1. akhi@janatarjagoron.com : আখি আক্তার : আখি আক্তার
  2. foreign@janatarjagoron.com : আন্তর্জাতিক ডেস্ক : আন্তর্জাতিক ডেস্ক
  3. atau@janatarjagoron.com : Mohammed Ataullah : Mohammed Ataullah
  4. mosharaf.bbadcc@gmail.com : বিনোদন ডেস্ক : বিনোদন ডেস্ক
  5. jonotarjagoron@gmail.com : Editor :
  6. labony@janatarjagoron.com : ক্যাম্পাস প্রতিনিধি : ক্যাম্পাস প্রতিনিধি
  7. life@janatarjagorn.com : লাইফস্টাইল ডেস্ক : লাইফস্টাইল ডেস্ক
  8. onlinedesk2@janatarjagoron.com : অনলাইন ডেস্ক : অনলাইন ডেস্ক
  9. sohag@janatarjagoron.com : Khan Saiful Sohag : Khan Saiful Sohag
  10. info2@janatarjagoron.com : উপজেলা প্রতিনিধি : উপজেলা প্রতিনিধি
  11. mosharafrobindev@gmail.com : জেলা প্রতিনিধি : জেলা প্রতিনিধি
স্বাস্থ্য খাতে ব্যয় কমাচ্ছে সরকার - Janatar Jagoron
  • E-paper
  • English Version
  • বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৬:৫২ অপরাহ্ন

শিরোনাম

স্বাস্থ্য খাতে ব্যয় কমাচ্ছে সরকার

  • সর্বশেষ আপডেট: মঙ্গলবার, ২০ মে, ২০২৫
  • ১৭৫ বার পঠিত
স্বাস্থ্যখাতে বাজেট কম

বাজেট আছে, খরচ নেই—স্বাস্থ্যব্যবস্থার বাস্তব চিত্র কেমন?
অনলাইন ডেস্ক

আগামী বাজেটে স্বাস্থ্য খাতে ব্যয় কমাচ্ছে সরকার। যেটির পরিমাণ প্রায় আড়াই হাজার কোটি টাকা। চিকিৎসকরা বলছেন, প্রয়োজন অনুযায়ী স্বাস্থ্যখাতে জাতীয় বাজেটের ১০ শতাংশ অর্থ বরাদ্দ দরকার। যদিও বিশেষজ্ঞরা বলছেন, ব্যয় করার জায়গায় দক্ষতা না থাকলে বরাদ্দ বাড়িয়ে লাভ নেই। সেবার মান বাড়াতে টেকসই উন্নয়ন ও দক্ষ ব্যবস্থাপনায় জোর দিচ্ছেন তারা।

স্বাস্থ্যঝুঁকিতে রয়েছে দেশের সব শ্রেণির মানুষ। রোগীর সংখ্যা ঊর্ধ্বমুখী। চাপ বাড়ছে একের পর এক হাসপাতালে। গণমাধ্যম বলছে, উচ্চ রক্তচাপ, হৃদ্‌রোগ, ক্যান্সার, ডায়াবেটিসের মতো অসংক্রামক রোগেই প্রাণ হারাচ্ছে দেশের প্রায় ৭১ শতাংশ মানুষ।

জনগণের জন্য কার্যকর স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে বিশ্ব স্বাস্থ্য সংস্থার সুপারিশ— বাজেটে জিডিপির অন্তত ৫ শতাংশ ব্যয় জরুরি। তবে চিকিৎসকদের মতে, বাংলাদেশের প্রেক্ষাপটে স্বাস্থ্যখাতে মোট বাজেটের ১০ শতাংশ বরাদ্দ দেওয়া সময়ের দাবি। পাশাপাশি রোগীর পকেট খরচ কমানোর বিষয়েও গুরুত্ব দিতে হবে।

ঢাকার আজিমপুর মাতৃসদন ও শিশু স্বাস্থ্য প্রশিক্ষণ প্রতিষ্ঠানের পরিচালক ডা. ছেহেলী নার্গিস বলেন, এখন ঘরে ঘরে ডায়াবেটিস, হৃদ্‌রোগ ও উচ্চ রক্তচাপে আক্রান্ত রোগী বাড়ছে। প্রতিকার নয়, প্রতিরোধে নজর না দিলে স্বাস্থ্যব্যয় কমবে না— বরং আরও বাড়বে।

কিন্তু গবেষণা বলছে, স্বাস্থ্যখাতে বরাদ্দ বাড়লেও এক-তৃতীয়াংশ অর্থই খরচ করতে ব্যর্থ হয় মন্ত্রণালয়। এর পেছনে দুর্নীতি, দক্ষতার অভাব, জনবল সংকট ও চিকিৎসা সরঞ্জামের অপ্রতুলতার মতো সমস্যাকে দায়ী করছেন বিশেষজ্ঞরা।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্বাস্থ্য অর্থনীতি ইন্সটিটিউটের অধ্যাপক ড. সৈয়দ আব্দুল হামিদ বলেন, প্রস্তাবিত বাজেট প্রণয়নের পর অনেকটাই কাটা পড়ে রিভাইজড বাজেটে। তবু যে অর্থ বরাদ্দ থাকে, সেটাও পুরোটা খরচ করতে পারে না মন্ত্রণালয়।

তিনি আরও বলেন, আগে নিশ্চিত করতে হবে যে, খরচযোগ্য অর্থ যেন যথাযথভাবে ব্যবহৃত হয়। এরপরই বরাদ্দের পুরোটা ব্যবহারের চেষ্টা করতে হবে। সফল হলে তখন বরাদ্দ বাড়ানোর দাবি করা যেতে পারে— তার আগে নয়।

চলতি অর্থবছরের বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে (এডিপি) স্বাস্থ্য প্রকল্পে অর্থ ব্যয় কম হওয়ায় আগামী অর্থবছরের বরাদ্দেও কাঁচি পড়েছে। প্রায় আড়াই হাজার কোটি টাকা কমিয়ে প্রকল্প খাতে বরাদ্দ ধরা হয়েছে ১৮ হাজার ১৪৮ কোটি টাকা।

পোস্টটি শেয়ার করুন

এই বিভাগে আরও খবর..