1. akhi@janatarjagoron.com : আখি আক্তার : আখি আক্তার
  2. foreign@janatarjagoron.com : আন্তর্জাতিক ডেস্ক : আন্তর্জাতিক ডেস্ক
  3. atau@janatarjagoron.com : Mohammed Ataullah : Mohammed Ataullah
  4. mosharaf.bbadcc@gmail.com : বিনোদন ডেস্ক : বিনোদন ডেস্ক
  5. jonotarjagoron@gmail.com : Editor :
  6. labony@janatarjagoron.com : ক্যাম্পাস প্রতিনিধি : ক্যাম্পাস প্রতিনিধি
  7. life@janatarjagorn.com : লাইফস্টাইল ডেস্ক : লাইফস্টাইল ডেস্ক
  8. onlinedesk2@janatarjagoron.com : অনলাইন ডেস্ক : অনলাইন ডেস্ক
  9. sohag@janatarjagoron.com : Khan Saiful Sohag : Khan Saiful Sohag
  10. info2@janatarjagoron.com : উপজেলা প্রতিনিধি : উপজেলা প্রতিনিধি
  11. mosharafrobindev@gmail.com : জেলা প্রতিনিধি : জেলা প্রতিনিধি
সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতার ব্যাপারে বিবেচনা করা হচ্ছে : অর্থ উপদেষ্টা - Janatar Jagoron
  • E-paper
  • English Version
  • বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৬:৫২ অপরাহ্ন

শিরোনাম

সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতার ব্যাপারে বিবেচনা করা হচ্ছে : অর্থ উপদেষ্টা

  • সর্বশেষ আপডেট: মঙ্গলবার, ২০ মে, ২০২৫
  • ১৭৯ বার পঠিত
মহার্ঘ ভাতা

সরকারি কর্মচারীদের ভাতা নিয়ে নতুন কমিটির আলোচনা শুরু!
অনলাইন ডেস্ক

আগামী অর্থবছরে সরকারি কর্মকর্তা ও কর্মচারীদের মহার্ঘ ভাতা প্রদানের বিষয়টি সরকারের উচ্চ পর্যায়ে বিশেষভাবে আলোচনা করা হচ্ছে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ।

মঙ্গলবার (২০ মে) সচিবালয়ের সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা কমিটির বৈঠকের পর তিনি এই তথ্য জানান।

অর্থ উপদেষ্টা বলেন, ২০২৫-২৬ অর্থবছরে সরকারি কর্মকর্তা ও কর্মচারীদের জন্য মহার্ঘ ভাতা দেওয়া হবে কি না, তা নিয়েই সরকার একটি কমিটি গঠন করেছে। তিনি আরও জানান, সিদ্ধান্ত নিতে কিছু সময় লাগতে পারে, তবে ভাতা প্রদানের সম্ভাবনা যথেষ্ট শক্তিশালী। কমিটিকে নির্দিষ্ট সময়ের মধ্যে কত টাকা এবং কখন থেকে ভাতা দেওয়া হবে, তা নির্ধারণের দায়িত্ব দেয়া হয়েছে।

এ সময় তিনি আরও বলেন, আজকের বৈঠকে এলএনজি সহ কয়েকটি পণ্য দ্রুত আমদানি করার অনুমোদন দেওয়া হয়েছে।

এর আগে চলতি বছরের ৯ জানুয়ারিতে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. মোখলেসুর রহমান সাংবাদিকদের জানান, সরকার সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য মহার্ঘ ভাতা প্রদানের সিদ্ধান্ত নিয়েছে এবং শিগগিরই এটি কার্যকর হবে।

তবে এই ঘোষণা নিয়ে গণমাধ্যমে তীব্র আলোচনা ও সমালোচনা শুরু হলে, পরে বিভিন্ন গণমাধ্যমে খবর আসে—সরকার সেই সিদ্ধান্ত থেকে সরে এসেছে এবং আপাতত মহার্ঘ ভাতা দেয়া হচ্ছে না। ২৮ জানুয়ারি সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা কমিটির বৈঠকের পর অর্থ উপদেষ্টা জানান, মহার্ঘ ভাতা প্রদানের বিষয়ে কোন চূড়ান্ত সিদ্ধান্ত নেয়া হয়নি।

পোস্টটি শেয়ার করুন

এই বিভাগে আরও খবর..