1. akhi@janatarjagoron.com : আখি আক্তার : আখি আক্তার
  2. foreign@janatarjagoron.com : আন্তর্জাতিক ডেস্ক : আন্তর্জাতিক ডেস্ক
  3. atau@janatarjagoron.com : Mohammed Ataullah : Mohammed Ataullah
  4. mosharaf.bbadcc@gmail.com : বিনোদন ডেস্ক : বিনোদন ডেস্ক
  5. jonotarjagoron@gmail.com : Editor :
  6. labony@janatarjagoron.com : ক্যাম্পাস প্রতিনিধি : ক্যাম্পাস প্রতিনিধি
  7. life@janatarjagorn.com : লাইফস্টাইল ডেস্ক : লাইফস্টাইল ডেস্ক
  8. onlinedesk2@janatarjagoron.com : অনলাইন ডেস্ক : অনলাইন ডেস্ক
  9. sohag@janatarjagoron.com : Khan Saiful Sohag : Khan Saiful Sohag
  10. info2@janatarjagoron.com : উপজেলা প্রতিনিধি : উপজেলা প্রতিনিধি
  11. mosharafrobindev@gmail.com : জেলা প্রতিনিধি : জেলা প্রতিনিধি
বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ২৫.৬৪ বিলিয়ন ডলারে পৌঁছেছে - Janatar Jagoron
  • E-paper
  • English Version
  • বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৬:৫৩ অপরাহ্ন

শিরোনাম

বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ২৫.৬৪ বিলিয়ন ডলারে পৌঁছেছে

  • সর্বশেষ আপডেট: বৃহস্পতিবার, ২২ মে, ২০২৫
  • ২১৩ বার পঠিত
মুদ্রার রিজার্ভ বেড়ে

রিজার্ভে রেকর্ড উল্লম্ফন, স্থিতিশীলতা ফিরছে অর্থনীতিতে!
অনলাইন ডেস্ক

দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভে নতুন চাঙাভাব—বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ তথ্য বলছে, এটি বেড়ে দাঁড়িয়েছে ২৫৬৪২ দশমিক ৭৪ মিলিয়ন ডলার বা ২৫ দশমিক ৬৪ বিলিয়ন মার্কিন ডলার।

বৃহস্পতিবার (২২ মে) গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক আরিফ হোসেন খান।

কেন্দ্রীয় ব্যাংকের হালনাগাদ হিসাব অনুযায়ী, চলতি মাসের ২২ তারিখ পর্যন্ত দেশের গ্রস রিজার্ভ দাঁড়িয়েছে ২৫৬৪২ দশমিক ৭৪ মিলিয়ন ডলারে। আর আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) নির্ধারিত বিপিএম-৬ মানদণ্ড অনুযায়ী রিজার্ভের পরিমাণ এখন ২০২৭২ দশমিক ৭০ মিলিয়ন ডলার।

এর আগের হিসাব অনুযায়ী, ১৯ মে পর্যন্ত গ্রস রিজার্ভ ছিল ২৫৪৪৪ দশমিক ৪৩ মিলিয়ন ডলার এবং বিপিএম-৬ অনুযায়ী ছিল ২০০৭০ দশমিক ৫৯ মিলিয়ন ডলার।

প্রসঙ্গত, নিট রিজার্ভ নির্ধারণ করা হয় আইএমএফ অনুমোদিত বিপিএম-৬ পদ্ধতি অনুসারে, যেখানে মোট রিজার্ভ থেকে স্বল্পমেয়াদি বৈদেশিক দায় বাদ দিয়ে প্রকৃত রিজার্ভ হিসাব করা হয়।

পোস্টটি শেয়ার করুন

এই বিভাগে আরও খবর..