1. akhi@janatarjagoron.com : আখি আক্তার : আখি আক্তার
  2. foreign@janatarjagoron.com : আন্তর্জাতিক ডেস্ক : আন্তর্জাতিক ডেস্ক
  3. atau@janatarjagoron.com : Mohammed Ataullah : Mohammed Ataullah
  4. mosharaf.bbadcc@gmail.com : বিনোদন ডেস্ক : বিনোদন ডেস্ক
  5. jonotarjagoron@gmail.com : Editor :
  6. labony@janatarjagoron.com : ক্যাম্পাস প্রতিনিধি : ক্যাম্পাস প্রতিনিধি
  7. life@janatarjagorn.com : লাইফস্টাইল ডেস্ক : লাইফস্টাইল ডেস্ক
  8. onlinedesk2@janatarjagoron.com : অনলাইন ডেস্ক : অনলাইন ডেস্ক
  9. sohag@janatarjagoron.com : Khan Saiful Sohag : Khan Saiful Sohag
  10. info2@janatarjagoron.com : উপজেলা প্রতিনিধি : উপজেলা প্রতিনিধি
  11. mosharafrobindev@gmail.com : জেলা প্রতিনিধি : জেলা প্রতিনিধি
জ্যাকুলিনের হলিউডে নতুন মাত্রা: এক নজর চমক - Janatar Jagoron
  • E-paper
  • English Version
  • বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ১১:০৯ অপরাহ্ন

শিরোনাম
হাদি হত্যাকাণ্ডে অস্ত্র ব্যবসায়ী হেলাল তিন দিনের রিমান্ডে এপ্রিল নয় মে মাসেও জ্বালানি তেলে কোনো সংকট থাকবে না অন্তর্বর্তী সরকারের সময় মব সহিংসতায় প্রশ্রয় ছিল : ডা. জাহেদ উর রহমান নতুন শ্রমবাজার খুঁজছে সরকার, মালয়েশিয়াসহ বিভিন্ন দেশে চুক্তির উদ্যোগ বিশ্বকাপের আগে আর্জেন্টিনার ২২ সদস্যের স্কোয়াড প্রায় চূড়ান্ত ঘোষণা আনুষ্ঠানিকভাবে পাঁচ আরব দেশের কাছে ক্ষতিপূরণ দাবি ইরানের হারাম উপার্জনে ইবাদত কবুল হয় না ইসলামের স্পষ্ট নির্দেশ পহেলা বৈশাখে ‘কৃষক কার্ড’ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে প্রধানমন্ত্রীর বার্তা হরমুজ প্রণালিতে আটকে থাকা বাংলাদেশি জাহাজ নিয়ে ইরানের বার্তা

জ্যাকুলিনের হলিউডে নতুন মাত্রা: এক নজর চমক

  • সর্বশেষ আপডেট: শুক্রবার, ২০ সেপ্টেম্বর, ২০২৪
  • ২৩১ বার পঠিত
জ্যাকুলিনের হলিউডে নতুন মাত্রা: এক নজর চমক

বলিউড অভিনেত্রী জ্যাকলিন ফার্নান্দেজ এবার আন্তর্জাতিক মঞ্চে নিজের জায়গা করে নিতে চলেছেন। জনপ্রিয় হলিউড অ্যাকশন তারকা জঁ ক্লদ ভ্যান ডামের সঙ্গে পর্দা শেয়ার করতে দেখা যাবে তাকে। তাদের অভিনীত নতুন হলিউড সিনেমা ‘কিল দেম অল ২’-এর ট্রেলার প্রকাশের পর থেকেই উত্তেজনা ছড়িয়ে পড়েছে জ্যাকলিনের ভক্তদের মধ্যে। এই ছবিটি ভ্যান ডাম অভিনীত ২০১৭ সালের অ্যাকশন সিনেমা ‘কিল দেম অল’-এর সিক্যুয়েল।

সিনেমায় জ্যাকলিনকে ভ্যান ডামের মেয়ের ভূমিকায় দেখা যাবে। তার চরিত্রের নাম ভেনেসা। গল্পটি ঘুরছে ফিলিপ (ভ্যান ডাম) ও তার মেয়ে ভেনেসার সম্পর্ককে কেন্দ্র করে, যারা দীর্ঘদিন পর পুনর্মিলিত হয়। ইতালির এক প্রত্যন্ত গ্রামে তারা একসঙ্গে বসবাস শুরু করে। কিন্তু সেখানে তাদের শান্তি বেশিক্ষণ টিকে না, শত্রুপক্ষ তাদের খুঁজে বের করে এবং উত্তেজনাপূর্ণ অ্যাকশন দৃশ্যের মাধ্যমে শুরু হয় বাঁচার লড়াই। সিনেমায় দুর্দান্ত অ্যাকশন দৃশ্যে ভ্যান ডামের সঙ্গে কাঁধ মিলিয়ে লড়তে দেখা যাবে জ্যাকলিনকে।

জ্যাকলিন এর আগেও ‘ডেফিনেশন অফ ফিয়ার’ ও ‘টেল ইট লাইক আ উওম্যান’ সিনেমায় আন্তর্জাতিক স্তরে কাজ করলেও সেগুলো তার ক্যারিয়ারে বিশেষ সাড়া ফেলতে পারেনি। তবে ভ্যান ডামের মতো বিশ্বখ্যাত অ্যাকশন তারকার সঙ্গে কাজ করা অনেকেই তার ক্যারিয়ারের জন্য একটি বড় সুযোগ হিসেবে দেখছেন। এই সিনেমার মাধ্যমে আন্তর্জাতিক মঞ্চে জ্যাকলিনের ক্যারিয়ারে নতুন সম্ভাবনার দ্বার উন্মুক্ত হতে পারে বলে মনে করছেন অনেকে।

‘কিল দেম অল ২’ সিনেমাটি পরিচালনা করেছেন ভালেরি মিলেভ, এবং গত বছর ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জের বিভিন্ন লোকেশনে শুটিং সম্পন্ন হয়। আগামী সপ্তাহে ছবিটি ডিজিটাল প্ল্যাটফর্মে মুক্তি পাবে।

পোস্টটি শেয়ার করুন

এই বিভাগে আরও খবর..