বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০১:০৮ পূর্বাহ্ন
দাম কমছিল, হঠাৎ আগুন! সোনার ভরি ছাড়াল ১.৭২ লাখ!
অনলাইন ডেস্ক
বহুদিন ধরে দেশের বাজারে কয়েক ধাপে স্বর্ণের দাম কমলেও আবারও বাড়ল দাম। আজ বুধবার (২ জুলাই) থেকে কার্যকর হলো নতুন দাম।
বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ ঘোষণা দেয়। গণমাধ্যমে পাঠানো বিজ্ঞপ্তিতে জানানো হয়, আন্তর্জাতিক বাজারে মূল্যবৃদ্ধির কারণে দেশের বাজারে দাম পুনর্গঠিত হয়েছে।
এর আগে মঙ্গলবার (১ জুলাই) বাজুস একটি বিজ্ঞপ্তিতে জানায়, তেজাবি সোনার দাম কিছুটা কমলেও সামগ্রিক বাজার বিশ্লেষণ করে এই সমন্বয় করা হয়েছে।
নতুন হারে, ২২ ক্যারেট সোনার ভরি এখন ১ লাখ ৭২ হাজার ১২৬ টাকা। ২১ ক্যারেটের দাম হয়েছে ১ লাখ ৬৪ হাজার ২৯৯ এবং ১৮ ক্যারেট সোনার দাম ১ লাখ ৪০ হাজার ৮৩১ টাকা। সনাতন পদ্ধতির স্বর্ণ বিক্রি হচ্ছে ১ লাখ ১৬ হাজার ৪৮৮ টাকায়।
আগে ২২ ক্যারেট বিক্রি হতো ১ লাখ ৭০ হাজার ২৩৬ টাকায়। ২১ ক্যারেট ছিল ১ লাখ ৬২ হাজার ৫০৩, ১৮ ক্যারেট ১ লাখ ৩৯ হাজার ২৯২ এবং সনাতন সোনার দাম ছিল ১ লাখ ১৫ হাজার ১৭০ টাকা।
তবে রুপার দামে কোনো পরিবর্তন আসেনি। এখনো ২২ ক্যারেট রুপা ২ হাজার ৫৭৮ টাকা ভরিতে বিক্রি হচ্ছে। ২১ ক্যারেট ২ হাজার ৪৪৯, ১৮ ক্যারেট ২ হাজার ১১১ এবং সনাতন রুপার দাম ১ হাজার ৫৮৬ টাকা আগের মতোই রয়েছে।
এর আগে ২৮ জুন বাজুস সর্বশেষ সোনার দাম সমন্বয় করেছিল। তখন ২২ ক্যারেট প্রতি ভরিতে ২ হাজার ৬২৪ টাকা কমিয়ে দাম নির্ধারণ করা হয় ১ লাখ ৭০ হাজার ২৩৬ টাকা। নতুন দামে ২৯ জুন থেকে বিক্রি শুরু হয়।
এ বছর এখন পর্যন্ত দেশের বাজারে মোট ৪১ বার স্বর্ণের দাম হালনাগাদ করা হয়েছে। এর মধ্যে ২৭ বার দাম বেড়েছে, আর কমেছে ১৪ বার। গত বছর ২০২৪ সালে ৬২ বার দাম পরিবর্তন হয়েছিল; যার মধ্যে ৩৫ বার বেড়েছিল, আর কমানো হয় ২৭ বার।