বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৬:৫২ অপরাহ্ন
সাত পণ্যে নিষেধাজ্ঞা, ভারতের সিদ্ধান্তে বাণিজ্যে ঝড়!
অনলাইন ডেস্ক
স্থলবন্দর দিয়ে বাংলাদেশ থেকে প্রক্রিয়াজাত পোশাক, খাদ্যপণ্য, প্লাস্টিকসহ সাতটি প্রধান পণ্যের আমদানিতে হঠাৎ নিষেধাজ্ঞা দিয়েছে ভারত। এ নিয়ে ব্যাপক উদ্বেগ তৈরি হওয়ায় আগামীকাল মঙ্গলবার জরুরি বৈঠক ডেকেছে বাণিজ্য মন্ত্রণালয়।
বাণিজ্য সচিবের নেতৃত্বে এ আন্তঃমন্ত্রণালয় বৈঠকটি অনুষ্ঠিত হবে মঙ্গলবার (২০ মে) বিকেল ৪টায়, যেখানে স্থলবন্দরপথে পণ্য রপ্তানির চ্যালেঞ্জ এবং করণীয় নির্ধারণের ওপর জোর দেওয়া হবে।
বৈঠকে অংশ নেবে নৌপরিবহন মন্ত্রণালয়, পররাষ্ট্র মন্ত্রণালয়, বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশন, জাতীয় রাজস্ব বোর্ড, বাংলাদেশ স্থলবন্দর কর্তৃপক্ষ, রপ্তানি উন্নয়ন ব্যুরো ও জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের প্রতিনিধিরা।
এছাড়া বাণিজ্যিক দৃষ্টিভঙ্গি থেকে বিষয়টি মূল্যায়নে এফবিসিসিআই, বিজিএমইএ ও ভারত-বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির প্রতিনিধিদেরও বৈঠকে আমন্ত্রণ জানানো হয়েছে বলে জানিয়েছে গণমাধ্যম।