিকমাধ্যম ও কিছু গণমাধ্যমে দাবি করা হয়, মৌরিতানিয়া থেকে সৌদি আরবগামী হজযাত্রীদের একটি বিমান লোহিত সাগরের তীরে বিধ্বস্ত হয়েছে এবং বিমানটির সঙ্গে হঠাৎ করে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। তবে পরে দেখা যায়, এসব তথ্য গুজবমাত্র।

পোস্টটি শেয়ার করুন

এই বিভাগে আরও খবর..