1. akhi@janatarjagoron.com : আখি আক্তার : আখি আক্তার
  2. foreign@janatarjagoron.com : আন্তর্জাতিক ডেস্ক : আন্তর্জাতিক ডেস্ক
  3. atau@janatarjagoron.com : Mohammed Ataullah : Mohammed Ataullah
  4. mosharaf.bbadcc@gmail.com : বিনোদন ডেস্ক : বিনোদন ডেস্ক
  5. jonotarjagoron@gmail.com : Editor :
  6. labony@janatarjagoron.com : ক্যাম্পাস প্রতিনিধি : ক্যাম্পাস প্রতিনিধি
  7. life@janatarjagorn.com : লাইফস্টাইল ডেস্ক : লাইফস্টাইল ডেস্ক
  8. onlinedesk2@janatarjagoron.com : অনলাইন ডেস্ক : অনলাইন ডেস্ক
  9. sohag@janatarjagoron.com : Khan Saiful Sohag : Khan Saiful Sohag
  10. info2@janatarjagoron.com : উপজেলা প্রতিনিধি : উপজেলা প্রতিনিধি
  11. mosharafrobindev@gmail.com : জেলা প্রতিনিধি : জেলা প্রতিনিধি
পরীমণির ভিসা জটিলতা: টলিউড অভিষেকেও যেতে পারলেন না! - Janatar Jagoron

পরীমণির ভিসা জটিলতা: টলিউড অভিষেকেও যেতে পারলেন না!

  • সর্বশেষ আপডেট: বৃহস্পতিবার, ১৬ জানুয়ারী, ২০২৫
  • ১৭১ বার পঠিত
পরীমণির ভিসা জটিলতা: টলিউড অভিষেকেও যেতে পারলেন না!
this is a collected or created picture for Janatar Jagoron news.

ঢালিউডের আলোচিত নায়িকা পরীমণি। ১৭ জানুয়ারি কলকাতায় মুক্তি পাচ্ছে তার নতুন সিনেমা ‘ফেলুবক্সী’। এই সিনেমার মাধ্যমে টলিউডে নিজের যাত্রা শুরু করেছেন পরীমণি। তবে মন খারাপ তার, কারণ সিনেমাটির প্রিমিয়ারে যোগ দিতে পারছেন না। ভিসা সমস্যার কারণে তাকে বাংলাদেশেই থাকতে হচ্ছে।

এই প্রসঙ্গে পরীমণি গণমাধ্যমে বলেছেন, ‘মনে খুব কষ্ট লাগছে। ভারতে আমার প্রথম সিনেমা ‘ফেলুবক্সী’ কাল মুক্তি পাবে। এর প্রিমিয়ারে যোগ দেওয়ার জন্য আমি ভিসার আবেদন করেছিলাম। কিন্তু ১৪ জানুয়ারি আমার আবেদন বাতিল করা হয়। এখন শুধুই মন খারাপ নিয়ে ঘরে বসে আছি। তবে আশা করছি, ইনশাআল্লাহ, আমি একদিন যাবো।’

‘ফেলুবক্সী’ সিনেমায় পরীমণি অভিনয় করেছেন লাবণ্য চরিত্রে। এখানে তার সহশিল্পী হিসেবে রয়েছেন টলিউডের অভিনেতা সোহম চক্রবর্তী এবং অভিনেত্রী মধুমিতা সরকার।

থ্রিলার ঘরানার এই সিনেমার পরিচালনা করেছেন দেবরাজ সিনহা। গত বছরের এপ্রিলে সিনেমাটির শুটিং সম্পন্ন হয়েছে। এতে নাম ভূমিকায় অভিনয় করছেন সোহম চক্রবর্তী।

পোস্টটি শেয়ার করুন

এই বিভাগে আরও খবর..