1. akhi@janatarjagoron.com : আখি আক্তার : আখি আক্তার
  2. foreign@janatarjagoron.com : আন্তর্জাতিক ডেস্ক : আন্তর্জাতিক ডেস্ক
  3. atau@janatarjagoron.com : Mohammed Ataullah : Mohammed Ataullah
  4. mosharaf.bbadcc@gmail.com : বিনোদন ডেস্ক : বিনোদন ডেস্ক
  5. jonotarjagoron@gmail.com : Editor :
  6. labony@janatarjagoron.com : ক্যাম্পাস প্রতিনিধি : ক্যাম্পাস প্রতিনিধি
  7. life@janatarjagorn.com : লাইফস্টাইল ডেস্ক : লাইফস্টাইল ডেস্ক
  8. onlinedesk2@janatarjagoron.com : অনলাইন ডেস্ক : অনলাইন ডেস্ক
  9. sohag@janatarjagoron.com : Khan Saiful Sohag : Khan Saiful Sohag
  10. info2@janatarjagoron.com : উপজেলা প্রতিনিধি : উপজেলা প্রতিনিধি
  11. mosharafrobindev@gmail.com : জেলা প্রতিনিধি : জেলা প্রতিনিধি
তুলা আমদানিতে ২% অগ্রিম কর প্রত্যাহার চান ব্যবসায়ীরা - Janatar Jagoron
  • E-paper
  • English Version
  • বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০১:০৭ পূর্বাহ্ন

শিরোনাম

তুলা আমদানিতে ২% অগ্রিম কর প্রত্যাহার চান ব্যবসায়ীরা

  • সর্বশেষ আপডেট: শুক্রবার, ৪ জুলাই, ২০২৫
  • ১৪৪ বার পঠিত
অগ্রিম কর প্রত্যাহার চান ব্যবসায়ীরা

তুলা করেই মূলধন শূন্য! চ্যালেঞ্জে টিকে থাকবে কে?
অনলাইন ডেস্ক

তুলা আমদানির ওপর আরোপিত ২ শতাংশ অগ্রিম আয়কর (এআইটি) বাতিলের জোর দাবি জানিয়েছে দেশের বস্ত্রকল মালিকদের সংগঠন বিটিএমএ। তারা বলছে, সরকারের রাজস্ব বৃদ্ধির জন্য সিদ্ধান্তটি উপকারী মনে হলেও এটি আত্মঘাতী পদক্ষেপ। এতে বস্ত্র খাত ভয়াবহ সংকটে পড়বে এবং চলতি মূলধন ক্রমেই সংকুচিত হয়ে অনেক কারখানা বন্ধ হয়ে যেতে পারে।

জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) চেয়ারম্যান আবদুর রহমান খানকে দেওয়া এক চিঠিতে এমনটি জানিয়েছেন বিটিএমএ সভাপতি শওকত আজিজ রাসেল। চিঠিটি গতকাল বৃহস্পতিবার অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ, বাণিজ্য উপদেষ্টা ও বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুরকেও পাঠানো হয়েছে।

২ শতাংশ এআইটি প্রত্যাহারের পাশাপাশি দেশি কারখানায় উৎপাদিত সুতা ও কৃত্রিম আঁশের সংমিশ্রণ সুতার ওপর কেজিপ্রতি ৫ টাকার নির্ধারিত কর মওকুফেরও সুপারিশ করেছে বিটিএমএ।

বিটিএমএর তথ্যমতে, তাদের সদস্য সংখ্যা ১,৮৫৮টি সুতাকল, উইভিং, ডাইং-প্রিন্টিং-ফিনিশিং কারখানা। এ খাতে বিনিয়োগ প্রায় ২৩ বিলিয়ন ডলার। তৈরি পোশাকশিল্পের ৭০ শতাংশ কাপড়-সুতা জোগান দেয় এই খাত। ফলে বস্ত্র খাতের যেকোনো ধাক্কা পোশাকশিল্পকেও বিপর্যস্ত করে।

চিঠিতে শওকত আজিজ বলেন, ‘তুলা আমদানিতে ২% এআইটি আরোপে উৎপাদন খরচ অস্বাভাবিকভাবে বাড়বে, যা আমাদের প্রতিযোগিতামূলক শক্তিকে দুর্বল করবে। প্রতি চালানে ২% এআইটি দিতে গেলে বছরের শেষে করভার দাঁড়াবে প্রায় ২৯%। এতে চলতি মূলধন তিন বছরের মধ্যে একেবারে শেষ হয়ে যাবে।’

এতে দেশি বস্ত্রকলগুলো টিকতে না পেরে বন্ধ হয়ে যাবে এবং বিদেশি সুতার আমদানি বেড়ে যাবে, ফলে রপ্তানিতে মূল্য সংযোজন কমে যাবে। তাই ২% এআইটি প্রত্যাহার সময়োপযোগী ও অত্যাবশ্যক।

বিটিএমএ সভাপতি বলেন, দেশি সুতার ওপর সুনির্দিষ্ট কর ৫ টাকা করায় ক্রেতারা আগ্রহ হারাবে এবং বিক্রি কমে যাবে। ফলে কারখানাগুলো একে একে বন্ধ হতে বাধ্য হবে।

তিনি আরও বলেন, সরকারের এই সিদ্ধান্ত ৭৫ বিলিয়ন ডলারের পোশাক ও বস্ত্র খাতের বিনিয়োগকে বিপদে ফেলবে এবং লক্ষাধিক শ্রমিক-কর্মচারীর ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে পড়বে।

বিটিএমএ জানায়, জ্বালানিসংকট, মজুরি বৃদ্ধি ও বৈশ্বিক চাপের ফলে বস্ত্র খাতে উৎপাদন খরচ ১৫–২০% বেড়েছে। একই সঙ্গে বিদ্যুৎ সংকটে উৎপাদন ক্ষমতা অর্ধেকে নেমে এসেছে। এতে সুতাকলগুলো চরম সংকটে পড়েছে বলে গণমাধ্যমকে জানিয়েছে বিটিএমএ।

পোস্টটি শেয়ার করুন

এই বিভাগে আরও খবর..